- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
- নেত্রকোনার মণ্ডপে মণ্ডপে প্রতিমাতে রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Author: admin
বিশেষ প্রতিনিধি: ৫ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলাম এর ব্যাপারে হল । কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না । তার মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। কেন্দ্র ঘোষিত জামাতের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এক কথা বলে মাসুদ সাঈদী। তিনি আরো বলেন, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিমাগারে আলু রাখার বুকিং স্লিপ না পাওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে বুকিং কার্ডের দাবীতে হিমাদ্রি ক্লোড স্টোরেজ লিমিটেড এর সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। জানা যায়, উপজেলার হিমাদ্রি ক্লোড স্টোরেজে আজ ভোর থেকেই কৃষকরা এসে ক্লোড স্টোরেজের সামনের মেইন গেটে বুকিং স্লিপ দেয়ার দাবী জানিয়ে দীর্ঘক্ষন ধরে ভীড় করলে,হিমাদ্রি ক্লোড স্টোরের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, স্টোরে ধারন ক্ষমতা অনুযায়ী বুকিং কার্ড বিক্রি হয়ে গেছে,তখন কৃষকরা বলেন,একদিকে হিমাগারে ভাড়া বৃদ্ধি,অপরদিকে গত ১৫ফেব্রুয়ারি থেকে কার্ড বিক্রি শুরু হয়েছে, আজ ১৮ ফেব্রুয়ারী কার্ড শেষ হয়ে গেল,এমন উত্তরে অসন্তোষ দেখা দেয় কৃষকদের মাঝে। তারা হিমাগারে আলু…
নিজস্ব প্রতিনিধিঃ সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এবারের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পটুয়াখালী জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী হল রুমে পটুয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল রানার সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর,বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান। পটুয়াখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস মেহেদী। পটুয়াখালী জেলা সহকারী পুলিশ সুপার, আরিফ মোহাম্মদ সাকুর। পায়রা বন্দর এর উপ-পরিচালক, লেঃ কমান্ডার ইরফানুল আল রিফাত।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ১৮ ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার সমাবেশে ১২টার পর থেকেই বিভিন্ন উপজেলা ও জামায়াতের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তারা জামায়াতের সহকারী সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামসহ সকল বন্দী নেতা-কর্মীর মুক্তি দাবি করেন। সেই সাথে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের দাবিও করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জেলা প্রশাসকদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়– সম্পর্কিত অধিবেশনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘এখানে ফর্মুলার ব্যাপার নেই। আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে, সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের (ডিসি) আর কোনো কাজই নাই। সুতরাং আমাদের শুধু একটা কথাই- আপনি আইন অনুযায়ী চলেন, বিবেক মতো চলেন। তাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটি সম্পূর্ণ আইন ও সংবিধান…
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে চলাচলে অক্ষম ১৬১জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আলিম, মানিক মোহাম্মদ তোহা, শফিকুল ইসলাম স্বপন, আয়নাল হক, আলম মিয়া, সেলিম বেগ, সাইফুল ইসলাম, বাদল, জুয়েলসহ…
স্টাফ রিপোর্টার নওগাঁ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের কয়েক প্রায় লক্ষধীক নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ক্যাঙারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও কারান্তরীণ করা হয়েছে। তবে ৫ আগস্টে দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াত…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম , কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, ইউপি চেয়ারম্যান আজিজুল খা, নজরুল ইসলাম ঋতু,সাংবাদিক বাবুল আক্তার প্রমূখ।চুরি ছিনতাই রোধে ব্যাবস্থা গ্রহণ,মাদক অভিযান পরিচালনা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আসা যাওয়া সময়ের তদারকি করা, শহরের যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ, মোবারকগঞ্জ রেলস্টেশনে চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা…
স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর সদর উপজেলার তুলসীগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে আসলাম হোসেন নামের এক জনের ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। ইউএনও ইবনুল আবেদীন জানান, সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি করছে কিছু প্রভাবশালী ব্যক্তি। এলাকাবাসীর কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় এলাকায় অভিযানে যায় সদর উপজেলা ভূমি কর্মকর্তা। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা যন্ত্রপাতি রেখে পালিয়ে যায় লোকজন। এসময় মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম হোসেন নামের এক…
ঝালকাঠি প্রতিনিধিঃ সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না আর। অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য(গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক…