Author: admin

কয়রা (খুলনা) প্রতিনিধ:ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশে। খুলনা জেলা বিএনপির আহবায়ক মো: মনিরুজ্জামান মন্টু বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার অবৈধ সরকারের নিশিরাতের ভোট ডাকাত মন্ত্রী-এমপিরা উপকূল ও পরিবেশ-প্রতিবেশের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছ, তবুও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেনি। যে কারণে গণঅভ্যুত্থানের পর গণহত্যাকারী মন্ত্রী-এমপিরা সব পালিয়েছে। জনগনের ভোটে বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে কয়রা তথা উপকূলের নদী শাসন ব্যবস্থা নিশ্চিত করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তাই বিলম্ব না করে অতি জরুরি সংস্কার শেষে শিগগিরই জাতীয় নির্বাচন দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক দায়িত্ব বলে যোগ করেন তিনি। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কয়রা…

Read More

মোঃ কামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজা ফয়সাল আমীন সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও সাবেক সফল মেয়র ও ঠাকুরগাঁও সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে গেস্ট অব অনার উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ডঃ আব্দুস সালাম মহাসচিব ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, জনাব ডেজ মুরতুজা চৌধুরী তুলা সাবেক সংসদ…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় পুলিশের বিশেষ অভিযানে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য শুস্ক গুল্ম গাঁজা সহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ( ১৮ ফেব্রয়ারি) দুপুর ১২.৪৫ টায় পঞ্চগড় জেলার বোদা থানাধীন ০২ নং ময়দানদিঘী ইউপি ০৪ নং ওয়ার্ডের মনিরাম জোত লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর ধৃত আসামি ১। মোঃ আবুল হোসেন (৩৮), পিতাঃ মোঃ আব্দুল আলী ইসলাম, সাং পেড্ডা দিঘীর পূর্ব পাড় থানাঃ- বরুড়া, জেলা-কুমিল্লা, ২। আসামি মোঃ ওমর ফারুক (২৬), পিতা-মোঃ শাহাবুদ্দিন, সাং-চরসীতা, থানাঃ রামগতি, জেলাঃ লক্ষ্মীপুর দ্বয়ের নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ০৪ (চার) কেজি গাঁজা যাহার মূল্য ৮০ (আশি হাজার) টাকা সহ…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএআই) নাম মোঃ আনিসুর রহমান (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে…

Read More

স্টাফ রিপোর্টারঃ মোঃ নিজাম উদ্দিন হারুনঃ অদ্য ১৯ ফেব্রুয়ারি-২০২৫ ইং বুধবার বেলা ১১:০০ ঘটিকায় তারুণ্যের উৎসব-২০২৫ দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান শিক্ষক পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব শাহনাজ বেগম এর সভাপতিত্বে পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল সেটে স্কুল ডে ও শিশু বরণ-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয়, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। এবং ভালো মানুষ হওয়ার জন্য কোমলমতি শিশুদের পরামর্শ প্রদান করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, সে জন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয়; নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি (ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরন করে) আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিক ভাবে নির্মূল করতে হবে। এদিকে আজ দুপুরের দিকে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে শুধু নিষেধাজ্ঞার পরিবর্তে ‘আওয়ামী লীগ…

Read More

রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই ও আগস্টে অভ্যুত্থানে গণহত্যা চলার সময় নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে এ দাবি জানান সংঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ। আবদুল ওয়াহেদ বলেন, ‘জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি। কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ করে ছিলেন। এ ছাড়া এটিও কারও অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। শেখ হাসিনা পালিয়েছেন।…

Read More

কয়রা(উপজেলা)প্রতিনিধ :ফরহাদ হোসাইন খুলনার কয়রায় চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করার অ‌ভি‌যো‌গে বাদী, তদন্তকারী পু‌লিশ কর্মকর্তাসহ সহ‌যো‌গী ৫ জ‌নের না‌মে মামলা ক‌রে‌ছেন আলমগীর হো‌সেন না‌মের এক ভূক্ত‌ভোগী। তি‌নি বুধবার (১৯ ফেব্রুয়ারি) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন। আলমগীর পেশায় একজন ব্যবসায়ী ও ১ নং কয়রা গ্রা‌মের বা‌সিন্দা। মামলা নম্বর সিআর ১০২/২৫। মামলার আসামিরা হলেন, কয়রা থানা পুলিশের তৎকালীন এসআই মো. সালাহউদ্দিন, ১ নং কয়রার মো. আনিসুর রহমান ও আরিফুল ইসলাম, মদিনাবাদ গ্রামের মফিজুল গাজী, ৪ নং কয়রার মো. আবু বকর। মামলা সূত্রে জানা যায়, আসামিদের একমাত্র কাজই ছিল অসাধু পুলিশ অফিসারদের যোগসাজসে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক…

Read More

আসাদুজ্জামান ফাহিম, বেরোবি প্রতিনিধি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো স্বাধীনতা স্মারক মাঠে পাঁচ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহিদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপাচার্য বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে শহিদ…

Read More

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রকাশ্যে পবিপ্রবি ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স হলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও প্রকাশ্যে এই কর্মসূচি আয়োজন করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্মীসভায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর গণরুম থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মীসভায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গণরুমের কয়েকজন শিক্ষার্থী জানান, প্রোগ্রামে অংশ না নিলে তাদের বিছানাপত্র ফেলে দেওয়ার এবং হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রোগ্রাম শেষে তাদের সাথে দেখা করার জন্য পুনরায় আসবে এমন মন্তব্যও করেছে। প্রতিবেদকের হাতে এ সংক্রান্ত বেশ কিছু…

Read More