- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর…
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আট টায় মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার সোহাগ ফার্মেসীতে এ ঘটনা ঘটেছে। দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে নেশার ওষুধ বিক্রি না করার ঘটনাকে কেন্দ্র করে একটি ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আট টায় মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার সোহাগ ফার্মেসীতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, ফার্মেসীতে অজ্ঞাতনামা দুজন ব্যক্তি চেতনানাশক- নেশার ওষুধ কেনার জন্য দোকানে আসে। ব্যবস্থাপত্র ছাড়া ঔষধ দেওয়া যাবে না এমনটা বলে সোহাগ ফার্মেসীর মালিক মোঃ ফজলুল হক (৫২)। পরবর্তীতে নেশার ওষুধ বিক্রি না…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে চঞ্চল্যকর অটোরিকশাচালক পলাশ হত্যাকাণ্ডের ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অটোরিকশার চোরাই যন্ত্রাংশ কেনার অভিযোগে আরও দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য ও প্রযুক্তির সহায়তায় এই চারজনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অটোরিকশা চুরির উদ্দেশে বন্ধু পলাশকে ডেকে নেয় রকি ও জনি। প্রথমে তারা এক সঙ্গে বাংলা মদ পান করে। এর একপর্যায়ে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে পলাশকে হত্যা করে তার দুই বন্ধু। পরে লাশ সরিষাখেতে ফেলে রেখে যায়…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে খাল থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদারকে জানালে তিনি নেছারাবাদ থানায় অভিহিত করলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায়…
ঝালকাঠি প্রতিনিধিঃবাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনী উন্নয়ন জন্য ধারাবাহিকতা চলমান রাখতে আনসার সদস্যদের কাছে অনুরোধ জানান প্রধান অতিথি বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। সোমবার (১৭ ফেরুয়ারি) ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান গনী বলেন, আনসার সদস্যরাও সরকারের সুবিধা পেয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ মোঃ এইচএম জহিরুল ইসলাম, ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার, ঝালকাঠি আর্মি ক্যাম্প মেজর শোভন শাহরিয়ার, ঝালকাঠি জেলা এনএসআই উপ-পরিচালক মোঃ এমদাদুল হক,বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনী বরিশাল জেলা কমান্ডার নাহিদ হাসান রনি,সমাবেশে…
নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিব নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃত হাবিবুর রহমান ভূইয়া হাবিব উপজেলার কাউলজানীর মহিষখালী এলাকার আনাহার আলী ভূইয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য। জানা গেছে, সকাল ৮টার দিকে বাসাইল থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। এসময় পাশের উপজেলা সখীপুুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে দুপুুরের দিকে তাকে সখীপুর থানা…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালী শাখার উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে মানিক মিয়া কিন্ডারগার্ডেন সংলগ্ন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালি শাখা উদ্বোধন করেন কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালি উপজেলার সভাপতি সার্জেন্ট অব: মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল অব: মো: নুরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সাচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি মো: সোলায়মান, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান,পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ এর সভাপতি সার্জেন্ট অব:…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোররাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তাকে বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন। দুদক ছাড়াও তিনি একাধিক মামলার আসামি। এখনো সিদ্ধান্ত হয়নি কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। ২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। একই মাসের ২৮ অক্টোবর তাকে বাধ্যতামূলক…
স্টাফ রিপোর্টার নওগাঁ : ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব হচ্ছে। সোমবার সকাল ১০টায় নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গনে শুরু হয়েছে। এসময় ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, সেক্রেটারি আব্দুর রাকিব ও কলেজ শাখার সভাপতি ডিএম নওফেল সহ অন্যরা উপস্থিত ছিলেন। সেক্রেটারি আব্দুর রাকিব বলেন, দীর্ঘদিন থেকে ছাত্র শিবিরকে প্রকাশ্যে আসতে দেয়া হয়নি। জঙ্গিবাদ আখ্যাদিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল। আমাদের নিজেদের জানান দিতে আমরা সক্রিয় রয়েছি। আমরা আমাদের আদর্শিক প্রকাশ করছি। ইসলামি ছাত্র শিবির(আইসিএস) প্রকাশনা অন্তত ৩০০ টি বই রয়েছে। যেখানে কর্মী, সার্থী ও সদস্য সিলেবাস স্থান পেয়েছে। প্রকাশনা উৎসবে রিডিং…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হবে। অন্য আসামিরা হলেন– আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক…