Author: স্টাফ রিপোর্টার

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুইদিন ব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল আয়োজন করেছে ক্যারিয়ার ক্লাব (বাউসিসি)। শুক্রবার (৭ জুন) সকাল ৯টায় বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ক্যারিয়ার কার্নিভালের প্রথম পর্ব “ক্যারিয়ার টক” অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেশিয়ামে কার্নিভালের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। বাউসিসির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। এ সময় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের সিনিয়র কারিগরি উপদেষ্টা সাসো মার্টিনভ। কার্নিভ্যালের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষা,…

Read More

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সুরক্ষায় উদ্ভিদের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীবনানন্দ দাশ কনফারেন্স হল রুমে শুক্রবার ( ৭ জুন) সকালে অনুষ্ঠানটি শুরু হয়। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা। তিনি বলেন, পরিবেশ একটি সম্প্রতির প্রক্রিয়া। যেখানে ব্যতয় হওয়ার সুযোগ নেই। পরিবেশকে পাশ কাটিয়ে টেকসই উন্নয়ন…

Read More

নিজস্ব প্রতিবেদক নানা সংকটের মধ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই বাজেট মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতির চাপ যাতে না পড়ে সেজন্য বাজেটের আকার কমিয়ে রেখেছি। সব ধরনের পদক্ষেপ নিয়েছি। আশা করি, মূল্যস্ফীতি কমবে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৬ জন মন্ত্রী, একজন উপদেষ্টা, দুইজন প্রতিমন্ত্রী এবং চারজন সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী। এ সময় সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে বড় অঙ্কের…

Read More

ঠাকুরগাঁও সদর প্রতিনিধি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর পোলট্রি খামারটি ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর ও গৌরিপুর মৌজার কয়েক গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খামারের বর্জ্যে দুষিত হচ্ছে পরিবেশ। তীব্র দুর্গন্ধে ওই দুই মৌজার পাঁচ-সাত গ্রামের বাসিন্দাসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, ২০০৯ সালে সদর উপজেলার দৌলতপুর গ্রামে ‘নর্থ এগস লিমিটেড’ নামে বেনজীর ও মিঠু কোম্পানি প্রায় ৯০ বিঘা জমির ওপর একটি পোলট্রি খামার স্থাপন করেন। বড় খামারের মুরগির বিষ্ঠা মাছের খাবার ও কৃষি জমির সার হিসেবে বিক্রি হয়। আবার অনেক সময় কারখানার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক রুশ বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে ‘মিরাজ ২০০০-৫’ মডেলের যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইউক্রেনকে ওই যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুই বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা বিশ্বের কাছ থেকে বার বার অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চেয়ে আসছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দ্বিধা-দ্বন্দ্বের কারণে দেরিতে হলেও কিছু অস্ত্র আদায় করতে পেরেছেন তিনি। বিশেষ করে রুশ বিমান হামলা মোকাবিলায় উন্নত এউ-১৬ যুদ্ধবিমানের প্রতিশ্রুতি পেলেও এখনো সেই বিমান হাতে পায়নি ইউক্রেন। অবশেষে পেল সুখবর। সম্প্রতি নাৎসি বাহিনীর হাত থেকে ইউরোপকে মুক্ত করার উল্লেখযোগ্য দিন ‘ডি-ডে’-র ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সে বিশ্বনেতাদের…

Read More

মোখলেসুর রহমান মাহিম নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পবিত্র ঈদ-উল আযাহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ৯ জুন থেকে ৪ জুলাই (২৬ দিন) বন্ধ থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী ০৯/০৬/২০২৪ তারিখ রবিবার থেকে ০৪/০৭/২০২৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকবে এবং ০৯/০৬/২০২৪ তারিখ রবিবার হতে ২৭/০৬/২০২৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীগণ এবং জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দপ্তর ও বিভাগে অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদেরকে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে গ্যাস বিস্ফোরণ হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আশেপাশের কয়েকটি দোকান ও ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এবিষয়ে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, শহরের মেইন রোডে রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। ঠিকাদারের অসচেতনার কারনে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে যায়। এরপর প্রচন্ড বেগে গ্যাস আওয়ামী লীগের অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের মঠবাড়িয়ায় চা- সিগারেট বিক্রির পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ি ফারুকের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ফারুক উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নুরু ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় নিহত ফারুক ভূইয়ার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাগেছে, গত ৩১ মে শুক্রবার রাত এগারটার দিকে সাপলেজার চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মোল্লা ছেলে সুমন মোল্লা ব্যবসায়ি ফারুক ভূইয়ার দোকানে গিয়ে তার কাছে বাকীতে সিগারেট চান। এ…

Read More

মোঃ মারুফ আহম্মেদ, খুবি প্রতিনিধি ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ ০৬ জুন (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে হাদী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও সহ-সভাপতি তরুণ কান্তি বোস-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ, সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবীর, সহকারী অধ্যাপক…

Read More

সুমন দাস অভিঃ পটুয়াখালী থেকে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, জাতির পিতার সহস্তে গড়া নৌবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আন্তর্জাতিক পরিমন্ডলে একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে। নৌবাহিনীতে আধুনিক যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার সাবমেরিন সহ আধুনিক প্রযুক্তি সংযোজন হয়েছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলবর্তী সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় শেরেবাংলা নৌঘাঁটি নির্মান করা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজে একথা বলেন তিনি। তিনি আরো বলেন জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বংলাদেশের সুমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর…

Read More