- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
রাণীশংকৈল প্রতিনিধি রাণীশংকৈলে আলোচিত নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল , বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাখরাজ, নিহতের বন্ধু দবিরুল ইসলাম, নেকমরদ বড় মসজিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলাম সহ স্থানীয়রা। উল্লেখ্য, গত শনিবার (১ মার্চ ) সকালে রাণীশংকৈলে উপজেলার নেকমরদ দুর্লভপুর বামনবাড়ী এলাকার…
রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় পাঁচজন সিএনজি চালিত অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদল। ওসি লিয়াকত আলী বলেন, বুধবার কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হয়। টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সিএনজি চালকেরা ৩০০ ফিট সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে…
ঝালকাঠি প্রতিনিধি :আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন যে,গত ২ ফেব্রুয়ারি ঝালকাঠির নলছিটিতে যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়। পরে আসামিরা জামিনে বের হয়ে আহতদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারাীরা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে তারা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে বলেও অভিযোগ রয়েছে।সংবাদ সম্মেলনে আহতদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি সিদ্ধকাঠি ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল খান।…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মানাধীন বেরিবাধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই…
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্রনেতা দীপ্ত দেবনাথ বলেন, ১৯৪৭ সালে ভারতবর্ষের বিভক্তির পর ১৯৪৮ সালের ৬মার্চ কলকাতা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। স্বাধীনতার পর দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সংক্ষেপে সিপিবি নামে পরিচিত হয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠা পেলেও এর অনেক আগে থেকেই এ দেশে কমিউনিস্ট আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল। ১৯২০ সালে এই ভূখণ্ডে এ আন্দোলনের সূচনা ঘটে। ১৯২৫ সালে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালে সিপিআইর দ্বিতীয় কংগ্রেসে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠিত হয়, যা পরে সিপিবি নামে পরিচিতি পায়। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই কমিউনিস্ট কর্মীদের ওপর হত্যা-নির্যাতন ও জেল-জুলুম-হুলিয়ার খড়্গ নেমে আসে। হাজার…
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশমার (ভুমি) তারিকুল আলমের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোল চত্বর থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার, শরবতের দোকান, ভাসমান কসমেটিকসের দোকান ও কাঁচামালের দোকানসহ সকল প্রকার দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে বসা চৌকি, ভ্যানগাড়ি সহ সকল প্রকার স্থাপনা জব্দ করে ট্রাকে তোলে নিয়ে যাওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম বলেন, যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের…
টেকনাফ ( কক্সবাজার) বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ১৫ ঘন্টা পরে ছেড়ে দিয়েছেন। আজ বৃহস্পতিবার ( ৬ মার্চ) সকাল ৯ টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন। জানা গেছে,গত বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমা মাছ ধরছিল,এসময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান।পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন।আটকের ১৫ ঘন্টা পরে জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। তবে ট্রলারে থাকা মাছ গুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন। সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য…
বিশেষ প্রতিনিধি : জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন কর্মী ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। কর্মীরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন কিভাবে নেতা নির্বাচন করা যায়। নেতা কর্মীর মূল্যায়ন করুক বা না করুক কর্মীর ভোটেই নেতা নির্বাচিত হবেন। ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ৫১ জন সদস্য ভোট দিবে প্রত্যেক ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৫১ জন করে ৪৫৯ জন ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। তিনি আরো বলেন জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে…
আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও অনেকে। যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এসওএইচআর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘সিরিয়ার উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এবং ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলায় ৭০ জনেরও বেশি নিহত হয়েছেন। এছাড়া কয়েক ডজন আহত এবং বন্দি হয়েছেন।’ বিবিসির এক প্রতিবেদন বলছে, দামেস্কের নতুন সরকারের প্রতি অনুগত সিরিয়ার নিরাপত্তা…
,টেকনাফ(কক্সাবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে ফিরে গেছে। বৃহস্পতিবার সকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকতে থেকে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে এসব বাচ্চা। ৬ মার্চ এ তথ্যটি নিশ্চিত করেছেন আমার সেন্টমার্টিন নামে একটি সংগঠনের সমন্বায়ক আলী হায়দার। সমন্বায়ক আলী হায়দার জানান, চলতি বছর সেন্ট মাটিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় আটশতাধিক কচ্ছপের ডিম সংগ্রহ করেন ‘আমার সেন্টমার্টিন’ নামক সংগঠনের সদস্যরা। এসব ডিম তাঁরা পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে। গত কয়েক বছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে…