
মুহাম্মাদ আবু সালেহ্ মুসা,ধামইরহাট প্রতিনিধিঃ ১৫ ই ফেব্রুয়ারি শনিবার আলতাদিঘি জাতীয় উদ্যানে খেলনা ইউনিয়ন জামায়াতের বার্ষিক বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সম্মেলনে খেলনা ইউনিয়ন জামায়াতের আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি নওগাঁ – ২ আসনে জামায়াত মনোনীত এম পি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক সাংগঠনিক কাঠামো আরো বেশি সুদৃঢ় করার জন্য সুপরিকল্পিতভাবে ইউনিয়নের প্রত্যেক ইউনিটে কার্যক্রম বেগবান করার আহ্বান জানান।
কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ্ মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধামইরহাট উপজেলা সভাপতি বেলায়েত হোসেন, ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ রেজোয়ান প্রমুখ। সম্মেলন শেষে প্রায় দুশতাধিক নেতা-কর্মী আলতা দিঘি জাতীয় উদ্যানে বিভিন্ন বিনোদন স্পট উপভোগ করেন; ব্যতিক্রম ধর্মী এমন আয়োজনের জন্য সংগঠনের দায়িত্বশীলদের প্রতি সন্তোষও প্রকাশ করেন তারা।