- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি আয়োজিত এশিয়ান স্পেশালাইজড হসপিটালের পৃষ্ঠপোষকতায় ‘জাগৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ উদ্বোধন হয়েছে। হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, জাগৃতির সাবেক সভাপতি লোকমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোঃ রাশেদ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কামাল পাড়া যুব সংঘের…
জাবি প্রতিনিধি কুয়েটে শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী নিয়ে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করে জাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এসময় তাদেরকে, ‘লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে,’ টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা, ‘চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল, ‘ছাত্রদল হামলা করে, ইন্টেরিম কী করে, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে, ‘কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে বটতলা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট হয়েছে, তাতে স্পষ্ট শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু-কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে। এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে, সেখানে দেখা গেছে ৫৫ শতাংশ চায় শেখ হাসিনাকে…
আপনার ব্যক্তিগত লাইব্রেরির সংগ্রহ হোক বা দুষ্প্রাপ্য মূল্যবান কোনো বই, সংরক্ষণের সঠিক নিয়ম জানা জরুরি। একটু সচেতনতা আর যত্নের মাধ্যমে বইগুলিকে ধুলা, আর্দ্রতা, পোকার ক্ষতি বা পুরানো হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। বই সংরক্ষণ (Preservation) বলতে বোঝায় এমন ব্যবস্থা বা কৌশল, যা বই বা নথিপত্রের দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করে, যেন ক্ষয়প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং ভবিষ্যতে নষ্ট হওয়ার ঝুঁকি কমে। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর বেশি জোর দেয়। এই লেখায় থাকছে বই সংরক্ষণের কিছু কার্যকরী উপায়, যা আপনার প্রিয় বইগুলিকে দীর্ঘদিন ভাল রাখতে সাহায্য করবে। সব বই বের করুন, যেগুলি দরকার নেই বাদ দিন বই গুছানোর প্রথম ধাপ হল…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গুমের ঘটনা আজকের না, আয়নাঘর আজকের না। এই যে নির্বিচার-নিপীড়নের ঘটনা—তা শেখ মুজিবের আমলেই হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পিআইবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শেখ মুজিব যতটুকু করে যেতে পারেননি, শেখ হাসিনা তারই রেপ্লিকা অনুসরণ করে বাংলাদেশের জনগণের ওপর নিপীড়ন চালিয়েছেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সালে যে স্টাইলে বিরোধী দলের ওপর নিপীড়ন চালানো হয়েছিল, সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মাহফুজ আলম বলেন, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিকল্প হিসেবে জাতীয় রক্ষীবাহিনী নামে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকঠিতে ওপেন হাউজ ডে পালন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানা কম্পাউন্ডে এ অনুষ্ঠান পালন করা হয়। সদর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই নিজামী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাই। জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, আরও বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।ওপেন হাউজ…
ইবি সংবাদদাতা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এস এম সুইট, সহ-সমন্বয় নাহিদ ইসলাম, ইয়াশুরুল কবির সৌরভ ও তানভীর মাহমুদ মন্ডলসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে…
নোবিপ্রবি প্রতিনিধি কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। মশাল মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। তার মধ্যে, “শিক্ষা না সন্ত্রাস, শিক্ষা শিক্ষা”, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও”, কুয়েট তোমার ভয় নাই, জুলাই বিপ্লব ভুলি নাই”, ” সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও পুড়িয়ে দাও”, “আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই”, “জালোরে জালো, আগুন জালো”,”যেই হাত ছাত্র মারে,সেই হাত ভেঙে দাও”,”কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই”,”একশন টু একশন ডাইরেক্ট একশন”, “১০১ এর একশন, ডাইরেক্ট একশন”। উক্ত মশাল…
খুবি প্রতিনিধি, মারুফ আহম্মেদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারন শিক্ষার্থী ও শিক্ষকদের উপর নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল করে। আজ মঙ্গলবার রাত ১১.৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদীচত্ত্বর থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়ে তিনটা হল প্রদক্ষিণ করে ক্যাম্পাসের মূল ফটকে যেয়ে শেষ হয়। এ সময় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিছিলে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব…
স্পোর্টস ডেস্ক বাংলাদেশ জাতীয় নারী দলে এক যুগেরও বেশি সময় ধরে খেলেছেন সালমা খাতুন। জিতিয়েছেন এশিয়া কাপের মতো টুর্নামেন্টও। তবে গেল দুই বছর খুলনার এই ক্রিকেটারকে আর জাতীয় দলে দেখা যায়নি। ২০২৩ সালে ভারতের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সালমা, সেটাই ছিল এখন পর্যন্ত সাবেক টাইগ্রেস অধিনায়কের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই আসরে মোহামেডানের হয়ে খেলবেন সালমা। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের খেলা প্রসঙ্গে বলেন, ‘আসলে ওভাবে কোনো সিদ্ধান্ত এখনও নিইনি আমি। আরও দুই বছর হয়তোবা খেলব, তারপর সিদ্ধান্ত নেব কী করব না করব।’ মোহামেডানের স্কোয়াড নিয়ে সন্তুষ্টি…