- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঐতিহাসিক ছয় দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজীর আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি নিয়ে। আমরা তাদের বানাইনি। তিনি আরও বলেন,…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাচনী সহিংসতা, অগ্নিসংযোগ ঘটনায় বিস্ফোরক মামলায় ১১৮আসামীর জামিন নিতে এসে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাচন সহিংসতা মামলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডলসহ ১১৯ জনের জামিন নামঞ্জুর করে করাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (চৌকি আদালত) ১১৮ জন আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন। পরে বিচারক মো. নাজমুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো.…
মোঃ মারুফ আহম্মেদ ,খুবি প্রতিনিধি সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে অন্তর্ভুক্ত না করার দাবিতে আজ ০৪ জুন (মঙ্গলবার) মৌন মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মৌন মিছিলটি অদম্য বাংলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার…
ছবি সংগ্রহীত মো: সালাহ্ উদ্দিন সখিপুর উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল নির্বাচন কমিশনের সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন- সর্বোচ্চ পরিষদ হচ্ছে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের জামানত ছিল ২০ হাজার টাকা। আর উপজেলা পরিষদ হলো পাঁচ নম্বর স্তর, এই নির্বাচনের জামানত করেছে ১ লাখ টাকা। ছেলেকে বড় বানাইছে আর বাবাকে ছোট বানাইছে। নির্বাচন কমিশন যা খুশি তাই করতেছে। নির্বাচন কমিশন পাগল হইছে। গতকাল টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেন সজীব (গামছা) প্রতীকের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ১৩ জুন মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন বলে আমেরিকান সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্বীকার করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলা হয়েছে, কংগ্রেসে ভাষণ দেয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি ১৩ জুন হবে না কারণ তা ইসরায়েলি সরকারি ছুটির দিনের সাথে মিলে গেছে। পঞ্চবোল নিউজ এবং পলিটিকো নেতানিয়াহুর ১৩ তারিখে ভাষণ দেয়ার কথা প্রচার করেছিল। এদিকে গাজায় ব্যাপক বেসামরিক নাগরিক হতাহতের কারণে তীব্র চাপের মুখে থাকা নেতানিয়াহুর আমেরিকা সফর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধে তিন স্তরের যে পরিকল্পনা…
মোঃ আকাশ মোল্লা যশোর প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৫ জুন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ডিবি পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে কতিপয় দুস্কৃতকারীরা ষড়যন্ত্র করে টেলিটক কোম্পানীর মোবাইল নাম্বার থেকে ইং ০১/০৬/২০২৪ তারিখ রাত ২৩.০৪ ঘটিকার সময় লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার খায়রুল ওরফে খোড়া খায়রুল এর ব্যবহৃত মোবাইলে ফোন করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যক্তি দোয়াত কলম প্রতীকে নির্বাচন না করার হুমকি দেয়। বিষয়টি দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, যশোর বরাবর মোবাইলে হুমকির অডিও ক্লিপসহ অভিযোগ করে। উক্ত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, যশোর –পুলিশ সুপার, যশোর…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক বিভিন্ন ফ্লেভারে চা বাজারজাত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস ও জাতীয় চা পুরস্কার-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিভিন্ন ফ্লেভারের চা বাজারজাত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের রুচি বদলে গেছে। বিভিন্ন ধরনের ফ্লেভারের চায়ের চাহিদা বেড়েছে। বাজারে হার্বাল টি, মশলা টি, তুলসি পাতার চা, জেসমিন টি, এগুলো চলে। শুধু চা পাতা বাল্কে বিক্রি না করে, ভ্যালু অ্যাড করেন। তাহলে ভালো দাম পাবেন। পাট পাতা থেকেও চা তৈরি হয়। এ নিয়ে গবেষণা হচ্ছে। খামারিরা বলছেন, এটি নাকি ডায়াবেটিকসের জন্য ভালো। শেখ হাসিনা বলেন,…
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নুরুল বশর টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শফির ছেলে ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বাদীর আইনজীবী সাহাব উদ্দিন সাহীব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বাদী টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার…
বিনোদন ডেস্ক মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। মঙ্গলবার (০৪ জুন) সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ। সীমানার পরিবার গণমাধ্যমকে জানান, গেল সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আগামীকাল বুধবার দেশের ২৭ জেলার ৬০টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা…