Author: স্টাফ রিপোর্টার

রোহিত শর্মা এবং এমএস ধোনি। ছবি সংগৃহীত স্পোর্টস ডেক্স আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন রোহিত শর্মার। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটর বড় জয়ে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেছেন রোহিত। রোহিতের নেতৃত্বে এখন পর্যন্ত ভারত জয় পেয়েছে ৪২ টি-টোয়েন্টি ম্যাচ। আর ৪১ জয় নিয়ে এতোদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে শীর্ষে ছিলেন ধোনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ৫৫ টি-টোয়েন্টি ম্যাচে টস করেছেন রোহিত শর্মা। ৪২ জয়ের বিপরীতে তার অধীনে ভারত হেরেছে মোটে ১২টি ম্যাচ। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৭২টি ম্যাচে। যেখানে ধোনির অধীনে ভারত…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আমিও থাকব। এদিকে বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জুন সন্ধ্যায় দুই নেতার মধ্যে এক…

Read More

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-মাগহাজি আশ্রয় শিবিরে গতকাল বুধবার ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে সহায়সম্বল ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ছবি : এএফপি আন্তর্জাতিক ডেস্ক ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবির এবং মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এই সামরিক অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বুধবার সকালে সৈন্যরা আকাশপথে বিমান হামলার সমর্থন নিয়ে মাটির ওপরে ও নিচে থাকা ‘সন্ত্রাসী ও তাদের অবকাঠামো’ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। স্থানীয় অধিবাসীরা জানান, অভিযানে প্রচণ্ড বোমাবর্ষণ করা হয়। দাতব্য সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার জানায়, মঙ্গলবার থেকে স্থানীয় হাসপাতালে কমপক্ষে ৭০টি মৃতদেহ আনা হয়েছে,…

Read More

মোঃ ফরহাদ হোসাইন,জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৪-২০২৫) কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইমন আহমেদ। ৫ জুন (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা কল্যাণ পরিষদের সাবেক সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অনিন্দিতা পাল সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি এম.এ মান্নান, সহ-সভাপতি আরাফাত হোসেন , যুগ্ম-সাধারণ সম্পাদক মইন উদ্দিন হাসান, হাবিবুল আবরার, সাখাওয়াত হোসেন, জাহেদুর…

Read More

ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছভুক্ত ২৪টি বিজ্ঞান ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর ১২টা থেকে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন চলবে। বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষে ভর্তির জন্য যে সকল শিক্ষার্থী বিষয় প্রাপ্ত হয়েছে সে সকল শিক্ষার্থীদের বুধবার (৫ জুন) দুপুর ১২ টা হতে আগামী শুক্রবার (৭ জুন) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত নির্ধারিত…

Read More

লোহাগাড়া প্রতিনিধি সুকুমার নাথ সদ্য অনুস্টিত ৫ ই জুন বুধবার লোহাগাড়া উপজেলা পরিষদ শ্বাসরুদ্ধকর নির্বাচনে খোরশেদ আলম চৌ ও সিরাজুল ইসলাম চৌধুরীর মধ্যে তীব্র হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসল উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরূী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ সহ দপ্তর সম্পাদক এস এ মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।। বুধবার রাত ৯ টায় সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ইনামুল হাসান জানান সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়, বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষ হয়।। কোন অপ্রিতিকর গঠনা ছাড়া খুব সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচন সমপন্ন হয়…

Read More

মোঃ গোলাম রাব্বানী খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ নিহত ৩ হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের দুইজনের পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ মোঃওয়ালীউল্লাহ ৭ জুন, ২৪ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৃদ্ধিগ্রামের আব্দুল মজিদ বুলু হত্যাকাণ্ডের ঘটনায় মামলার সব আসামী গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। বৃহস্পতিবার দুপুরে নিহত বুলুর বাড়ীতে সরেজমিনে গেলে তার পরিবারের সদস্যরা নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িত সব খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার চান। নিহত বুলু’র ছেলে আকাশ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যাঁরা পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমরা তাদের বিচার। আমার বাবার কোন দোষ ছিল না, অপরাধ ছিলনা। কিন্তু তারা আমার বাবাকে মারপিট নির্যাতন করে হত্যা করেছে খুনিদের ফাঁসি চাই। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তিকে হারিয়ে শোকে কাতর পরিবারটি। নিহত বুলু’র…

Read More

হাসান ভূঁইয়া বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ফল প্রকাশ করেছে রিটার্নিং কর্মকর্তারা। তাদের দেয়া তথ্য অনুযায়ী, মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চমক দেখিয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। টানা তৃতীয়বারের মতো তিনি মাধবপুর উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন। উপজেলার ৯৩টি সেন্টারের প্রাপ্ত ফল অনুযায়ী ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৬২ হাজার ২৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট। মাধবপুরে অতীতের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের ফল পর্যালোচনা করলে জানা যায়, ২০১৪ সালে সৈয়দ মোহাম্মদ শাহজাহান ৭২ হাজার ৯২৫ ভোট, জাকির হোসেন চৌধুরী অসীম…

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের নিমিত্তে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ৩৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০৪ জুন ২০২৪ ইং রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্টান হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৮, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার জনাব নূরে আলম সিদ্দীকী। গৌরীপুর উপজেলা প্রশাসন ও…

Read More