Author: admin

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার ময়থা উত্তরপাড়া সূত্রধরবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, একাউন্ট ম্যানেজার আয়েত উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামসহ অনেকে। গত ২৩ ফেব্রুয়ারি সকালে গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের দুইটি বসতঘরে আগুন লাগে। এসময় বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়ে এই দুইটি পরিবার।

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়েজনে পবিত্র মাহে রমজাম উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর বন্দর কমিটির সভাপতি শামসুল হক সিকদার, সাধারন সম্পাদক শাহাদুত জামান কমরেড, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ খালেক, সেক্রেটারি মোঃ খোকন সরদার, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম…

Read More

রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হাইস্কুল মাঠে আজ শুক্রবার বিকাল ৩টার সময় শুরু হয় মাসব্যাপী চলা নওগাঁর রানীনগর উপজেলার রাণীনগর ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আসর। আজ ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে ভান্ডু সুমন স্মৃতি একাদশ পার্বতীপুর ও ছাতনী ফুটবল একাদশ আদমদীঘি। বিকেলে ফাইনাল খেলার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফাইনাল খেলার অনুষ্ঠানের প্রধান অতিথি মেজবাউল হক লিটন। উদ্বোধনের সময় মেজবাউল হক লিটন বলেন, রাণীনগর ফুটবল একাডেমীর পক্ষ থেকে আবারো এই রকম আয়োজন করা হবে। সবাইকে খেলা সুন্দরভাবে উপভোগ ও খেলোয়াড়দের একটি সুন্দর খেলা উপহার দেওয়ার অনুরোধ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন রানীনগর সরকারি…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি : ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে গোলাম রব্বানী এবং সদস্য সচিব হিসেবে এসকে গালিব দায়িত্ব পেয়েছেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তাসনিম আহমেদ ও সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, এতে শিক্ষার্থীদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। কমিটি ঘোষণার পরপরই বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী…

Read More

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের দৃশ্য দেখলে মনে হয়, এটি যেন একটি ময়লার ভাগাড়। রাস্তার বেহাল দশা, জমে থাকা পানির দুর্গন্ধ, আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা রাস্তাটির পাশে নেই কোনো ফুটপাত, ফলে পথচারীদের চলাচল অত্যন্ত দুর্ভোগপূর্ণ। সেই সঙ্গে, পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। সেই পানিতে ময়লা-আবর্জনার স্তূপ জমে গিয়ে রাস্তার পরিবেশ আরও দূষিত হয়ে উঠছে। দুর্গন্ধযুক্ত এই স্থির পানিতে এডিস মশাসহ বিভিন্ন রোগজীবাণু জন্ম নিচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় পৃথক অভিযানে ডাকাতি ও মাদকের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনকে ডাকাতির মামলায় এবং একজনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২) ও দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুুর উপজেলার পরানপুর গ্রামের বিকালশ পাহান (১৭) ও একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ…

Read More

মাহমুদুল হাসান শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শত প্রতিক্ষা,সহস্র আশার আলো নিয়ে ক্ষুদ্র মানব জীবনে প্রতি বছর একবার করে ফিরে আসে স্রষ্টার সান্নিধ্য লাভের অবারিত সুযোগ নিয়ে মাহে রমাদান। পঙ্কিলতাপূর্ণ ভূ-ধরায় পাপে পিষ্ট হয়ে অচলায়তন অবস্থা থেকে মুক্তির মাস রমাদান মাস। এই রমাদানে পৃথিবীর বুকে নেমে আসে মহান রবের পক্ষ থেকে অবারিত রহমত,রারাকাহ এবং নাজাতের সু-সংবাদ। সমগ্র পৃথিবী জুড়ে বিশ্বাসীগণ এই মহা সুযোগ লুফে নিয়ে ইহকাল এবং পরকালের মুক্তি লাভের আশায় এই মাহে রমাদানকে অভ্যর্থনা জানায় সানন্দে-সাগ্রহে। বছরের বাকি এগারো মাস হেলায়-খেলায় কেটে গেলেও অন্তত এই মাসটার যেনো পরিপূর্ণ সদ্ব্যবহার করা যায় তার প্রচেষ্টার কমতি থাকেনা কারো। মু’মিন জীবনে বসন্তের সময় হিসেবে…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারী ) শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের ঘাটার চর শহীদ রিয়াজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নরন্ডি আইডিয়াল স্কুলের সামনে আসে মিছিলটি সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এ সময় তিনি বলেন,১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা জনগণের ভোটের অধিকার হরণ করেছিলো। দেশে নৈরাজ্য সৃষ্টি করে অন্যায় অবিচারের মাধ্যমে একদলীয় শাসনতন্ত্র কায়েম করেছিলো স্বৈরাচার হাসিনা । ফ্যাসিস্ট হাসিনা সরকার সংবিধানে হস্তক্ষেপ করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে,ক্ষমতা থাকা অবস্থায়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে থাই গ্লাস দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। সংগঠনের উপদেষ্টা মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপদেষ্টা মো. জসিম উদ্দিন, নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, প্রচার সম্পাদক ইমরান হোসেন প্রমূখ।…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীবাহী বাস ও সকল ধরনের যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে মির্জাপুর থানা পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।মহাসড়কের মির্জাপুর উপজেলার স্কয়ার এলাকা থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় মির্জাপুর থানার ৫টি, দেওহাটা ফাঁড়ির ২টি এবং গোড়াই হাইওয়ে থানার ২টি টিম সহ মোট ৯টি টিম নিয়মিত টহল দিচ্ছেন।এ ছাড়া পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকী,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেনের নেতৃত্বে আরো ৩টি টিম মহাসড়কে টহলে থাকছেন।তারা মহাসড়কে চলাচলরত যানবাহন…

Read More