- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ সব একই সূত্রে গাঁথা। আমাদের সবাইকে ২৪-এর স্পিরিটকে ধারণ করতে হবে। তিনি বলেন, ৫২ ও ৭১ থেকে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে। এটিই আমাদের আজকের শপথ। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম। মহান শহীদ দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি, সেই ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য রাজপথে নেমেছিলেন। তাদেরও বাধা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, একুশে ফেব্রুয়ারিকে এ দেশের জনগণ একদিকে যেমন দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা ও গৌরবের দিন হিসেবেও মনে করে। কারণ, একুশের পথ ধরেই ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই পথ ধরেই নব্বইয়ের স্বৈরশাসনের অবসান ঘটেছে। সাংবাদিকে এক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ছাড়া ব্রেইল বইসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। প্রধান উপদেষ্টা বলেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইউনেসকো ২০০০ সাল থেকেই বাংলাদেশের সঙ্গে…
ঢাকা কলেজ প্রতিবেদক ভাষার জন্য আত্মোৎসর্গ করা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় আঞ্চলিক ভাষা বিতর্ক, আলোচনা সভা এবং কলেজের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে মিল রেখে রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ঢাকা কলেজ শাখার রাজনৈতিক সংগঠনসমূহ, জেলা ছাত্র কল্যাণ সমিতি, কলেজের আবাসিক হলসমূহের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ক্লাবসমূহ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। ঢাকা…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে ঋতুরাজ বসন্তের শুরুলগ্নেই গ্রাম বাংলার প্রকৃতিতে রাঙিয়ে ফুটছে শিমুল ও পলাশ ফুল। নানা ছন্দে কবি সাহিত্যিকদের লেখার খোরাক যোগায় রক্ত লাল এই শিমুল ফুল। মাঘ মাস এর প্রায় শেষ মূহর্তের শুষ্ক প্রকৃতির মাঝে এক অনন্য রঙের ছোঁয়া নিয়ে উঁকি দিচ্ছে শিমুল ফুল। আগুন রঙা শিমুল ফুল যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে আসছে। চারিদিকে আলো ছড়াচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন। বাতাসে ভাসছে আনন্দ-আভা। এমন দিনে ভালোবাসার ডাক শুনে জেগে উঠেছে মনপ্রাণ। প্রকৃতি একাকার হবে জাগরণে। কিন্তু নানা কারণে এখন শিমুল গাছ রোপণ করা হয় না।কালের বিবর্তনে এই গাছ এখন বিলুপ্তির পথে। সড়জমিনে ঘুরে দেখা যায়, উপজেলার প্রধান সড়কে ফুটন্ত…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কমলগঞ্জ আইডিয়াল হাই স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ মাসুক মিয়া। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ইবরাহীম মুহাম্মদ আব্দুহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। বিদ্যালয়ের কো-অর্ডিনেটর আব্দুল মুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন,…
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক করার লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডার ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিস্ট পুলিশের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয় বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) শহরের মহসিন অডিটোরিয়াম এন্ড কমিউনিটি সেন্টারে। সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ সাখাওয়াত হোসাইন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে পর্যটন খাতে ট্যুরিস্ট পুলিশের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমরা কেবল পর্যটকদের নিরাপত্তার জন্যই কাজ করি না, বরং প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়েও সচেতন। বন আইন সংশোধনের…
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বরগুনা জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী হল রুমে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল।পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক সদন চাকমা,বিভিএম। প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের শুভ উদ্বোধন করেন। বরগুনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল তার…
বিশেষ প্রতিনিধ: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ২০ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার, সদর ইউনিয়নের কেন্দ্রীয় হরি মন্দির সংলগ্ন খাল খননের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক আশরাফুল আলম খান এ সময় উপস্থিত ছিলেন, এডিসি সার্বিক আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ, উপজেলা সহকারী ভূমি কমিশনার কৌশিক আহমেদ নাজিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ ভাইয়া উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,এসম ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সদস্য সচি আবু হাসান খান উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল শিকদার প্রমুখ। এরপরে উপজেলা সদর বাজার পরিদর্শন করেন।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন শেষে অতিথিরা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে অতিথিরা মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সাথেও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ,গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টিভির…