Author: admin

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর, মুগাকাঠি, আটিপাড়া খাল খনন প্রকল্প পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী। ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল দশটায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাড়ইবাড়ী নামক স্থানের কৃষি উন্নয়ন কর্পোরেশনের খাল খন কর্মসূচি পরিদর্শন করেন। পরে সকাল ১১ টায় ধামসর প্রকল্পে এসে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা শেচ প্রকল্পের উদ্যোগে কৃষকদের সাথে মত বিনিময় সভা করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিব মোঃ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই চার্টারের ওপর নির্ভর করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেসসচিব। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছয় মাস— এমনটি জানিয়ে তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয়…

Read More

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে হাজ্বী পুনর্মিলনী অনুষ্ঠিত। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে হাজ্বী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারী শনিবার সকালে পলাশবাড়ী গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান সরকার এর সভাপতিত্বে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরশহরের মিয়াবাড়ী মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজার রহমান রাজা,পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মোনায়ারুল ইসলামসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহআলম সরকার, আলহাজ্ব আলআমিন সরকার, আলহাজ্ব আতিয়ার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মো. রুবেল নামে ছিনতাইকারী কারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ। শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের করটিয়া থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের আয়নাল হকের ছেলে। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. শরীফ জানান, শ্রীপুর মাস্টারবাড়ি থেকে বাসা-বাড়ির মালামাল রাজশাহী নেওয়ার জন্য একটি পিকআপ ভাড়া করেন এক দম্পতি। পথিমধ্যে তারা টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া শুভ হোটেলের কাছে জোর পূর্বক ওই দম্পতিকে নামিয়ে দিয়ে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট সৈকতের নেতৃত্বে পুলিশের একটি টহল দল পিকআপসহ এক ছিনতাইকারীকে আটক করে। এসময় দুই ছিনতারী পালিয়ে যায়। …

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীরা পেয়েছে ফ্রি মেডিকেল সেবা। শনিবার সকালে উপজেলার বর‌ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল সেবা প্রদান করা হয়। বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি (বিএসসিএ) এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং অর্থোপেডিক্স রোগের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগীদেরকে বিনামূল্য প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকাল ১১টায় বিনামূল্যের এ চিকিৎসা সেবা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত বিএসসিএ এর উদ্যোগে গত বছর থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা…

Read More

স্পোর্টস ডেস্ক সময় বড় নিষ্ঠুর। এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সাকিব আল হাসানের সবগুলো দরজায় একে একে বন্ধ হতে শুরু করেছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএল, আইপিএল ও কাউন্টি লিগ থেকেও বাদ পড়েছেন। সাকিবের দ্বিতীয় বাড়ি যুক্তরাষ্ট্রে অন্তত খেলার সুযোগ মিলবে এমনটাই ছিল অনুমেয়। এবার সেখানেও কপাল পুড়েছে তার। গতকাল মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। যেখানে জায়গা হয়নি গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবের। নিলামের আগে সাকিবকে সামনের মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে (রিলিজ) দলটি। মাত্র ৩ জন বিদেশি ক্রিকেটার ধরে রেখেছে শাহরুখ খানের দল। নাইট রাইডার্সের দুই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস শেষ হয়েছে; আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। বৈঠক এখনো চলছে। আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এ বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠক ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক বৈঠকে অংশ নিচ্ছেন।…

Read More

বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সলিডারিটি সোসাইটি ‘জুলাই-২৪’ আন্দোলন নিয়ে এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তথ্যচিত্রটিতে ‘জুলাই-২৪’ আন্দোলনের পটভূমি, সংঘটিত ঘটনা, আন্দোলনের লক্ষ্য ও এর দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়। এতে দেখানো হয় কিভাবে ২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত চলা গণতান্ত্রিক বিপ্লব দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল। প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করবে। সলিডারিটি সোসাইটির এক সদস্য জানান, “এই প্রদর্শনীর…

Read More

( দিনাজপুর জেলা প্রতিনিধি) দিনাজপুরের চিরিরবন্দরে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির উদ্যোগে মতবিনিময় সভা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড়ে শ্রমিক রাজনীতি বিরাজনীতিকরণ মতবিনিময়, আলোচনা সভা ও নতুন যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক আজিজা সুলতানা। এর পূর্বে বাদ মাগরিব উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের সিঙ্গানগর গ্রামের দেবেন শাহপাড়ায় ক্ষুদ্র জাতি সত্ত্বা নৃ-গোষ্ঠীদের (আদিবাসী) সঙ্গে এক মতবিনিময় সভা করেন প্রধান অতিথি। মতবিনিময় সভা শেষে আদিবাসীদের নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি ক্ষেতমজুর কমিটি গঠন করা হয়।…

Read More

শতবর্ষের পুরোনো কোনো মসজিদ না হলেও এর সৌন্দর্য যেন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। মসজিদটিতে আসা মুসুল্লীদের দাবি, বৃহত্তর ময়মনসিংহ বিভাগে এমন সুন্দর নান্দনিক মসজিদ এটি। মসজিদের দায়িত্বে থাকা ইমাম জানান, মারবেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে মসজিদের কাঠামো। যা দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা মাবুবুল হক চিশতী। তিন দরজাবিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে বড় একটি গম্বুজ। যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। আর চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে সাতটি গম্বুজসহ চারটি বড় মিনার। মসজিদটির সৌন্দর্য দেখতে প্রায় প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। বকশীগঞ্জের শহরে প্রবেশ করতেই চোখে পড়বে এই মসজিদটি। পৌরসভার দড়িপাড়ায় ব্যক্তিগত…

Read More