Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নুরুন্নবী প্রধান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবিব প্রিন্স, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার একাধিক নেতা-কর্মীদেরকে আসামি করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাদুল্লাপুর হাইস্কুল মাঠে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ে সমবেত হন বিক্ষোভকারীরা। তখন সেখানে পথসভা করেন জামায়াতের নেতা-কর্মীরা এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে…

Read More

আমরা ভোট দিতে চাই আমরা সংস্কার নিয়ে ৬ মাস ৬ বছর বসে থাকতে চাইনা ___ড. আব্দুল মঈন খান সরকার অর্থনৈতিক ভাবে যোগান দিতে ব্যর্থ হয়েছে:ড.আব্দুল মঈন খান টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, আমরা ভোট দিতে চাই, অতিদ্রুত এই সরকারকে ভোটের নির্বাচন দিতে হবে,আমরা সংস্কার নিয়ে আর বসে থাকতে চাইনা, যেহেতু এই সরকার অর্থনৈতিক ভাবে যোগান দিতে পারছেনা সেক্ষেত্রে নির্বাচন দিতে হবে। এই সরকার অর্থনৈতিক ভাবে যোগান দিতে ব্যর্থ হয়েছে। সামনে মাসে রমযান নিত্য পণ্যের দাম বেশি,দেশের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ঠিক নেয়নি, এখনো কেনো আওয়ামীলীগের ধোসররা বাহিরে রয়েছে। আর তাই আমরা বলতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে জুবায়ের হাসান ওরফে শিবলী (২৪) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শিবলীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পৌর শহরের ফসলান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিবলী পৌর শহরের ফসলান্দী এলাকার মিজানুরের রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে…

Read More

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকেন সম্মেলন পিরোজপুর জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টর বরিশাল এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপসচিব, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের (প্রশাসন ও উন্নয়ন) পরিচালক মো: ইমরান আহম্মেদ। জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো: আমীনুল ইসলাম এর সভাপত্বিতে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: শাখাওয়াত হোসেন, সহকরী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে, সহকরী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত…

Read More

গাইবান্ধায় তাঁতীদলের সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রোববার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা শহর ও সদর উপজেলা তাঁতীদল এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতীদলের আহবায়ক আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টন। সদর উপজেলা তাঁতীদলের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক, সদর উপজেলা তাঁতীদলের সদস্য…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (৫৪) সহ তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টায় ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জুলহাস মিয়া(৬০)কে ডেভিল হান্ট অপারেশনে রোববার সকালে লতিফপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।এপর্যন্ত ডেভিল…

Read More

স্টাফ রিপোর্টারঃ মোঃ নিজাম উদ্দিন হারুনঃ অদ্য রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫) জনাব.খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়ের সভাপতিত্বে পুলিশ অফিসের নবনির্মিত কনফারেন্স রুমে জানুয়ারি/২০২৫ খ্রি: অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা…

Read More

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। যা অতীত ইতিহাসের তুলনায় রেকর্ডসংখ্যক। এ হিসেবে প্রতিটি আসনে লড়বেন ৯৭ জন ভর্তিচ্ছু। খুলনা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ৪১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ২১ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ঢাকা, ১১ হাজার ১৫৬ জন শিক্ষার্থী খুলনা এবং ৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীব বিজ্ঞান স্কুলে আবেদন…

Read More

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি : খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকমুক্ত অভিযানের অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলাধীন ১নং জলমা ইউনিয়নের কেএমপির হরিণটানা থানা পুলিশ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের হোগলাডাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৬ ফেব্রুয়ারি সকালে এক ঝটিকা অভিযান চালিয়ে ৪০ বোতল-সহ মোঃ তরিকুল ইসলাম(৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে । ধৃত তরিকুল বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ পালোরদি গ্ৰামের মৃত এস্কেন্দারের পুত্র । অপরদিকে পুলিশ মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ।

Read More