Author: স্টাফ রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানিদের গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী শহিদুল ইসলাম। রোববার রাত ১১টার দিকে পলাশী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় চাপাতি দিয়ে নজরুল এবং মাহবুব নামে দুই ব্যবসায়ীকে মারতে গেলে দোকানিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থানায় তাদের নিয়ে যাওয়া হয়। দোকানিরা জানান, প্রায় প্রত্যেকদিন চাঁদাবাজি করতে আসে সলিমুল্লাহ হল ছাত্রলীগের এই সাবেক সভাপতি ও তার সহযোগী শহিদুল। এর আগে পলাশী বাজারের কলা বিক্রেতা…

Read More

টেকনাফ(কক্সবাজার )প্রতিনিধি। কক্সবাজারে ভ্রমণে গিয়ে অপহরণের শিকার হওয়া দুই ব্যক্তিকে সাতদিন পর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। রবিবার(২জুন) সকালে টেকনাফ হোয়াইক্যং ইউপি উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অপহৃতরা হলেন,কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার প্রয়াত সুকেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও একই এলাকার ইন্দ কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৫)। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক(আইন ও গণমাধ্যম)অতিরিক্ত পুলিশ সুপার মো:আবু সালাম চৌধুরী। তিনি জানান, গত ২৫ মে কক্সবাজারে ভ্রমণে এসে নিখাঁজ হন এই দুই ব্যক্তি।পরে মোবাইল ফোনে তাদের অপহরণের কথা জানিয়ে ৫লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।…

Read More

মোতালেব বিশ্বাস লিখন, ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্ত:হল ক্রিকেট ট্যুর্নামেন্টে সাদ্দাম হোসেন হলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল হল। রবিবার (০২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত সেমি ফাইনাল ম্যাচে সাদ্দাম হলকে ৮ উইকেটে হারিয়েছে শেখ রাসেল হল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ অভারের খেলায় ৯ উইকেটে ৪৪ রান সংগ্রহ করে সাদ্দাম হোসেন হল। রানের জবাবে ব্যাট করতে নেম ৫ অভারে ৮ উইকেটে সহজ জয় তুলে নেয় শেখ রাসেল হল। শেখ রাসেল টিমের খেলোয়াড় ইমরান হোসেন বলেন, ‘খেলা যেমনই হোক, আমরা প্রতিপক্ষকে কখনো সহজ ভাবে নিইনি, তার ফলশ্রুতিতে ফলাফল আমাদের পক্ষে এসেছে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া এবং…

Read More

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফের নোয়াখালী পাড়া অস্থায়ী চেকপোস্টে তল্লাশী অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত দুই মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,মায়ানমার মংডু থানার মুন্নিপাড়া গ্রামের ইমান হোসেনের ছেলে মোঃ আলম (১৯) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মোঃ আয়াছ (২১)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বৃহস্পতিবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেরিন ড্রাইভ সড়ক…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর জেলার ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি, পিরোজপুর ২ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থী জনাব মাহামুদ হোসেন ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িছেন। আজ রবিবার (২জুন) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও স্বরুপকাঠী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে ত্রানসামগ্রী ও সহায়তা প্রদান করেন মাহামুদ হোসেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়সহ সব বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির নেতাকর্মীরা তাদের সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান…

Read More

(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২জুন) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বিজয়(১২) উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামের গৌর মনি দাসের ছেলে। এলাকাবাসী ফালু মিয়া জানান, শিশু বিজয় মানসিক ভারসাম্যহীন ছিল।উত্তর গজারিয়া রাস্তার পাশে মাটি কেটে পুকুর তৈরি করা হয়েছিল।বিজয় হয়তো গরমের কারণে পুকুরের গোসল করতে নেমেছিল। বেলা ১১ টার পর থেকে যখন বিজয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আশেপাশের সব জায়গায় পরিবারের লোকজন বিজয়ের খোঁজাখুঁজি করতে থাকে। বিকেলের দিকে অনেক মানুষের মুখে শুনতে পায় বিজয় ওই পুকুরের ধারে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কোরবানির ঈদকে ঘিরে খামারিদের গরু চুরি রোধে সচেতনামূলক সভা করেছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা-পুলিশ। রোববার সকালে ধনবাড়ী উপজেলার শতাধিক খামারি ও ব্যবসায়ীদের নিয়ে ধনবাড়ী থানা সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সচেতন সভায় শতাধিক খামারি ও ব্যবসায়ী অংশ নিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাত বন্ধে নানামূখী পদক্ষেপের পাশাপাশি পুলিশের তৎপরতার বৃদ্ধির কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মধুপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য দেন ধনবাড়ী থানার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, আমদানি-রপ্তানি বাণিজ্যটা গতিশীল করার জন্য ব্যাংকের রিজার্ভের যে ঘাটতি ছিল তা মেটানোর জন্য চায়না থেকে ৫ বিলিয়ন ডলারের একটি বাণিজ্য সহায়তা পাওয়া যাবে। এতে করে রপ্তানীকারকরা পণ্য আমদানি করতে সুবিধা পাবে। পর্যায়ক্রমে অন্যন্য দেশের সাথে আমদানি-রপ্তানি সহজকরণের জন্য চেষ্টা করছি। মন্ত্রী শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত রমজান থেকে ভোজ্য তেলের দাম সহনীয় পর্যায়ে আছে। যদিও ডলারের দাম বেড়েছে তবুও আগামী কোরবানির ঈদ পর্যন্ত একই দামে সারাদেশে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে।…

Read More

বিনোদন ডেস্ক জুয়া কোম্পানির বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই একটি জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন তিনি। এর আগে গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি। আজ রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা। যেই বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি। দেড় মিনিটের বিজ্ঞাপনে পুরো সময়ই জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি। বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, ‘প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার…

Read More

বাকৃবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। জানা যায়, অধ্যাপক তোফাজ্জল তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। রবিবার (২ জুন) আন্তর্জাতিক বিষয়ক পরিচালকের সম্মেলন কক্ষে ওই দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. মনজুরুল ইসলাম। গত সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যানিম্যাল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের…

Read More