- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার(বরিশাল) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বরিশালে সবুজ পৃথিবী ও টেকসই ভবিষ্যতের আহ্বানে সাইকেল র্যালি করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। বুধবার (৫ জুন) সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এ র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা পার্ক গিয়ে শেষ হয়। এসময় পরিবেশকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিলো। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (বেডস) এর ইকোমেন প্রকল্পের আয়োজনে এ কর্মসূচি হয়েছে। বরিশাল স্টান্ট ওয়ারিয়র্স (বিএসডাব্লিউ) সাইকেল টিমের দলনেতা নাইম হোসেনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, ইয়ুথনেটের প্রোগ্রাম ও পার্টনারশীপ কোর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকোমেনের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা ও জেলা সমন্বয়কারী আশিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন,…
ঢাবি প্রতিনিধি মহামান্য হাইকোর্ট আজ নির্দেশ দেয় পুনরায় ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার। লক্ষ লক্ষ শিক্ষার্থীর আন্দোলনের মুখে যে কোটা প্রথা আমাদের সোনার বাংলা থেকে বিদায় নিয়েছিলো সেই কোটা প্রথাকে সোনার বাংলায় আবার ও ফিরিয়ে নিয়ে আসলো মহামান্য হাইকোর্ট। এই রায় সামনে আসার পর থেকেই শিক্ষার্থীরা ফুসতে শুরু করে। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আব্দুর রহমান ভোরের বাংলা নিউজকে দেওয়া বক্তব্যে জানায় তাদের রক্ত আবার দেশের রাজপথ লাল হবে ৭১ এর মত রক্ত বিলিয়ে দিবে কিন্তু তারা এই কোটা পদ্ধতি কোন দিন মেনে নিবে না। আরেক শিক্ষার্থী সোহেল রানা প্রশ্ন তোলে যখন প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছুটিতে যাচ্ছে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়ে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে নগদাশিমলার বনমালী-জামতৈল সড়কে। বুধবার (৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতুটি ভেঙে পড়ে। এদিকে সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয় নদীতে জমে থাকা পানার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে নদী পারাপার হচ্ছেম মানুষ। জানা গেছে, উপজেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৫ ফুট। নদীতে পানি বৃদ্ধির কারণে পানাগুলো একত্রিত হয়ে সেতুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলারের নিচে মাটি না থাকায় নদীতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে হাবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় ৩ জন আটক করেছে প্রিজাইডিং অফিসার। বুধবার বিকেল পৌঁনে ৪ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আব্দুল্লাহ,মো. রিদওয়ান এবং সিয়াম মিয়া। পরে এ নিয়ে কেন্দ্রের সামনে পুলিশ. ও প্রার্থীর সমর্থকদের হট্টগোলের সৃষ্টি হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, আটকৃতরা এর আগে ভোট দিয়েছিলো। পরে বিকেল সাড়ে ৩টার পর ভোট দিতে আসলে যাচাই বাছাই করে ৩ জনকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ট্রাফিক সচেতনতা মূলক কর্মসূচি ও স্পীডগান পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্তরে ট্রাফিক সচেতনতা মূলক কর্মসূচি ও স্পীডগান পদ্ধতির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: আশিকুজ্জামান। জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তি, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান সেখ। এসময় পুলিশ সুপার বলেন সকলকে নিয়ম নেমে গাড়ি চালাতে হবে। অতিরিক্ত গতিতে গাচি চালানো যাবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে…
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কর্মরত সংবাদকর্মীদের নিয়ে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে পিরোজপুর শহরের নড়াইল পাড়া এলাকায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে এর অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যেমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ইনকিলাব পিরোজপুর জেলা প্রতিনিধি আলহাজ্ব এস. এম. সোহেল বিল্লাহ্ কাজল কে সভাপতি এবং মোহনা টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি মো: নুর উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে অন্যান্য পদের সদস্য হচ্ছেন সহ-সভাপতি গাজী এনামুল হক লিটন (দৈনিক জনতা), সহ-সভাপতি মেহেদী হাসান সোহাগ (দৈনিক মানবকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ অমিত বিশ্বাস (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক নকীব নাসরুল্লাহ…
মোঃ মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) পৃথিবীর শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় টানা তৃতীয়বার স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। র্যাঙ্কিংয়ে ১২০১ থেকে ১৪০০ এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৫: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক এই তালিকা ০৪ জুন (মঙ্গলবার) রাতে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মোট ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর আগে ২০২৪ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ১৪০০+ এ ছিল খুলনা বিশ্ববিদ্যালয়। গ্লোবাল র্যাঙ্কিংয়ের পাশাপাশি এ বছর এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং (৬০১-৬৫০ এর মধ্যে) এবং সাউদার্ন এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়েও (১৮৯) মর্যাদাপূর্ণ অবস্থান…
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ভোট দেওয়া এক নারীর আঙুলে কালির দাগ দেখা যাচ্ছে। ছবি : এএফপি ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের জাতীয় নির্বাচন মানে উৎসবমুখর এক পরিবেশ। সংঘাত আর বিদ্বেষের আনাগোনা থাকলেও নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। কে হবেন আগামী পাঁচ বছরে ভারতীয়দের জানমালের হেফাজতকারী, তা নিয়ে চলে নানান জল্পনা। গত ১৯ এপ্রিল নির্বাচন শুরু হওয়ার পর থেকে সবার ধারণা ছিল, মুসলিম প্রার্থীদের অংশগ্রহণের সংখ্যা হ্রাস পাবে। নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় মুসলিম সংখ্যালঘুদের ওপর হিংসা ও বিদ্বেষ বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার বক্তব্যে হরহামেশা ভারতকে সনাতন ধর্মাবলম্বীদের স্থান হিসেবে চিহ্নিত করেছেন। এরপর…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ চতুর্থ ধাপের এ ভোটে বুধবার সকাল ১০টায় প্রত্যাহার করা হয় বলে উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন। প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তা হলেন মাসুদ পারভেজ। সে সোনালী ব্যাংকের একই উপজেলার গুঠিয়া শাখার ব্যবস্থাপক। ইউএনও সাংবাদিক দেরকে জানান, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এক কক্ষের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন মাসুদ পারভেজ। ওই ভোট কক্ষের বুথের পর্দা ছোট করে দেয়ায় তাকে প্রত্যাহার করে অপর একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।
ইবি সংবাদদাতা: গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষ্যে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। ২৩ দিনের ছুটি শেষে ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ যথা নিয়মে শুরু হবে। রেজিস্ট্রার দপ্তর ও একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষ্যে ৮ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে ছুটির আগে ৬ ও ৭ জুন এবং ছুটির পরে ২৭ ও ২৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ যথা নিয়মে শুরু হবে। তবে অফিস সমুহ…