Author: স্টাফ রিপোর্টার

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার গ্রামে সাপের কামড়ে সাজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ জুন) বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী।দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা সাংবাদিকদের তথ্য নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে একজনের মৃত্যুর খবর জেনেছি। বিস্তারিত তথ্য এখনো পাইনি। নিহতের স্বামী আহসান আলী সাংবাদিকদের বলেন, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় যে কোন সময় একটি সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। পরে ব্যাথায় ছটফট করলে সাপটি মেরে ভোরের দিকে…

Read More

এমপি আজিম ও সিয়াম ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় মো. সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরোয়ানা জারি করেন। সোমবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার তদন্তকারী কর্মকর্তা আসামি সিয়ামের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নেপালে পলাতক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি আক্তারুজ্জামানের সহকারী হিসেবে কাজ করতেন। এর আগে শনিবার রাতে ডিবির একটি সূত্র জানায়, এমপি আনার হত্যায় জড়িত আসামি সিয়ামকে গ্রেফতারে প্রয়োজনীয়…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক নিমতলী ট্র্যাজেডির ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ৩ জুন রাত ৯টায় ভয়াবহ আগুনে ঝরে যায় ১২৪টি প্রাণ। রাসায়নিকের গুদামে রক্ষিত দাহ্য পদার্থের কারণেই পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। তবে এ হতাহতের ঘটনায় থানায় শুধু সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কোনো মামলা হয়নি। এতে আগুনের ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করা যায়নি। এ ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম-কারখানা সরিয়ে নিতে গঠিত হয় দুটি কমিটি। সেই কমিটি কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে জায়গা ঠিক করার সুপারিশসহ উচ্চমাত্রার বিপজ্জনক ৫ শতাধিক রাসায়নিকের গুদামের তালিকা করে প্রতিবেদন দেয় শিল্প মন্ত্রণালয়ে। কিন্তু নিমতলী থেকে সরলেও এখনো…

Read More

নিজস্ব প্রতিবেদক সদ্য বিদায়ী মে মাসে ২২৫ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া নানা উদ্যোগের ফলে আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মাস এপ্রিলের তুলনায় মে মাসে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ২ হাজার ১৩৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল…

Read More

স্পোর্টস ডেস্ক নামিবিয়ার নাটকীয় জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আজ তৃতীয় ম্যাচ বার্বাডোজের কেনসিংটন ওভালে সকাল সাড়ে ৬টায় দুই সহযোগী দল ওমান ও নামিবিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়। টস হেরে ব্যাট করতে নামা ওমান প্রথম দুই বলেই দুই উইকেট হারায়। এতে অবশ্য বোলার রুবেন ট্রাম্পেলমানের কৃতিত্বই বেশি। বাঁহাতি এ পেসার প্রথম দুই ডেলিভারিতে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে উইকেট নেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারেও আরও এক উইকেট নেন। ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ওমান চাপে পড়ে যায়। এরপর ব্যাটিংয়ে আর খুব একটা ডানা মেলতে পারেনি। খালিদ কাইলের ৩৯ বলে ৩৪ আর সাবেক অধিনায়ক জিশান মাকসুদের ২০ বলে ২২ রানে ভর করে ১০০ পার করে…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি আউলিয়া কেরামের স্মৃতিধন্য চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার অর্ন্তগত জালালাবাদের এক ধর্মভীরু সম্ভ্রান্ত মুসলিম কাযী পরিবারে হাশেমী বংশে উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল,ইমামে আহলে সুন্নাত, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী আরবী মাসের ১৫ রজব ১৩৪৯ হিজরী সনে জন্মগ্রহন করেন। তাঁর পিতা শাহ্ সুফী মাওলানা কাযী আহছানুজ্জমান হাশেমী (রহঃ) ছিলেন প্রসিদ্ধ হাশেমী বংশের একজন কৃতিমানপুরুষ। তাঁর মাতা ছিলেন বাংলার মোহাদ্দেসে আযম অলিয়ে কামেল চট্টগ্রাম শাহী জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব আল্লামা ছফিরুর রহমান হাশেমী (রহঃ)- এর ঔরসজাত কন্যা। তাঁর পূর্বপুরুষ সৈয়্যুদুশ শোহাদা ইমাম হোসাইন (রাঃ)- এর বংশধর। তাঁর পিতার পূর্বপুরুষ মদিনা শরীফ হতে হিযরত করে বাগদাদে আসেন।…

Read More

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর হবে একটি ‘গেম-চেঞ্জার’ যা বাংলাদেশ-চীন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। চীনা দূতাবাসে রোববার সন্ধ্যায় এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইয়াও ওয়েন আরও বলেন, এটি (প্রধানমন্ত্রীর সফর) হবে আরেকটি ঐতিহাসিক সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরবর্তী বেইজিং সফরের তারিখ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, অপেক্ষা করুন। প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বর্তমানে বেইজিং সফর করছেন। বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি)…

Read More

শাকিল আহমেদ মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমু কে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচছা জানানো হয়েছে। রোববার সন্ধায় বালিজুড়ী বাজার আবু তালুকদার মার্কেটের ব্যক্তিগত অফিসে এ ফুলেল শুভেচছা জানানো হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক রিপন মিয়া, সদস্য কামাল উদ্দিন, রিয়াজুল ইসলাম মুছা, শাকিল আহমেদ,আসিফ শান্ত উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২৯ মে ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন জননেতা রায়হান…

Read More

পিরোজপুর প্রতিনিধি:- ঘূর্ণিঝড় রেমালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের সকল ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দাউদখালী ইউনিয়ন সমাজ কল্যাণ ছাত্র-যুব সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এ আর মামুন খানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ আর মামুন খান দীর্ঘদিন থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, “কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং মানবিক চিন্তাধারা থেকেই তিনি তার সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত…

Read More

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রেহানা হলের সিট বাণিজ্য, শিক্ষার্থীদের নিজের বাসায় কাজ করিয়ে সুবিধা দেয়া, শিক্ষার্থীদের দিয়ে কাজ করানো, সিন্ডিকেট করে সিট দেয়া,জোর করে নামানোসহ বিভিন্ন অভিযোগ উঠেছে উক্ত বিশ্ববিদ্যালয়ের শেখ রেহেনা হলের কর্মচারী লাভলীর বিরুদ্ধে। অভিযোগ যাচাই করার পর সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগী তিন শিক্ষার্থীর বিভাগের একাধিক শিক্ষক। লাভলী বিভিন্ন সময় “সিট দেয়ার মালিক” আমি না বললেও তার প্রভাবেই হলে সিট দেয়াসহ বিভিন্ন বিষয়ের তথ্য যাচাইয়ে প্রমাণ মিলেছে। হল প্রভোস্ট লাভলীর বিরুদ্ধে একাধিকবার মৌখিক অভিযোগ পাওয়ার পরেও এবং প্রক্টর বরাবর মৌখিক ও লিখিতভাবে হল কর্মীদের খারাপ ব্যবহারের কথা জানানোর পরেও…

Read More