
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি :
খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকমুক্ত অভিযানের অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলাধীন ১নং জলমা ইউনিয়নের কেএমপির হরিণটানা থানা পুলিশ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের হোগলাডাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৬ ফেব্রুয়ারি সকালে এক ঝটিকা অভিযান চালিয়ে ৪০ বোতল-সহ মোঃ তরিকুল ইসলাম(৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে । ধৃত তরিকুল বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ পালোরদি গ্ৰামের মৃত এস্কেন্দারের পুত্র । অপরদিকে পুলিশ মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ।