- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের(ডিবি-উত্তর) এসআই কাওছার সুলতান হেরোইন দিয়ে মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। এছাড়া তিনি একই অভিযোগে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও করেছেন। টাঙ্গাইল প্রেসক্লাবে মঙ্গলবার(৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছা. বন্যা বেগম(৩৬) নামে ওই নারী বলেন, তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাছ চিনামুড়া গ্রামের মো. আফজাল শরীফের স্ত্রী। তিনি গ্রামের একজন সাধারণ গৃহবধূ। দুই মেয়ে, মা এবং স্বামী-স্ত্রী এই পাঁচজন নিয়ে তার সংসার। তার স্বামী মাদকাসক্ত- সংসারের কোন কাজকর্ম করেনা। তার একটি পিকআপ ও একটি আটোরিকশা গাড়ি আছে। ওই গাড়ি দুটির ভাড়া দিয়ে সেই…
লোহাগাড়া প্রতিনিধি সুকুমার নাথ আগামীকাল ৫ই জুন লোহাগাড়া উপজেলা পরিষদ,নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করতে ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে ১২জন ম্যাজিস্ট্রেট, বিজিবি,র্্যাব,মোবাইল টিম ২২, স্ট্রাইকিং ফোর্স ৯টি, আনসার ব্যাটালিয়নসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। উপজেলা নির্বাচনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা, সহিংসতা মোকাবেলায় লোহাগাড়ায় এপিসি(জলকামান) প্রস্তুত রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।। তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন ধরণের ব্যালট বক্সে হাত দেওয়া যাবেনা। কেউ যদি কেন্দ্র দখল করার চেষ্ঠা করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে অবাধ,সুষ্ঠুভাবে সম্পন্ন করতে…
হিলি প্রতিনিধি ২১ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেয়াজ আমদানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে দুটি ট্রাকে ৩৩টন পেয়াজ আমদানি করে সততা বানিজ্যালয় নামের আমদানিকারক প্রতিষ্ঠান। এতে করে দাম কমে আসবে বলে মনে করেন বন্দরের আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের আমদানিকারক বাবলু রহমান বলছেন, গত ৪মে ভারত পেয়াজ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর পর থেকেই আমদানিকারকরা পেয়াজ আমদানির জন্য আইপি নেয়া, এলসি খোলাসহ সব প্রস্তুতি নিতে শুরু করেন। গত ১৪ মে বন্দর দিয়ে আরএসবি নামের এক আমদানিকারক ৩০টন পেয়াজ আমদানি করেন। কিন্তু ভারতে পেয়াজ রফতানির উপর ৪০ ভাগ শুল্ক আরোপ…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী সমাচার :: জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি হাটহাজারী টু নাজিরহাট সড়কটি নিরাপদ করণে এবং উন্নয়নে যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগকে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরী এবং উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল নোমান পারভেজ সাক্ষাত করতে গেলে এই নির্দেশনা দেন সাবেক মন্ত্রী। হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম টু নাজিরহাট সড়ক ৬ লেইনে উন্নীতকরণ, হাটহাজারী বাসষ্ট্যান্ড এলাকার যানযট নিরসনের লক্ষ্যে ইউলুপ তৈরি, স্থায়ী একটি বাইপাস সড়ক নির্মাণের জায়গা নির্ধারণকরণে নির্দেশনা দিয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ এমপি। হাটহাজারী-নাজিরহাট সড়কের ৬ লেইনের জায়গা…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ায় ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। মঙ্গলবার (৪জুন) থেকে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ৪৫ দিনের জন্য ভেটেরিনারি অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। তিনি বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে সমসাময়িকভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. আউয়াল ১৯৮৮ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে যোগদান…
ইবি সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’। মঙ্গলবার (৪ জুন) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এসময় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও সদস্য অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. আনিছুর রহমান ও অধ্যাপক ড. রবিউল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির আহ্বায়ক…
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের সদরপুরে কুরবানির জন্য প্রস্তুত ১৫ মণ ওজনের গরু ‘কালা পাহাড়’। সাড়ে ৫ ফুট লম্বা বিশাল আকৃতির এ গরুটির ওজন প্রায় ১৫ মণ। ‘কালা পাহাড়কে’ কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পাইকাররা। গরুর মালিক ১২ লাখ টাকা দাম চাচ্ছেন। এখন পর্যন্ত দাম উঠেছে ১০ লাখ টাকা। এই গরু বিক্রি করে মা-বউকে সঙ্গে নিয়ে ওমরা করতে চান মালিক। জানা যায়, প্রতিদিন ‘কালা পাহাড়’ ঘাস, খড় ও ভুসিসহ মোট ১৫ কেজি খাবার খায়। বর্তমানে এর বয়স প্রায় দুই বছর। গরুর মালিক তার গরুটিকে যত্ম করে ঘরের ভেতরেই পালন করেছেন। লোকবলের অভাবে বিশাল গরুটিকে ঘর থেকে বের করা সম্ভব হয় না।…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা শহর শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল, শ্রমিকলীগ জেলা সহ-সভাপতি মজদার রহমান, সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, সদর থানা যুবলীগের আহবায়ক আবু বকর কাজল প্রমুখ। সভায় জাতীয় শ্রমিকলীগ, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। …
বাকৃবি প্রতিনিধি: সার্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি পালিত। মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বাকৃবির গণতান্ত্রিক শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮ টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এসময় বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, কোন ক্লাস হচ্ছে না এবং একইসাথে কোনো পরীক্ষাও হচ্ছে না। কর্মবিরতির পাশাপাশি দুপুর ১১ টায় শিক্ষকরা বাকৃবির শিক্ষক কমপ্লেক্স এর সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন। এসময় গণতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, আমাদের এ আন্দোলন আগামীকালও চলমান থাকবে। আগামীকালও অর্ধদিবস…
নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন দীর্ঘদিন পর ভারতের ভিসা পেয়েছেন। বাবার দেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আজিমের এপিএস আব্দুর রউফ। তিনি বলেন, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাব। এর আগে, গত ২২ মে মুমতারিন ফেরদৌস ডরিন ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন। আবেদনের ১২ দিন পর ভারতের ভিসা পেয়েছেন তারা। প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার…