Author: স্টাফ রিপোর্টার

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গত মঙ্গলবার (৪ জুন) গাইবান্ধা জেলা পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। শুরুতেই সার্কিট হাউজে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।এ সময় জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সকলের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন৷ এরপর, তিনি ফুলছড়ি উপজেলায় অবস্থিত ফ্রেন্ডশিপ এনজিওর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন, পলাশবাড়ী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি পলাশবাড়ী উপজেলায় পলাশবাড়ী টেনিস কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতীয় সংসদে ভাষণ দেন। ছবি : বিটিভির লাইভ থেকে নেওয়া ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধানমন্ত্রী খ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর বাণিজ্য, বিনিয়োগ ও স্বল্প সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু সুবিধার অবসান ঘটবে। তবে অর্থনৈতিক সক্ষমতার বিকাশের মাধ্যমে কিছু বাড়তি সুবিধাও তৈরি হবে। আজ বুধবার (৫ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হবে। এটি…

Read More

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আজ বুধবার জাতীয় সংসদে ভাষণ দেন। ছবি : বিটিভির লাইভ থেকে নেওয়া ভোরের বাংলা নিউজ প্রতিবেদক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে প্রায় ২৭ প্রকারের ওষুধ বিনামূল্যে দিচ্ছে। আজ বুধবার (৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা+ এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্বে করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়াসহ হাসপাতালগুলোর পরিচালনার জন্য এমএসআর খাতে মোট বরাদ্দকৃত টাকার মধ্যে ৭০ শতাংশ টাকা ওষুধবাবদ ব্যয়…

Read More

নিজস্ব প্রতিবেদক একমাস ৬ দিন কারাভোগের পর যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছেন। বুধবার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছে। যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল গেটের বাইরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন। এদিকে সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানেও বিএনপি এবং অঙ্গ- সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন। গত ২৯ এপ্রিল তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ…

Read More

নিজস্ব প্রতিবেদক জামালপুরে একটি জানাজার নামাজে অংশ নিতে গিয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের মোবাইল ফোন চুরি হয়। প্রায় দেড় মাস পর মালয়েশিয়া থেকে আইফোন ব্র্যান্ডের মোবাইলটি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মোবাইল চুরির সঙ্গে সম্পৃক্ত চোর চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, গত ৩০ এপ্রিল জামালপুরের ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জে এক জানাজায় গিয়ে ধর্মমন্ত্রী ফরিদুল হকের পকেট থেকে মোবাইল ফোনটি চুরি যায়। এ ঘটনায় মন্ত্রীর সহকারী একটি…

Read More

নিজস্ব প্রতিবেদক ‘আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ সর্বশক্তি নিয়োগ করেছিলেন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগে ওনার (বেনজীর) নাম ছিল কি না জানি না। আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছিলেন। নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন যে, সেই সরকারকে ভোট দেবেন, যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে। আমরা উন্নয়নের পক্ষে আছি। বেনজীরের এই কথাগুলো বলার কথা না, কিন্তু কথাগুলো বলেছেন। যত রকম করে পারেন বিরোধী দলকে নির্যাতন-নিপীড়ন করেছেন। বেআইনিভাবে হত্যা, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা ও গুম-খুন করেছেন। সব মিথ্যা মামলা ও গায়েবি মামলা তার সময়ের।’ …

Read More

নিজস্ব প্রতিবেদক কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের উপজেলা পরিষদ নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের দেশের নির্বাচনে সাধারণত সহিংসতা ও প্রাণহানি হয়ে থাকে। আমাদের জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে। উপজেলা নির্বাচনও ছিল শান্তিপূর্ণ। জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড়ের কারণে কিছু নির্বাচন পরিবর্তন করা হয়েছে। ৯ তারিখ সেজন্য কিছু নির্বাচন হবে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ৬০টি উপজেলার নির্বাচন হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল…

Read More

ডাঃ এ,কে আজাদ খান পূর্বধলা নেএকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় জীবিত তিন ব্যক্তিকে মৃতের সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার তিন ইউনিয়ন চেয়ারম্যানের বিরোদ্ধে। ফলে তাদের নামের বরাদ্দকৃত বয়স্ক ও বিধবা ভাতাও বন্ধ হয়ে গেছে। এতে ভোক্তভোগীদের দুইজন প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবী সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সমাজ সেবা অফিসার মিলে তাদেরকে মৃত দেখিয়ে তাদের স্থলে অপরজনকে ভাতাভোগীর সুবিধা করে দিয়েছেন। অভিযুক্ত চেয়ারম্যানদের দাবী তাদের ভুলের কারনে এমনটি হয়েছে। ভুক্তভোগীরা হলেন, খলিশাউড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গড়ুয়াকান্দা গ্রামের মৃত জহুর আলীর ছেলে মোঃ হযরত আলী (৭১)। অপরজন হলেন হোগলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামিরাকান্দা গ্রামের মৃত সুরুজ আরী…

Read More

শাকিল আহমেদ রায়গঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বাগীচাপাড়া গ্রামস্থ ঢাকা- রংপুর মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত কাঁচামাল বোঝাই ০১টি পিকআপ, ০২টি মোবাইল ফোন ও নগদ ১,০৮০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ শিমুল সরদার (৩০), পিতা-মোঃ শাহ আলম, সাং-দোকানঘর (কেত্তারপাড়া), থানা-পলাশবাড়ী এবং (২) মোঃ আবু সাঈদ সরকার (১৪), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-চক ভগবানপুর, থানা-সাদুল্লাপুর, উভয় জেলা-গাইবান্ধা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায়…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনগুলোর বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মেরামতের দাবি কেন্দ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।জানা যায়, জেলায় ৫৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে মান উন্নীত করা হয়েছে ২৫টি ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে রুপান্তর করা হয়েছে ১৩টি। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কেন্দ্রগুলো খোলা থাকার নিয়ম হলেও সকাল সাড়ে নয়টার পর এসে দুপুর একটা থেকে দেড়টার মধ্যেই বন্ধ করা হয়।সরকার ২৪ ঘণ্টা রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে আবাসিক ও অনাবাসিক ভবন তৈরি করে দিলেও দীর্ঘদিন থেকে মেরামতের অভাবে ভবনগুলো ব্যবহারের অনুপযোগী…

Read More