- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদকে সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় শহরের ফয়লা রোডের দলীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেয় । জানাগেছে , সাংগাঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অবদান রাখায় কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদকে পুরষ্কার প্রদান করেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম। চলতি মাসের ৮ ফেব্রুয়ারী রাজধানীর সুফিয়া কামাল জাতীয় মিলানায়তনে সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মাহবুবুল হক এ পুরষ্কার তুলে দেন । কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক হামিদুর ইসলাম হামিদে’র পুরষ্কার প্রাপ্তিতে সংবর্ধনা দিল কালীগঞ্জ উপজেলা বিএনপি । …
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু, এ্যাডভোকেট মাহাবুব মোরশেদ জাপল ও টিপু সুলতান নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২৪ বছর পর আজ রবিবার সকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোজাহিদুর রহমান পলাশের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রাখেন। সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু…
(দিনাজপুর জেলা প্রতিনিধি) দিনাজপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন মারুফ বলেন, আমি জনগণের নিরাপত্তা দিতে এখানে এসেছি। কারণ জনগণের নিরাপত্তা দেয়া আমার সাংবিধানিক দায়িত্ব। কেউ যেন কারো নিরাপত্তার ব্যঘাত না ঘটায়। কেউ মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো ও তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তিনি যে কেউ হোক। কোন ক্রিমিনাল যেন মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সে দিকে আমাদের লক্ষ্য রাখতে…
আমতলী (বরগুনা) প্রতিনিধি দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার ৭ টি ইউনিয়নে ৩৫ টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা,তন্ময় কুমার দাস উপজেলা সমাজসেবা অফিসার মনজুরুল হক কাওসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো,সাইফুল রহমান আমতলী
বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের ৬ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক উপজেলার রাজাপুর গ্রামের মৃত আফাজ আলী’র পুত্র। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর উপজেলার রাজাপুর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল…
চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস (সিইউসি) ২য় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সিইউসির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায় ও দ্বিতীয় কার্যনির্বাহী পর্ষদ এর সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় চবি উপাচার্যের হাতে সিইউসির প্রথম অফিশিয়াল জার্সি উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও ক্যাম্পাসে সাইক্লিং এক্টিভিটি প্রচার, সাইকেল স্ট্যান্ড স্থাপনসহ সিইউসির বিভিন্ন ইভেন্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।
গোবিপ্রবি প্রতিনিধি;- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে গতকাল মার্কেটিং বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মানববন্ধন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২:০০ টায় প্রশাসনিক ভবনের সামনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রায় এক’শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক ছাত্র বলেন, “গতকাল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে কেন্দ্র করে মার্কেটিং বিভাগের কিছু ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক আমাদের পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের অন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ১৭ ঘন্টা ধরে। এটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না। এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না। ঢাকায় অতিরিক্ত মানুষের চাপ সহ্য করার ক্ষমতা নেই। সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, একটি টাস্কফোর্স রিপোর্ট অনুযায়ী, ঢাকা ইতোমধ্যেই বাসযোগ্যতা হারিয়েছে। এ বিষয়ে আগেও বিদেশি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তবে বাস্তবতা হলো দেশের ভেতর থেকেই আমরা টের পাচ্ছি যে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। উপদেষ্টার মতে, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতেই হবে, এ বিষয়ে কোনো বিকল্প নেই। জনসংখ্যার চাপে ঢাকা ইতোমধ্যেই এক অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পরিবেশ উপদেষ্টা বলেন, যত…
নাজিরপুরে বিএসসিএর উদ্যোগে দুই হাজার রোগী পেল ফ্রি মেডিকেল সেবা পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীরা পেয়েছে ফ্রি মেডিকেল সেবা। শনিবার সকালে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল সেবা প্রদান করা হয়। বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি (বিএসসিএ) এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং অর্থোপেডিক্স রোগের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগীদেরকে বিনামূল্য প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকাল ১১টায় বিনামূল্যের এ চিকিৎসা সেবা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত…