- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
আমতলী( বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ও উপজেলা মসজীবী দলের প্রচার সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের ১ টি টিন সেট ঘর দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও সরেজমিনে গিয়ে জানা যায় ১৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় মজিবুর রহমান ও তার ছেলে আবু তালেব বাড়ী সংলগ্ন রাস্তায় দোকানে ছিলেন ও মজিবুর রহমানের স্ত্রী মোসাম্মৎ নাসিমা বেগম তার বাবার ঘরে ছিলেন এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের পিছন থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এতে ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা, ঘরে থাকা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা জানান। মোখলেস উর রহমান বলেন, ‘আপনারা জানেন সম্প্রতি জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে। সেখানে চারজন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব আছেন এবং সচিবিক দায়িত্বে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখানে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে।’ তিনি বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি কিছুসময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্যান্য বিচাররকবৃন্দ।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অমর একুশে ফেব্রুয়ারি আজ। চতুর্দিকে বেজে ওঠা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুমধুর সুর এ দিনের জানান দিচ্ছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণরা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, অহিউল্লাহদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ। এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। শুধু তাই নয়, ভাষার জন্য একটি জাতির অসাধারণ এই ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থাও (ইউনেস্কো)। ১৯৯৯ সালে এই সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহায়তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “ভাষাদিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫” এর উদ্বোধন করা হয়। আগামীকাল (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে প্রতিযোগিতাটি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কক্ষে পবিত্র কুরআন শরীফ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ রায়। এছাড়া, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হায়দার আলী এবং বিশেষ অতিথি হিসেবে…
ফরহাদ হোসাইন সুন্দরবনের খুলনা রেঞ্জের অধীন খাশিটানা বন টহল ফাঁড়ির অভিযানে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ছেড়ারখাল এলাকা থেকে এ মাংস উদ্ধার করা হয়। খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান ও বন প্রহরী ছানা রঞ্জন পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে হরিণ শিকারে ব্যবহৃত ১টি নৌকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে শিকারিরা গহীন বনে পালিয়ে যায়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে…
কুমিল্লা প্রতিনিধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো- জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো- এমন কোনো কথাবার্তা বললেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই। এখনো করি। আমরা অতীতে সরকারে ছিলাম,…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি টিকটক করতে বাধা দেওয়ায় স্বামীর উপরে অভিমান করে রাবেয়া খাতুন নামে ১ সন্তানের জননী ১ গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ রাবেয়া খাতুন (২২) দুদলী গ্রামের সাইদুল ইসলাম গাজীর স্ত্রী। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দূদলি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) হারুন অর রশিদ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে । উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে । দূদলি গ্রামের ইউপি সদস্য আব্দুল জলিল সাংবাদিকদের জানান তার গ্রামের ইঞ্জিন ভ্যানচালক সাইদুল গাজী…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ,মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক তার বক্তব্যে পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক একত্রে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিশেষ অতিথি পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল…
বিরামপুর (দিনাজপুর): বিরামপুরে অপারেশন ডেভিল হান্ট চলাকালীন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১টার সময় পূর্ব জগন্নাথপুরে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মমতাজুল হক জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাইরুল আলম রাজুকে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, বিরামপুর উপজেলার কাটলা উচ্চ বিদ্যালয় মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি একটি…