- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক ডেস্ক টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদিকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) নেতা হিসেবে নির্বাচিত করেছে এই জোটের সদস্য দলগুলো। শুক্রবার দিল্লিতে এনডিএ জোটের আইনপ্রণেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য জোটের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আজ আরও পরের দিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি। ওই সময় তিনি নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবেন। আর নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর শপথ রোববার সন্ধ্যায় শপথ নেবেন বলে জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) একজন মুখপাত্র। ভারতে সদ্য সমাপ্ত নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত এক দশকের মধ্যে…
সিলেট প্রতিনিধি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও চলমান বন্যার জন্য টানা সাত দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সিলেটের সব পর্যটনকেন্দ্র। বিভিন্ন শর্তসাপেক্ষে শুক্রবার (৭ জুন) বিকেল থেকে পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। সিলেটের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলো হচ্ছে- গোয়াইনঘাটের জাফলং, রাতারগুল, বিছানাকান্দি ও সংগ্রামপুঞ্জি ঝর্ণা, কোম্পানীগঞ্জের সাদাপাথর এবং জৈন্তাপুরের লালাখাল ও ডিবির হাওর। জেলা প্রশাসন কর্তৃক দেওয়া শর্তগুলো হলো- সকল নৌকায় লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরিয়ে ঘাট থেকে নৌকা ছাড়তে হবে, পর্যটকরা কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না, ভরা বর্ষা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিলেন সরকার। বৃহস্পতিবার (৬ জুন) রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা যান। দীর্ঘ আড়াই মাস ধরে পদটি শূন্য ছিল। সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে প্রেস সচিব পদে নিয়োগ দিয়ে পদটি পূরণ করলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা শুরুর ক্ষেত্রে তাকে পথিকৃৎ মনে করা হয়। বিশেষ করে ইত্তেফাক ও সংবাদ যুগের পর আজকের কাগজের মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার যে…
চট্টগ্রাম প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারছে না বিএনপি। সেই কারণে তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। শুক্রবার (৭ জুন) সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। গত ১৫ বছরে বাজেটের অংক সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার বৃদ্ধি পাওয়া মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায়…
ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফলে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হজের তারিখও ঘোষণা করা হয়েছে। সারাবিশ্বের মুসলমানেরা পবিত্র হজ পালনের জন্য সৌদিতে পৌঁছাতে শুরু করেছেন বেশ আগেভাগেই। তবে প্রবাসীদের অনুমতি ছাড়া হজ পালনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (০৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজের আনুষ্ঠানিকতা আগামী ১৪ জুন থেকে শুরু হবে। এ সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লাখ লাখ মুসলিম দেশটিতে হজের কার্যক্রম সম্পন্ন করবেন। তবে এজন্য নিতে হবে অনুমতিও। সৌদি আরব জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা…
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর স্মরণে আলোচনা সভায় বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক কালো টাকা সাদা করার সুযোগ প্রদানের অর্থ ‘অসততাকে উসাহিত করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ শুক্রবার (৭ জুন) দুপুরে এক আলোচনা সভায় প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার প্রসঙ্গ টেনে সংসদের সাবেক স্পিকার এই মন্তব্য করেন। ব্যারিস্টার জমির উদ্দিন বলেন, ‘এই যে লুটপাটের কালো টাকা বাজেটে ১৫ শতাংশ দিয়ে হোয়াইট (সাদা) করা হয়। যদি ১৫ শতাংশ দিয়ে কালো টাকা সাদা করা যায় তাহলে তো…
নিজস্ব প্রতিবেদক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, এবারের বাজেটে এমন কিছু রাখা হয়নি যাতে করে বাজার অস্থির হবে। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে কৃষকরাও দায়ী। আপনারা জানেন, দেশে ধানের উৎপাদন বাড়লে কৃষকরা ধান বিক্রি করে তেল কিনে, সবজি কিনে। সবজি আর তেল কেনার জন্য দেখা গেল ধান বেশি দামে বিক্রি করছেন। এতে করে চালের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আজ শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, রমজানের পর থেকে এখনো তেল-চিনির দাম ভারসাম্য অবস্থায় আছে। ধান-চাল আমদানিতে কর দুই-এক শতাংশ করা হয়েছে বাজেটে। এখন এক কোটি নাগরিক…
নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন, আপনারা জনগণের পুলিশ হবেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ আপনারা যথাযথভাবে বাস্তবায়ন করেছেন। পুলিশ যেমন আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবতার সেবা করে তেমনি দেশের মানুষকে আজ একটি স্পোর্টসের মাধ্যমে একত্রিত করে সেটিও পুলিশ দেখিয়ে দিল, পুলিশ সব কিছুই পারে। আজ শুক্রবার (৭ জুন) জয় বাংলা ম্যারাথন-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে আজ ভোর ৫টায়‘ রাজধানীর হাতিরঝিলে জয় বাংলা ম্যারাথন-২০২৪’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স…
ইন্দ্রজিৎ, এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’য় (এনইউবিটিকে) ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে মৌসুমি ফল উৎসব-১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল ৪ টাই খুলনা নগরীর শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আল হাসান আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান ও প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ। ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন,- সাংবাদিকতা একটি মহৎ পেশা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এই ধরণের কাজ সত্যি প্রসংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রচারে ক্যাম্পাস সাংবাদিকরা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছেন স্থানীয়রা। শাহজাহান আলী (৩৯) নামে ওই ব্যক্তিকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছেন তারা। গত বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার নাকাইহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক শাহজাহান আলী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার টেকরা ছাতিঢেকরা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। স্থানীয়রা জানান,গত বৃহস্পতিবার সকালে নাকাইহাট বাজারে বিপ্লব ডেন্টাল কেয়ার খোলা ছিল। এ সময় শাহজাহান আলী নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ডাক্তারের সাথে ধমকাধমকি করে জরিমানা হিসেবে টাকা দাবি করেন। তখন ডাক্তারের সন্দেহ হলে তিনি চেম্বারের বাহিরে গিয়ে জেলা সিভিল সার্জন অফিসে মুঠোফোনে কথা বলে…