Author: admin

কাঠালিয়া (ঝালকাঠী) প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একটি অংশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে তারা এ বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে তারা ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচিতে আওয়ামী দোসরদের আশ্রয়দাতা রফিকুল ইসলাম জামাল কর্তৃক হামলার প্রতি বিচারের দাবি করেন।এসময় ব ক্তব্য রাখেন, যুবদল নেতা শফিকুল ইসলাম রাসেল সিকদার, ছাত্রদল নেতা মো. হেলাল জমাদ্দার প্রমূখ।

Read More

নওগাঁ প্রতিনিধি আজ বৃহস্পতিবার ১৩/২/২০২৫ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসের আলোচনা সভা কক্ষে ব্র্যাকের উপজেলা ইনসেপশন মিটিং এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, উপজেলা সহকারী প্রকৌশলী জনাব সুমন কুমার সমর, ভূমি কর্মকর্তা জনাব শেখ নওশাদ হাসান, ব্র্যাকের জেলা সমন্বয়ক জনাব স্বপন মিস্ত্রি ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জায়ীদ আবেদীন বিশ্বাস ও সামিয়া তাবাচ্ছুম। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সভাপতি হিসেবে দেওয়া বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ করা শুরু হয়েছে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করবে ছাত্র সংগঠনটি। যা সংগ্রহ করা যাবে আগামী ১০ কার্যদিবস পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য হতে শিক্ষার্থীদের ভীড় দেখা যায়। আনন্দ উত্তেজনার সাথে সদস্য ফরম সংগ্রহ করছে সাধারন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ-উর-রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুর প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক পিরোজপুর বাণী‘র নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক মো. শফিকুল আজম আর নেই। বুধবার (১২ফেব্রুয়ারি) রাত ৯টায় জেলা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি হার্টের সমস্যাসহ নানা রোগে ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। সে পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক পিরোজপুর বাণী এর প্রকাশক ও সম্পাদক এ কে আজাদের মেঝো ভাই এবং জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) মেঝো চাচা। মরহুমের মরদেহ পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়…

Read More

কয়রা (উপজেলা) প্রতিনিধিঃফরহাদ হোসাইন খুলনার কয়রায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আবু সাঈদ বিশ্বাস নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় সুতির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কনটিজেন্টের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অবৈধ অস্ত্র ব্যবসা, বনদস্যুদের অস্ত্র সরবরাহ, বনদস্যুদের খাবার সরবরাহ এবং সুন্দরবনে বীষ দিয়ে মাছ শিকারের সিন্ডিকেট পরিচালনা সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত ছিলেন। থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এসব কথা জানান। বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব, সেটা হলো ঐকমত্য গঠন। তিনি বলেন, আমরা এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক এই ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। এখন দেশটির উত্তরের প্রতীক্ষা করছে বাংলাদেশ। কূটনৈতিক চিঠির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজ পাঠানো হয়েছে। শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ প্রতীক্ষা করবে জানিয়ে রফিকুল আলম বলেন, এ ছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না, সেটি সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়। তবে এ বিষয়ে ভারত…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় জিএসটি (জেনারেল, সাইন্স এন্ড টেকনোলজি) এর টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। একের পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়া পর গুচ্ছগুচ্ছভুক্ত ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবারের জিএসটি গুচ্ছে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত হয় উপাচার্যদের সভায়। উপাচার্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে জানতে…

Read More

ভোরের বাংলা নিউজ ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে আমরা এখন থেকে চাইব, ভারত সরকার তাকে (শেখ হাসিনা) ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে দেবে এবং তাকে (শেখ হাসিনা) বিচারের আওতায় আনতে হবে। এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনবে, এটাই আমাদের প্রত্যাশা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মির্জা ফখরুল বলেন, ঢাকায় নিযুক্ত…

Read More

নিজস্ব প্রতিবেদক নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে জলকামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে এবং সবশেষ তিন দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনায় বসার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করে উপদেষ্টাকে ঘটনাস্থলে হাজির হওয়ার জন্য দাবি জানান। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ এবং বাইরে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য…

Read More