- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
নীলফামারী প্রতিনিধি এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রসাশন আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা সুমী বেগম,সহ কর্মকর্তা বৃন্দ। পরে অতিথি বৃন্দ বিভিন্ন প্রতিয়োগিয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেস্বর বাজারে এক বীজ ব্যবসায়ীর কাছে দেশি পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার প্রায় অর্ধশত কৃষক। এ নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) এনামুল হক নামের এক কৃষক বাদি হয়ে পুঠিয়া থানায় এবং উপজেলা কৃষি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বানেশ্বর বাজারে চাউল হাটাতে অবস্থিত আবির এন্টারপ্রাইজ (লাইসেন্স নং পাই-পুঠিয়া ০৮৬, খুরচা পুঠিয়া-৪৭৭) এর মালিক জুয়েল আহমেদ রাশেদ (জুয়েল) পিতা-মোঃ জালাল, গ্রাম-মৌগাছি,বানেশ্বর এর নিকট হইতে মোহনপুর উপজেলার হাটরা গ্রামের প্রায় ৫০ জন কৃষক ধাপে ধাপে বিভিন্ন সময়ে ১০-১২ কেজি করে প্রায় ৪০০ (চার শত) কেজি দেশি পেঁয়াজের বীজ ক্রয়…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গুলিবষর্ণে রাসেল আহম্মেদ(৩৩)নামের এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। গতকাল ১৯ফেব্রুয়ারি বুধবার বিকেলে হারুন-অর-রশিদ নামের এক অস্ত্রধারীর ছোঁড়া গুলিতে সে আহত হয়। জানা গেছে, কুমিল্লা জেলার বাসিন্দা হারুন-অর-রশিদ ঘর-বাড়ি নির্মাণ করে বেশ কিছুদিন ধরে রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। এরই মধ্যে তিনি বাগেরআগা গ্রামের পাশর্^বর্তী টেকনোয়াদ্দা এলাকার আক্কাস আলীগংদের কাছ থেকে টিনের মসজিদ এলাকায় আরো কিছু জমি ক্রয় করেন। আক্কাস আলীগংদের কাছ থেকে একই দাগে জমি ক্রয় করেন বাড়িয়াছনি গ্রামের সিরাজ আহম্মেদের ছেলে যুবদল নেতা শামীম আহম্মেদ। এদিকে পূর্বাচল উপশহরের আওয়তাধীন মৌজার পূর্ণাঙ্গ জমির রেকর্ডিয় জরিপ…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে পাওয়ার দাবিতে খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভকারীরা। এসময় তারা আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। যে সব সাক্ষীর বক্তব্যের উপর ভিত্তি করে তাঁকে সাজা দেয়া হলো, তা বিশ্বাসযোগ্য নয়। ভিত্তিহীন। বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি…
বরিশাল পিরোজপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেল তিনটায় পিরোজপুর জেলা শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভায় জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুস রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়।’ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে পদকে ভূষিত বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ‘একুশে পদক ২০২৫’ তুলে দেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধ সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ছাতক দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্কায় দায়ীত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আল জাবির মোহাম্মদ আসিফ দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত অপারেশন ডেভিল হান্ট জোরদারের মাধ্যমে অপরাধীদের আইনেট আওতায় আনার লক্ষে এ মত বিনিময় সভা করেন। সভায় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ,দোয়াবাজার থানার অফিসার ইনচার্জ,জাহিদুল হক, জগন্নাথপুর থানার ওসি তদন্ত জয়নাল আহমদ। এছাড়া বিএনপি জামায়াত,খেলাফত মজিলিস সহ ছাতক দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং…
স্পোর্টস ডেস্ক দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জন্য দিনটি হতাশারই কাটল। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েও ছয় উইকেটে হেরে গেল টাইগাররা। তবে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়লেন তাওহীদ হৃদয়, দুর্দান্ত এক সেঞ্চুরি করেও পারলেন না দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে। টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, কিন্তু সেই সিদ্ধান্ত যেন বুমেরাং হয়ে ফিরে আসে। প্রথম ওভারেই শূন্য রানে বিদায় নেন সৌম্য সরকার। এরপরের ওভারেই দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তও শূন্য রানে ফিরলে চাপে পড়ে যায় দল। ছয় ওভার শেষে স্কোর ছিল মাত্র ২৬/৩, যেখানে মেহেদী হাসান মিরাজও ৫ রান করে…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি নুহু ইসলাম, মাহাবুবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজন। সাংস্কৃতিক…
স্টাফ রিপোর্টার- রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের এক এএসআইকে পেয়ে লাঠিপেটা করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে ওই এএসআই নগরের মতিহার থানা হেফাজতে ছিলেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ওই এএসআইয়ের নাম সোহেল রানা। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের সাতবাড়িয়া মহল্লার এক নারীর ঘরে স্থানীয়রা তাকে আটক করেন। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লাঠিপেটা করা হয়। মারধর করা হয় ওই নারীকেও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা ওই নারী এবং এএসআইকে নানা জেরা করছেন। জেরার ফাঁকে…