- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলা প্রতিনিধি “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন এর আয়োজনে আজ ৫ই জুন সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ খালিদ হোসেন, জেলা প্রশাসক, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো.…
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পর্যটন কেন্দ্রে বান্ধবীদের সাথে বেড়াতে গিয়ে ৭ম শ্রেনীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষকসহ তার সহযোগীকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার থানায় একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলার নলদী এলাকা থেকে ধর্ষক সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে আটক করে। পরে ভুক্তভোগী তাদের সনাক্ত করলে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় মামলা রুজু করলে তাদের গ্রেফতার দেখানো হয়। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী সকালে বাড়ি থেকে অনুমতি নিয়ে প্রাইভেট…
র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ। ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দশম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। আজ বুধবার (৫ জুন) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. হারুন অর রশিদকে র্যাবের ডিজি হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। হারুন অর রশিদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে। তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত ছিলেন।…
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রায়পুরে দুই স্ত্রী ও দুই সন্তান রেখে রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী একাদশ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (৫ জুন) সকাল পর্যন্ত ওই ছাত্রী ও শিক্ষকের কোনো খোঁজ পাওয়া যায়নি। গত সোমবার সকালে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্রী। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রভাষক ত্রিদীপ পাটোয়ারীর বাড়ি নোয়াখালীর চৌমুহনীতে। চাকরির সুবাদে তিনি রায়পুর শহরে একটি বাসা ভাড়া করে থাকতেন। এর আগে ত্রিদীপ দুটি বিয়ে করেন। তার দুটি সন্তানও রয়েছে। এক সন্তানকে নোয়াখালীতে বোনের বাসায়…
মো: রবিউল ইসলাম পলাশবাড়ী প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলা টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। ৪ জুন মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা পরিষদ চত্বরে তিনি উক্ত কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন এসময় গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল,গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ,সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।
নিজস্ব প্রতিবেদক দেশের গণতন্ত্র এখন গোরস্থানে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এরা (সরকার) গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যে, গণতন্ত্র বলে এদেশে আর কিছু থাকবে না। তাই গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে, মানুষ নির্ভয়ে কোনো কথা বরতে পারে না। এ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে এদেশের মানুষকে। বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজকে সারা দেশের মানুষ মনে করে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা যে কথা বলেন, তার চার পয়সা…
বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি পুত্রসন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন! তবে এই সন্তান গর্ভে ধরেন নি তিনি। গত মাসে ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। এখন তাদের নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দেখিয়েছেনও একবার; কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা। …
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। নদীবন্দরগুলোর জন্য সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (৫ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের (ডুয়েট) রাজস্ব খাতের একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পর তা প্রিন্ট করে সরসারি বা ডাকযোগে পাঠাতে হবে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। তৃতীয় গ্রেডে এই পদের বেতন স্কেল ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা। একই বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। চতুর্থ গ্রেডে এই পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে মোট ছয়জন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন; যন্ত্রকৌশল বিভাগে একজন; তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে) একজন;…
স্পোর্টস ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গ্যালারি দখলে নিয়েছিল নেপালের ক্রিকেট ভক্তরা। তাদের হর্ষধ্বনি ও মেক্সিকান ওয়েভে মেতে উঠেছিল পুরো স্টেডিয়াম। নেপালের ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস দেখে মনেই হচ্ছিল না, খেলাটি নেপালে নয় যুক্তরাষ্ট্রে হচ্ছে। ম্যাচ শেষে অবশ্য নেপাল-সমর্থকদের সেই উল্লাস স্থায়ী হয়নি। বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্সের পর ম্যাক্স ও’ডাউডের অপরাজিত ফিফটিতে ৬ উইকেটে ম্যাচটা জিতেছে সহযোগী দেশগুলোর পরাশক্তি খ্যাত নেদারল্যান্ডস। বাজে আবহাওয়ার কারণে ম্যাচটির শুরু পিছিয়ে যায়। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারেনি দক্ষিণ এশিয়ার দেশটি। ১৯.২ ওভারে নেপাল গুটিয়ে যায় ১০৬ রানে। নেদারল্যান্ডস জেতে ৮ বল হাতে রেখেই।…