Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে। তিনি বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে। এই প্রতিবেদনটি মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। তাই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এ সময় দলটির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন,…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে সোনাপুর ইউনিয়নে গরু চুরি করার অপবাদে জনতার হাতে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- তজুমদ্দিনের বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন ভূঁইয়া বাড়িতে আঃ খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় গরুর…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিফলকে পুস্প মাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি সকাল ৯ টায় বরিশালের উজিরপুর মেজর এম এ জলিলের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং মেজর এম এ জলিল পরিষদ। সকাল ১০ টায় উজিরপুর মেজর এম এ জলিল নূরানি ও হাফেজি মাদ্রাসায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালের সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক ও মেজর এম এ জলিলের জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুর রহিম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুতবা দিয়ে শুরু হয় এ নামাজ। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম বলেন, নামাজের আগে দুপুর দেড়টার দিকে খুতবা শুরু হয় এবং পরে মুসল্লিরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেন। এদিকে, শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানে উপস্থিত হন মাওলানা ইউসুফ বিন সাদ এবং তার ছোট ভাই মাওলানা ইলিয়াস বিন সাদ। তারা ময়দানে গিয়ে দীর্ঘ দোয়ায় অংশ নেন, যার ফলে উপস্থিত…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার উপ-পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর…

Read More

রাজশাহী প্রতিনিধি: একই মেশিনে আগে বের হতো জামাত-বিএনপি আর এখন বের হয় আওয়ামী লীগ। সম্প্রতি রাজশাহীর মোহনপুর থানার ওসি আতাউর রহমানের বিরুদ্ধে নিরীহ মানুষকে আটক করে আওয়ামী লীগ নেতা বানিয়ে আদালতে চালান দেওয়ায় মোহনপুর এলাকায় এমনই কথা উঠেছে তার বিরুদ্ধে । জানা যায়, কেশরহাট পৌর সাবেক কাউন্সিলর মাদক সম্রাট ও বিএনপির কথিত নেতার খায়েশ পুরণ করতে একজন নীরিহ মানুষকে আটক করে রাজনৈতিক মামলা দেওয়ায় থানা এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। এলাকাবাসি ও থানাসুত্রে জানাযায়, ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে মোহনপুর থানার ওসিসহ সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের আলী সঙ্গীয় ফোর্স কেশরহাট নাকইল গ্রামের নিজ বাসা থেকে ইসাহাক আলী পিন্টু নামে একজনকে আটক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ওয়াশিংটন সফরে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠক শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন দুই নেতা। এ সময় বাংলাদেশে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং এই পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক সংকটে মার্কিন ‘ডিপ স্টেট’-এর কোনো ভূমিকা নেই। তিনি বলেন, ‘বাংলাদেশের বিষয়টি আমি মোদির কাছে ছেড়ে দিতে চাই!’ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের ডিপ স্টেটের এখানে (বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে) কোনো ভূমিকা ছিল না।…

Read More

ধর্ম ডেস্ক সারাদেশে আজ (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার সরকারি ছুটি থাকবে। এই রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।…

Read More

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ বটিয়াঘাটায় এশিয়া আর্সেনিক সংস্থার উদ্দ্যোগে ওয়াশ কর্ণার’র শুভ উদ্বোধন গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর হিরোশি ইয়োকোটা পাসপোর্টTR6853066, Naoto Tsuneyoshi পাসপোর্ট TT7300749, কায়ো নিশিমুরা পাসপোর্ট TS4898492, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক সহ সংস্থার স্থানীয় কর্মকর্তারা ।

Read More

নড়াইল প্রতিনিধি, নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাড় গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন ফরিদ ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার বাড়িতে ঢুকে হামলা চালায় একদল সন্ত্রাসী। আহত ফরিদ ভূঁইয়া মৌলভী ধানাড় গ্রামের মৃত গঞ্জের ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ও তার মা ডালিয়া বেগম (৬৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার চাচোই গ্রামের শুকুর শেখ ওরফে জুয়েলের ছেলে নাহিদ শেখ দীর্ঘদিন ধরে ফরিদ ভূঁইয়ার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার বাধা দিলেও নাহিদ শেখ তার উত্ত্যক্ত করা অব্যাহত রাখে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদ ভূঁইয়া…

Read More