Author: admin

রাজশাহী প্রতিনিধি : তারুণ্যের উৎসব 2025 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখেবিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২.০০ ঘটিকার সময় খেলাটি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়। উক্ত খেলায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৮ টি বালক ও ৮ টি বালিকা দল অংশগ্রহণ করে।বালিকা ফুটবল ফাইনালে সিরাজগঞ্জ ১৮ নং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক ফুটবল ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…

Read More

( দিনাজপুর জেলা প্রতিনিধি) রানীরবন্দর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে ট্রাক্টর-এক্সেভেটর (ভেকু) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক্সেভেটর চালক নিহত এবং ট্রাক্টর চালক গুরুতর আহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রানীরবন্দর-চিরিরবন্দর আঞ্চলিক সড়কে আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা গ্রামের হাইছো রাইস মিলের সন্নিকটে ঘটেছে। দুর্ঘটনার অন্তত ৫ ঘন্টাপর নিহত এক্সেভেটর চালকের মরদেহ ও গুরুতর আহত ট্রাক্টর চালককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এক্সেভেটর (ভেকু) চালক জুয়েল রানা (২৬) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মুরসিংদা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে এবং আহত ট্রাক্টর চালক সাজেদুর রহমান (২২) চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের হাজীপাড়ার…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো: আসাদুজ্জামান গনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মো: ইসমাইল হোসেন, সনদ চাকমা অধিনায়ক পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির প্রতিটি সদস্য দূঢ় প্রতিজ্ঞ। তারা বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখছে। জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ…

Read More

জাবি প্রতিনিধি গত ১৮ই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালন করে তাঁরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের কোষাধ্যক্ষ কাইমুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন। মানববন্ধনে তাঁরা তিন দফা দাবি পেশ করেন। তাঁদের দাবিগুলো হলো, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এ ব্যাপারে প্রশাসনের দায় এড়ানোর চেষ্টা না করা, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায়…

Read More

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শহিদুল হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুরের শংকরপাশা গ্রামের ঝাউতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান। নিহত শহিদুল হাওলাদার(৭৫) পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা ইউনিয়নের উত্তর সংকরপাশা গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে। নিহতের ভগ্নিপতি জাকির হোসেন জানান, ঝাউতলা এলাকায় শহিদুল ইসলাম রাস্তা পার হতে গিয়েছিলেন। এসময় পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পরে যান। পরে অপর দিক থেকে আসা অন্য একটি অটোরিকশা তাকে…

Read More

‘স্বপ্ন পুরণ করতে কঠোর পরিশ্রমের মানসিকতা রাখতে হবে’ ইবি সংবাদদাতা:বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ মেহেদী হাসান বলেন, স্বপ্নটা সবসময় বড় রাখতে হবে। স্বপ্ন পুরণ করতে কঠোর পরিশ্রমের মানসিকতা রাখতে হবে। চাকরির প্রস্তুতির শুরুটা কঠিন হতে পারে কিন্তু দমে গেলে চলবে না। কি প্যাটার্নে প্রশ্ন আসে সেটা অ্যানালাইসিস করতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। যে বিষয়ে ভালো সেই বিষয়ে আরও দক্ষ হতে হবে এবং যে বিষয়ে দুর্বলতা আছে সেই বিষয়গুলোতে বেশি জোর দিতে হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টে আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এটি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় নির্মাণ শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে একটি স্বার্থনেষী মহল পায়তারা করছে। সাধারণ শ্রমিকদের ভোটার না বানিয়ে ৪ জন বিএনপি নেতা ৩ জন সংবাদকর্মী এবং তাদের বাহামভুক্ত ১০ জন শ্রমিককে ভোটার বানিয়ে নির্বাচন দেওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোন সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এদিকে কারসাজির ভোট বন্ধের দাবি জানিয়েছেন একাধিক শ্রমিক। জানাগেছে, ১৯৭৯ সালে টাঙ্গাইলের উপশহর এলেঙ্গায় নির্মাণ প্রকৌশল শ্রমিক সংগঠনটি গঠিত হয়। সংগঠনটিতে ৯৮৭ জন সদস্য রয়েছে। এদের মধ্যে ৭৩২ জন মিস্ত্রি ও ২৫৫ জন (কারিগর) সহকারী মিস্ত্রি রয়েছে। মোট ভোটারের সংখ্যা ৫৬১ জন। ওই সংগঠনে…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ তরিকুল ইসলাম এবং হেলথ্ টিমের আহ্বায়ক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের সোহানুল ইসলাম সরকার। হেলথ কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের যারিন তাসনিম, উম্মে এশা ও সুমাইয়া আক্তার ফারিহা এবং রসায়ন বিভাগের আরিফুল ইসলাম রনি ও ফাতেমা আক্তার সালমা। …

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ১৭ বছর পর ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ লিভ…

Read More

টাঙ্গাইলে যানজট জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনার তাগিদে এমএএফ এর আলোচনা সভা টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজট নিরসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এমএএফ টাঙ্গাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার স্বপ্না। জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেলো এডভোকেট রক্সি মেহেদীর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন টাঙ্গাইল ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন, সদর থানার পরিদর্শক (অপারেশন) ভিক্টর ব্যানার্জি, জাতীয়তাবাদী মহিলার দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও…

Read More