- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটবিহীন এ কাজে তার বেনজীরকে লাগে, লাগে আজিজদের। জনগণের ভোট তার (শেখ হাসিনা) লাগে না। তিনি আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটূক্তি করেন। তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না। সোমবার বিকালে জেলা পরিষদ মিলনয়াতনে (বিডি হল) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা-কচুখেত বাঁশবাগান থেকে খুঁজে আন্দোলন নস্যাৎ করতে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ। আর…
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোঃ ওয়ালীউল্লাহ হাসান ৩ জুন,২৪ জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক সামছুল ইসলাম হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি সহকারী কৌশলী আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম। দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত হাফেজের ছেলে ছাবদুল, ছাবদুলের চার ছেলে হেলাল ওরফে হেলু, আলম, ইদ্রিস ও রেজাউল, ছাবদুলের স্ত্রী ফাতেমা, আলমের স্ত্রী ফারজানা, হেলালের স্ত্রী লিলিফা, আমেজ উদ্দীনের…
গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদের নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আবুল হোসেন দীপু ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় প্রতিপক্ষের নির্বাচনী অফিস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর,লুটপাটের অভিযোগে উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বাদল সংবাদ সম্মেলন করেন। সোমবার বিকালে গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আশরাফ উদ্দিন বাদল বলেন, আমার কর্মী সমর্থকরা গফরগাঁও উপজেলাধীন উস্থি ইউনয়নের কান্দিপাড়া বাজারে নির্বাচনী প্রচারণাকালীন ঘোড়া মার্কার প্রার্থী আবুল হোসেন দীপুর উপস্থিতিতে চৌরাস্তা মোড়ে হামলা চালায় এবং গুলি করে এতে আমার অনেক নেতাকর্মী আহত হয়। আমার কর্মী সমর্থকেরা আনারস প্রতিকের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় ঘোড়া প্রতিকের প্রার্থী…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই। কারণ ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। গত রবিবার (২ জুন) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪০৫টি নদী আছে। কৃষি প্রধান এ এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীগুলোর পাশে যেসব গ্রাম আছে শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে। পাশাপাশি ফুলছড়িবাসী তথা আপনাদেরও রক্ষা…
নিজস্ব প্রতিনিধি পঞ্চগড়ের বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার মোটরসাইকেল চোর মোঃ লাভলু মিয়া গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার। জেলা পুলিশ সূত্রে যানা যায় যে, ০৩ জুন ২০২৪ রাত্রি ১৩.৩০ ঘটিকায় রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা হতে আসামি মোঃ লাভলু মিয়া (২৯), পিতা মোঃ খলিলুর রহমান, মাতা মোছাঃ লাভলী বেগম, সাং-দক্ষিণ চেংমারী, থানা গঙ্গাচড়া জেলা রংপুর। চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় তাদের একটি চৌকশ ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে যানা যায়, অভিযোগকারী তার টাকার প্রয়োজন হলে মোটরসাইকেল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, আমরা খুব আশাবাদী যে, বুথফেরত জরিপে যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে। সোমবার তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে তার শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসনেত্রী বলেন, আমাদেরকে অপেক্ষা করতে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে। কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না। ভারতে লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের বেশিরভাগেই এমন ইঙ্গিত দিয়েছে। কোনো কোনো জরিপে এ-ও ভবিষ্যদ্বাণী…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হাটহাজারী আংশিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে মোট ৩ হাজারের অধিক শিশু ভিটামিন-এ ক্যাপসুলের আওতায় এসেছে। সারা দেশের ন্যায় গত ১জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির আওতায় ওয়ার্ডের ১০টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৩ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হয়েছে। সকাল ৯ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম। এসময় ওয়ার্ড কাউন্সিল অফিসের প্রধান কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা এবং অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আবু সাঈদ মো. ফরহাদ নওরোজ নাহিন, নীলফামারী: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে নীলফামারী থানা পুলিশ৷ এরই ধারাবাহিকতায় “স্মার্ট পুলিশ স্মার্ট দেশ শান্তি সমৃদ্ধির বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে সংঘটিত অপরাধ সনাক্ত আর অপরাধীদের চিহ্নিত করতে নীলফামারীর ১টি পৌরসভা সহ ১৫টি ইউনিয়নের নাগরিকের বসত বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, খামার বাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থানে স্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ মো. তানভিরুল ইসলাম৷ সোমবার, নীলফামারী থানার ফেইসবুক পেজে সদর উপজেলার সাধারণ নাগরিকগণের উদ্দেশ্যে লিখিত আকারে এসব তথ্য জানান তিনি৷ লিখিত আকারে তিনি আরো জানান, “নীলফামারী থানা এলাকাটি যদি “সিসি ক্যামেরার” আওতায়…
নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ফারুক মিয়া(৩৬) নামে এক লম্পটের বিরুদ্ধে। ঐ নারী গার্মেন্টস কর্মীর থানায় অভিযোগের ভিত্তিতে ফারুক মিয়া(৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গ্রেফতারকৃত ফারুক মিয়া(৩৬) উপজেলার ধুলিগড়া এলাকার ফজল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে ২২ মে(বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী কালিয়াকৈরের চন্দ্রায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিদিনের মতো গত ২২ মে ডিউটি শেষে রাত ৮ টায় অটো রিক্সা করে বাড়ি ফিরছিলেন। উপজেলার কোটবাড়ি বকুলতলা এলাকায় নেমে বনের ভিতর রাস্তা দিয়ে বাড়ি যাবার পথে বখাটে ফারুক…
স্পোর্টস ডেস্ক বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আগের তিন আসরের তিনটিতেই চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। চতুর্থ আসরেও এর ব্যত্যয় হলো না। মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। চতুর্থ আসরেও ধরে রাখল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। ১২ দল নিয়ে মাঠে গড়ানো এই আসরে গ্রুপপর্বে বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দলকে। গ্রুপ পর্বের দাপট ফাইনালেও ধরে রাখে বাংলাদেশ। ফাইনালও তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। নেপাল সেমিফাইনালে কেনিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে জিতলেও বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। আজ ম্যাচের কোনো মুহূর্তেই নেপাল বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি। ম্যাচের শুরু থেকে নেপালকে চাপে রাখে বাংলাদেশ।…