Author: admin

টেকনাফ ( কক্সবাজার) । কক্সবাজারের টেকনাফের নাফনদীতে দীর্ঘ সাড়ে সাত বছর পর মাছ শিকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখা। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় হ্নীলা স্টেশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা দায়িত্বশীল সভায় ধন্যবাদ জ্ঞাপনের সিদ্ধান্ত হয়। সভায় উপজেলা নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন ও পৌরসভা জামায়াতের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ ও সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার নানান অজুহাত দেখিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর নাফনদীতে জেলেদের মাছ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, আজকে সব দলের অংশগ্রহণে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন- এটা আমাদের দ্বিতীয় ইনিংস। আমরা এই দ্বিতীয় ইনিংসে অংশীজন হয়েছি। তিনি সবাইকে ধৈর্যধারণ করতে বলেছেন। আমরা বলেছি- একটি টেস্ট ম্যাচের মধ্যদিয়ে (স্থানীয় সরকার নির্বাচন) আমাদের যেতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে দেশের ৫৩ বছরের অসমাপ্ত কাজগুলো সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভিটির মধ্যদিয়ে সমাপ্ত করতে হবে। অনেক…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে চাচিকে বাঁচাতে গিয়ে টাঙ্গন নদীর পানিতে ডুবে ভাতিজি সুমাইয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীরঘাট রাবার ড্যামের উজানে এ ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর কন্যা এবং তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। পীরগঞ্জ থানার উপ পরিদর্শক শাহ আলম সরকার জানান, দুপুরে সুমাইয়া ও তার চাচি আফসানা (২৪) বাড়ি পাশে রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে জমানো পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে চাচি আফসানা নদীর পানিতে ডুবে যায়। এ সময় সুমাইয়া চাচিকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই পানিতে ডুবে যায়। পরে এলাকার লোকজন…

Read More

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শিক দল । এদলের নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে স্ব-স্ব কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে একজন আদর্শিক নেতা বা কর্মী হিসেবে গড়ে তুলতে হবে । আর দলও ওই সকল পরিলক্ষিত আদর্শিক কর্মীকে দলই তাকে যোগ্য স্থানে বসিয়ে দেবে । তিনি আরো বলেন, এজাজুর রহমান শামীম-কে বটিয়াঘাটা উপজেলার দায়িত্ব দেয়া হয়েছে । শামীম ছেলে ভালো । সকলে মিলে তাকে সহযোগিতা করে দলীয় কর্মকাণ্ড-কে আরো বেশি গতিশীল করে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে । দলের নেতাকর্মীদের মধ্যে গ্ৰুপিং থাকবে এটাই স্বাভাবিক । কিন্তু দলের স্বার্থে…

Read More

বাকৃবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিএইউ ব্রাদার্স ফোরামের’ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘হৃদয়ে বাকৃবি’ স্লোগানে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য বাকৃবির সংগঠনের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাকৃবি চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সংগঠনের ভূমিকা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএইউ ব্রাদার্স ফোরাম শুধু পুনর্মিলনীর আয়োজনই করে না, বরং এটি বাকৃবির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতে এই সংগঠন আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের উন্নয়ন ও…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাদকদ্রব্য সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি দিয়েছে নোবিপ্রবির শিক্ষা বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানসুর সিফাত। তানসুর সিফাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীও ছিলেন বলে জানা যায়। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধা ৭:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ময়নাদ্বীপ এলাকাতে বহিরাগতদের সাথে গাজা সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষার্থীরা দেখতে পায়। তারাঘটনাস্থলে পৌছালে তাদেরকে গাজা সেবনের ব্যাপারে প্রশ্ন করলে ঔদ্ধত্যপূর্ণ আচরন করে। ভিডিও করলে এক পর্যায়ে গায়ে হাত তুলে ভিডিও বন্ধ করার চেষ্টা করে। গাজা সেবনকারীদের মধ্যে নোবিপ্রবির শিক্ষার্থী তানসুর সিফাতের হাত দেখতে চাইলে তিনি অস্বীকৃতি জানিয়ে সার্চ ওয়ারেন্ট দেখাতে বলেন। এক পর্যায়ে বিভিন্ন হুমকি দিয়ে এলাকার মানুষ…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে মাদক বিরোধী অভিযান মা-ছেলে সহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে মুকিত হাসান খাঁন বলেন, গতকাল রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবহান এর…

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি আমতলীতে ভেড়ার ঘাস খাওয়া কে কেন্দ্র করে আপন চাচা কতৃক বশত ঘরে হামলা ও লুটপাট অভিযোগ পাওয়া গেছে আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন উওর টিয়াখালী গ্রামের মৃত্যু সবুর গাজীর ছেলে মো,মোস্তফা গাজীী বিরুদ্ধে। স্হানীয় ও থানার অভিযোগ সুএে জানা যায়, আমতলী সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কৃষক দলের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি মো, বাবুল গাজীর ১ টি ভেড়া প্রতি দিনের ন্যায় পার্শ্ববর্তী রাস্তার পাশে গাছ খাচ্ছিল। কিন্তু তার আপন চাচা মোস্তফা গাজী পূর্বের শত্রুতার জেরে মিথ্যা বানোয়াট ভাবে বলেন যে তার ফলানো কৃষি জাল ছেড়ে ভেড়া ঢুকে কৃষি খেয়েছে।এ নিয়ে কথার কাটাকাটি হয়। চাচা মোস্তফা গাজী…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভালোবাসার মানুষের মন জয়ে মানুষ কত কি করে। প্রিয়জনকে চমকে দিতে নানা উপহার পরিকল্পনা করেন। এবার প্রেমিকার মন জয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক প্রেমিক। রীতিমতো বাঘের খাঁচায় নেমে গিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকার মন জয় করতে জীবন্ত বাঘের খাঁচায় নেমে গিয়েছেন এক প্রেমিক। ভারতের গুজরাটের আহমেদাবাদে এমন কাণ্ড ঘটেছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৯ ফেব্রুয়ারি। এদিন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে আহমেদাবাদের রাখিয়াল এলাকার এক যুবক প্রেমিকাকে ইমপ্রেস করতে এমন কাণ্ড ঘটান। তিনি আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায় বাঘের খাঁচার নেমে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক খাঁচায় ঢোকার চেষ্টাকালে…

Read More

প্রসেনজিৎ চন্দ্র শর্মা ( দিনাজপুর জেলা প্রতিনিধি) কাহারোল উপজলোয় নামাজরত কিশোরীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে কাহারোল থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৮ টায় উপজেলার দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়ীতে এই ঘটনা ঘটেছে। বর্তমানে ঐ কিশোরী দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আফফি হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে কাহারোল থানা পুলিশ। সে উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড় ৮টার দিকে মেয়েটি নিজ বাড়িতেই নামাজ পড়ছিল জুয়েল রানার ১৫ বছর‌ বয়সী মেয়ে। এসময় তার বাড়ীর প্রাচীর টপকিয়ে বাড়িতে…

Read More