- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ শীতলক্ষ্যা ও বালু নদীতে সব ধরনের মাছ কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছে রূপগঞ্জের ৪০ হাজার জেলে। নদীতে পানি কমে গেছে। খাল-বিল শুকিয়ে গেছে। জালে মাছ নেই। হাতে কাজ নেই। ফলে দিন দিন ভারি হচ্ছে এনজিও আর মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণের বোঝা। এ অবস্থায় খেয়ে না খেয়ে কোনমতে জীবন-যাপন করতে হচ্ছে উপজেলার ৪০ হাজার জেলের পরিবার বর্গকে।রূপগঞ্জের তারাব-কাঞ্চন বাঁধের রূপসী এলাকার বাসিন্দা জেলে সোহেল মাঝি (৪৮)গত তিন মাস বেকার বসে আছেন।আলাপের শুরুতে বলেন,“তিন মাস ধইর্যা নদীতে মাছ নাই। ধার-দেনা কইর্যা খাইয়্যা না খাইয়্যা পোলাপাইন লইয়্যা কোন মতে বাইচ্যা আছি।”৬ জন সন্তান , স্ত্রী ও বুড়ো…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেবব্রুয়ারী) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫), তার ছেলে ইয়াত মোল্লা (১৫)। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে হাসপাতালে উঠাবার আগেই ওই দিন দুপুরে তাদের মৃত্যু হয়। নাজিরপু থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে এখানো কোন অভিযোগ পাই নি। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য…
টেকনাফ ( কক্সবাজার)। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি জরাজীর্ণ বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৯টি হাত বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামাদি সহ মোঃ সম্রাট প্রধান (৩৩) ও মোঃ অন্তর (৩২) নামের ০২ জন দুস্কৃতিকারীকে আটক করেছে বিজিবি। অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল নামক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কতিপয় দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরীর সরঞ্জামাদিসহ অবস্থান করছে। এ প্রেক্ষিতে আনুমানিক ০৩০০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকার কয়েকটি জরাজীর্ণ টিনশেড…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ এখনই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় পিছিয়ে যাচ্ছে। মার্চ মাসের পরিবর্তে আগামী জুনে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় উপস্থাপন করা হতে পারে। এসময় পঞ্চম কিস্তুর প্রস্তাবও উঠবে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায়। উপদেষ্টা বলেন, ‘আমরা বলেছি, আমাদের…
ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের শিবির ট্যাগের অভিযোগে এক শিক্ষার্থীর ওপর হামলা করে মারধর করেছে একদল শিক্ষার্থী। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গেটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. ইমরান আল আমিন রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জুমার নামাজের পর শিক্ষার্থীরা উপাচার্যবিরোধী আন্দোলনে যোগ দেন। তাঁরা স্বৈরাচারী শাসনের দোসর ও ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের অভিযোগ এনে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। আন্দোলন শেষ হওয়ার পর একদল শিক্ষার্থী ইমরানকে ডেকে নেয় এবং শিবির ট্যাগ নিয়ে তাঁর সঙ্গে…
মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা। পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লবপুরে গ্রামে একই বংশের দুই পক্ষের মধ্যে জমি জমার বিরোধে মারামারির ঘটনায় উভয় পক্ষে আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এরই জের ধরে ঘটনার দিন ১৪’ই- ফেব্রুয়ারী পবিত্র শবেবরাত এর রাতে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রব মাতবরের বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার (১৪’ই- ফেব্রুয়ারী-২৫ ইং) তারিখ জুম্মার নামাজের পরে আনুমানিক দুপুর সোয়া দুইটার সময় ঘটনাস্থল বাড়ির মসজিদের মধ্যে ডুকে হামলা এবং রাত আনুমানিক ২ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার ঘটনায়, (১).জব্বার মাতবর (৫০), পিতাঃ আব্দুর রব…
স্টাফ রিপোর্টার মৌলভীবাজারে সাংবাদিক ইকবাল হোসেন রিংকু’কে আজীবন সম্মাননা দিলো মৌলভীবাজারে হারমোনিকা সংগীত একাডেমি। মৌলভীবাজারে হারমোনিকা সংগীত একাডেমি হাটি হাটি পা পা করে যাত্রা শুরু করেছে। সোমবার মৌলভীবাজার জেলা,সংগীত চর্চাকে আরও বেগমান করতে, এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সন্ধ্যা ৭ ঘটিকায় শুভ উদ্বোধন হয় হারমোনিকা সংগীত একাডেমি। এদিকে হারমোনিকা সংগীত একাডেমি,সার্বিক সহযোগিতায়,রুমেল ও রুশা,, এ সময় উদ্বোধনীয় ঘোষনা করেন, মোঃ সামছুল ইসলাম রাসেল,অহবায়ক,জেলা জাসাস মৌলভীবাজার। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকেন, মুহিবুর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক,শিশু কানুন কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার। সারোয়ার মজুমদার ইমন সিনিয়র যুগ্ম আহবায়ক,পৌর বিএনপি মৌলভীবাজার। মোঃ জোসেপ আলী চৌধুরী সহ-সভাপতি সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার…
আসাদ হোসেন রিফাতঃ নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’কর্মসূচী সফল করতে লালমনিরহাটে হাতীবান্ধায় দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজে সকল প্রস্তুতি শেষ ইতোমধ্যে তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি। গতকাল শনিবার বিকেল ৩টার পর থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানিপ্রবাহ বাড়তে শুরু করে। ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত পরিকল্পিতভাবে পানি ছেড়ে দিয়ে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যারাজের ছয়টি জলকপাট খুলে দিয়েছে । জেগে উঠা বালুচরের রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, বাদামসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তিস্তা পাড়ের কৃষকরা আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায়…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার( ১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের সাজেক সড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের(সিএন্ডবি)পরিত্যক্ত মাঠ থেকে ওয়ান শুটার পাইপ গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে দীঘিনালা থানা পুলিশ। এসময় (সিএন্ডবি) মাঠে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে মাঠে তল্লাশি চালিয়ে দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কাজিপুর প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চালকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে তিনি বলেন, যারা দলের জন্য শ্রম দেন, ঘাম ঝরান কেবল তাদেরই দল এবং জনগণ মূল্যায়ণ করবে। নেতাকর্মিদের বিভ্রান্ত না হয়ে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণের আহবান জানিয়ে সেলিম রেজা বলেন, ‘অতিীতেও আপনাদের পাশে ছিলাম, ইনশা আল্লাহ আগামীতেও থাকবো। নেতাকর্মিদের পাশে বিপদে আপদে যিনি থাকেন তিনিইতো প্রকৃত…