Author: admin

ছাতক প্রতিনিধি সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলী‌গের কার্ষ নিবাহী ক‌মি‌টির সদস‌্য আল মিরাজ পাপ্পুকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এ গ্রেপ্তার ক‌রে‌ছে। গত শ‌নিবার সন্ধ‌্যয় উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ এলাকা থেকে আল মিরাজ পাপ্পুকে গ্রেপ্তার করতে সক্ষম হ‌য়ে‌ছে ছাতক থানা পুলিশ। সে উপ‌জেলা ছৈলা আফজলাবাদ ইউপির সিঙ্গুয়া গ্রা‌মের সা‌বেক মেম্বার আসাদ আলীর পুত্র ও জেলা ছাত্রলী‌গের কার্যনির্বাহি ক‌মি‌টির সদস‌্য। পু‌লিশ জানায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার আচরণে তার প্রভাবে এলাকার লোকজন অশান্তিতে বসবাস করত তার বিরুদ্ধে নানা মূলক অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার নবাগত ওসি মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে জাঁকজমক ভাবে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ ঘটিকায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মুক্ত করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য…

Read More

গাজীপুর টঙ্গী প্রতিনিধি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৭ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ৩০ মিনিট উর্দুতে মোনাজাত পরিচালনার পর দুপুর ১টা ৭ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের আশায় দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। কান্নাজড়িত কণ্ঠে মাওলানা ইউসুফ বিন সাদ বলেন, ‘হে আল্লাহ, আপনি এ উম্মতকে রক্ষা করুন, আমাদের ইমানকে শক্ত করুন। আপনি আমাদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। প্রধান উপদেষ্টা আজ ডিসি সিম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে।

Read More

মুহাম্মাদ আবু সালেহ্ মুসা,ধামইরহাট প্রতিনিধিঃ ১৫ ই ফেব্রুয়ারি শনিবার আলতাদিঘি জাতীয় উদ্যানে খেলনা ইউনিয়ন জামায়াতের বার্ষিক বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে খেলনা ইউনিয়ন জামায়াতের আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি নওগাঁ – ২ আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সাংগঠনিক কাঠামো আরো বেশি সুদৃঢ় করার জন্য সুপরিকল্পিতভাবে ইউনিয়নের প্রত্যেক ইউনিটে কার্যক্রম বেগবান করার আহ্বান জানান। কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি নলছিটিতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম। এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, মাসুদুর রহমান সালামের ভাই সাবেক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আঃ রহিম। তিনি এলাকায় কম পরিচিত হলেও ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রভাব বিস্তারের জন্য মরিয়া এমনকি এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবার জন্যও দৌড়ঝাপ করে ব্যর্থ হয়েছে। ৫ ই আগস্ট এর আগে দীর্ঘ ১৭ টি বছর…

Read More

মো নিজাম উদ্দিন হারুনঃ (স্টাফ রিপোর্টার বামনা বরগুনা) অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, ‘আপনারা যত দ্রুত সম্ভব সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন। সাধারন জনগণ নির্বাচন চায়।‘ আজ শনিবার সকাল ১০টায় বরগুনা বামন উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজ বীরমুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃনমূল নেতাকর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যে কর্মী সভায় তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম মনি বলেন, ‘বামনায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে আমার আমলেই হয়েছে। তবে গত ১৭ বছরে কী উন্নয়ন হয়েছে? হ্যাঁ উন্নয়নের নামে লুটপাট হয়েছে আর চুরি হয়েছে।…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার বাইপাস এলাকায় হলিফুড ক্যাফে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাস্টার জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি মাওলানা আল আমিন দোহারী, মাওঃ আল আমিন রুম্মান গাজী, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী, যুব আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল। রাজাপুর উপজেলার নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মাহমুদুল হাসান, সহ-সভপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক- বেলাল হাবশী, সাংগঠনিক হাসিবুর রহমান, প্রশিক্ষণ…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ঈদগাহ ময়দানে ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে ভোট দিতে হবে।দীর্ঘ ৫৪ বছরে দেশের যত সরকার এসেছে তারা কেউই এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি।আমরা আন্দোলন করে জালেমকে তাড়াতে পেরেছি কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি। এখনো দেশের মানুষের সাথে একটি গোষ্ঠী জুলুম করছে। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।’তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র থেকে জুলুম নির্যাতন ও…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘বিকন অব ব্রিলিয়ান্স’ দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। আজ শনিবার (১৫ই ফেব্রুয়ারী) সকাল ০৯.৩০ টায় নোয়াখালী জেলার পৌরসভা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান ‘বিকন অব ব্রিলিয়েন্স’ অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ছাত্রশিবির’র সেক্রেটারি আরিফুর রহমান এর সঞ্চালনায় এবং সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মুজাম্মেল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী, নোয়াখালী সদর উপজেলার…

Read More