- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
কেএম রাশেদুজ্জামান কুয়াকাটা (কলাপাড়া উপজেলা) প্রতিনিধি কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার(৬ জুন) সকাল ১০টায় উপজেলার সাগরকন্যা কুয়াকাটার পশ্চিম খাজুরা ৬০ ঘর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে হোটেল সমুদ্রবাড়ি মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী সোহেল। এসময় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল সহ নিত্য সামগ্রী বিতরণ করেন। এই ত্রাণ সামগ্রী বিতরণে এছাড়াও উপস্থিত ছিলেন, এবিএম মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আকন কুদ্দুসুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল হক নান্নু সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মুনির হোসেন সহ দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি, হাসান মামুন সদস্য,…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম। এ সময় সভাপতি মহোদয় পরিবহন সেক্টর, ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সেবা, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের শৃঙ্খলা, সিসিটিভির ব্যবহার, জাল টাকা সনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চ সহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, মেডিকেল টিম, ব্যাংকিং সেবা, নির্বিঘ্নে ঈদের জামায়েত আয়োজন সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময়…
নিজস্ব প্রতিবেদক প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে ঋণনির্ভর বিশাল আকারের কল্পনা বিলাসী বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। মিয়া গোলাম পরওৃয়ার বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে ডামি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার পুনরায় ক্ষমতা দখল করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার ঋণ নির্ভর বিশাল আকারের কল্পনা বিলাসী যে অবাস্তব বাজেট পেশ করেছেন, তাতে দেশের জনগণের জন্য কল্যাণকর ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার কোনো দিক নির্দেশনা নেই। অর্থমন্ত্রী ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক শিরোনামে বাজেট জাতীয় সংসদে…
জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জিএম কাদের নিজস্ব প্রতিবেদক প্রস্তাবিত বাজেট মোটেই জনবান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা জিএম কাদের। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, ‘প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে দুই লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা ঘাটতি রয়েছে। যা আয় হচ্ছে দেশের রাজস্ব বা অন্যান্য খাত থেকে, তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। এটাকে মেটানো হচ্ছে সম্পূর্ণ ঋণ দিয়ে। দেশি ঋণ এবং বিদেশি ঋণ।’ ‘আরেকটা মজার ব্যাপার হলো- আমরা অনেক সময় গর্ব করে বলি যে, আমরা কোনো…
মোঃ সজীব হোসেন চারঘাট প্রতিনিধি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে চারঘাট উপজেলা চেয়ারম্যান পদে ৩২ হাজার ২৮১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী চারঘাট উপজেলার আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক কাজী মাহামুদুল হাসান(মামুন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারঘাট উপজেলার সাধারন সম্পাদক মোঃ ফকরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১ ভোট। রাজশাহী জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মির্জা ইমাম ইদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বুধবার (৫জুন) কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে রাজশাহীর চারঘাট উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ট থেকে শুরু হওয়া ভোট গ্রহণ…
নিহত আলামিন হোসেন (নাসিম আহমেদ শিমুল), কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে আলমিন হোসেন (২০) নামে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং কামরুল ইসলাম (১৯) নামের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। এরা দুজনই জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ শাখার ছাত্রলীগ নেতা। নিহত আল আমীন(২০) উপজেলার বরিয়াবহ এলাকার মোতালেব হোসেনের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে পিতা মোতালেব হোসেন ও নিহত আলামিনের মা বাকরুদ্ধ হয়ে গেছেন। নাম প্রকাশ না করার শর্তে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের কয়েকজন ছাত্র জানান, বুধবার ৫ জুন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের বিদায়…
শাকিল আহমেদ মাদারগঞ্জ প্রতিনিধি (জামালপুর) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ পর্যন্ত মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ-বণজ চারাগাছ বিতরণ করা হয়। জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর অনুপ্রেরণায় ও মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান এর সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রী কলেজ, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী এস…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ প্রত্যক্ষ বরাদ্দসহ বিশেষ বরাদ্দ দিয়ে শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষদের জন্য সারা বছর আর্মি রেটে রেশন সরবরাহসহ কৃষি ফসলের ন্যায্যমুল্য নিশ্চিত কর। সার বীজ কীটনাশকের দাম কমাও বিএডিসি ‘র মাধ্যমে সরবরাহ কর,বয়স্ক, বিধবা, প্রতিবন্দী ও স্বামী পরিত্যক্তা নারীদের মাসিক নুন্যতম ১০হাজার টাকা ভাতা প্রদান কর।থানা, ভুমি অফিস,সেটেলমেন্ট, পার্সপোট অফিসসহ সকল অফিসে ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধ কর।উপরোক্ত দাবিতে আজ ৬ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে সমাবেশ মিছিল ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসুচি পালিত হয়।মিছিল পুর্বে সংখিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর আলম…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শুল্ক ছাড়া ব্যক্তিগত পর্যায়ে এখন আর কেউ বিদেশ থেকে মোবাইল ফোন আনতে পারবেন না। পরিবাবের সদস্যদের জন্য কোনো মোবাইল ফোন আনতে হলে তাকে অবশ্যই শুল্ক ও কর পরিশোধ করতে হবে। বর্তমানে ব্যাগেজ বিধিমালার অধীনে একজন যাত্রী শুল্ক ও কর পরিশোধ ছাড়া ২টি নতুন মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারেন। কিন্তু এখন থেকে আর এ সুবিধা থাকছে না। বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ব্যাগেজ বিধিমালা ২০২৩-এ পরিবর্তন আনছে সরকার। সেই সঙ্গে নতুন নিয়মও চালু করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক ও কর পরিশোধ ছাড়া এখন কেবল দুটি…
প্রতিকি ছবি ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে টকটাইম ও ইন্টারনেট সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। এটি আরও ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ মোবাইলে কথা বললেই গ্রাহককে গুনতে হবে বাড়তি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে নতুন বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের…