- দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
- আমাদের দেশ আয়ারল্যান্ডের চেয়ে ১০ গুণ ভালো: ইসরায়েলি অধিনায়ক
- সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
- বাসাইলে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২’ নিবন্ধনে শীর্ষ তিন প্রতিষ্ঠানকে বিশেষ স্বীকৃতি
- উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- কোটচাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
- মেয়ের রুটি খাওয়ানোর ভিডিও ভাইরালের পর উদ্যোগ ইউএনওর, পড়াশোনার দায়িত্ব নিল উপজেলা প্রশাসন
- মধুপুরে চোর সন্দেহে ৭ বছরের শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ
Author: স্টাফ রিপোর্টার
স্পোর্টস ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে পারল না উগান্ডা। আফগানিস্তানের বিপক্ষে ১২৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে ব্রায়ান মাসাবার দল। তুলনামূলক শক্তির বিচারে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে ন্যূনতম লড়াইও করতে পারেনি দলটি। মঙ্গলবার (৪ জুন) গায়ানায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখােমুখি হয় আফগানিস্তান ও উগান্ডা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই দেড়শো পার করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান। ১৫৪ রানের মাথায় জাদরানকে বোল্ড করে উগান্ডাকে প্রথম সাফল্য এনে দেন ব্রায়ান মাসাবা। ৪৬ বলে ৯ চার এবং ১ ছক্কায় ৭০ রান করেন ইবরাহিম জাদরান। এরপর দ্রুত ফিরে যান গুরবাজও। ৪৫ বলে ৪টি করে সমান…
লাইফ স্টাইল ডেক্স নির্দিষ্ট বয়স মেনে কে-ই বা প্রেমে পড়ে! প্রেমে পড়ার জন্য প্রয়োজন হয় মনের মতো কাউকে। তবু বয়সে বড় কিংবা সম বয়সী পুরুষের প্রেমেই পড়তে দেখা যায় বেশিরভাগ নারীকে। অন্যদিকে নিজের থেকে কম বয়সী পুরুষের প্রেমে যে নারীরা পড়েন না, তা কিন্তু নয়। এরকম ঘটনাও একেবারে কম নয়। নিজের থেকে বয়সে বড় পুরুষের প্রেমে পড়া আমাদের কাছে পরিচিত হলেও কোনো নারী যখন নিজের থেকে কম বয়সী পুরুষের প্রেমে পড়েন বা তাকে বিয়ে করেন, সেটি আমাদের কাছে কিছুটা হলেও কৌতুহলের বিষয় হয়ে দাঁড়ায়। যদিও এটি অস্বাভাবিক নয়। মধ্য বয়সে এসেও কোনো কোনো নারী কম বয়সী পুরুষের প্রেমে পড়তে পারেন।…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ৫১জন কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা যুবদল। (২জুন) রোববার বিকেলে জেলার মধুপুর উপজেলার কাকরাইদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু জানান, বিভিন্ন সময়ে আন্দোলন করতে গিয়ে টাঙ্গাইলের ১২টি উপজেলার শত শত নেতাকর্মী কারারুদ্ধ হয়েছেন। এদের মধ্যে যাঁরা কারামুক্ত হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। জেলাকে দুইটি ভাগে বিভক্ত করে এই কর্মসুচি বাস্তবায়ন করা হচ্ছে। রোববার জেলার ভ‚ঞাপুর, গোপালপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী উপজেলার ৫১জন কারামুক্ত নেতাকর্মীকে পুষ্পার্ঘ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম।…
সম্বর্ধনা পিরোজপুর প্রতিনিধি:- প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৩-২৪ জাতীয় পর্যায়ে পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩জুন) বিকেলে ক্রিকেট দলের খেলোয়ার, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাংবাদিক এস এম পারভেজসহ ক্রিকেট দলের কোচ ও খেলোয়ারবৃন্দ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান তার বক্তব্যে পিরোজপুরের ক্রীড়াঙ্গনে ক্রিকেট দলের একের পর এক…
মামুন খান সিঙ্গাপুর এক গুচ্ছ তরুন মিলে সিঙ্গাপুর এর মাটিতে গড়ে তুলে একটি সামাজিক মূলক সংগঠন “টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড ( T.S.T.F) 2023 এই সংগঠন চালু করা হয় আগষ্ট এর ৯ তারিখ ২০২৩ টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড ( T.S.T.F) 2023 পরিবারের একটা স্লোগান হচ্ছে “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার ” মোস্তফা প্লাজা সংলগ্ন আমতলা মাঠে সংগঠন নিয়ে আলোচনা করা হয়। সামনের দিকে আরো কি এগিয়ে নিতে পারবো এই সংগঠন। টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড ( T.S.T.F) 2023 এই সংগঠনের এরা সবাই সিঙ্গাপুর প্রবাসী এবং সকলেই টাঙ্গাইল জেলার। টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মামুন…
নিজস্ব প্রতিবেদক আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (মাধ্যমিক ও সমপর্যায়ে) প্রথম স্থান অর্জন করায় হাটহাজারী উপজেলাধীন আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত রোববার (২ জুন) গণভবনে এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।বিজয়ী শিক্ষার্থীরা হল মিত্তিকা ফায়েজ,আন্না বড়ুয়া ,নুর হাবিবা,জান্নাতুল কাওসার তানহা,আলভী আফরোজ,উদভা মাহাদী লামিসা,আসিফা তাবাসসুম সাফা,মুনতাহা ইসলাম, হীন ফাম্মী বিনতে ফরিদ,উম্মে তাসনুভা হোসাইন সোহানা,প্রিয়ম রায়।
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুটুল খান (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালকসহ এক আরোহী।সোমবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার কিরনগাছি গ্রামের মোড়ে এদূর্ঘটনা ঘটে।নিহত টুটুল সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের খোকন মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের তুফান মণ্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের আহাদ আলীর ছেলে মিলন হোসেন (২৪)। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, এক মোটরসাইকেলযোগে টুটুল ও তার চাচাতো ভাই মিলন হোসেন যাচ্ছিলেন। এসময় কিরণগাছি গ্রামের মোড়ে পৌছালে সামনে থেকে আসা…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক ছেলেরা ভুড়ি কমাতে নিয়মিত জিমে যায়। কারণ মেয়েরা যেন তাদের পছন্দ করে। কিন্তু গবেষণা সেসব ধারণা বদলে দিচ্ছে। এখন মেয়েরা না-কি ভুড়িওয়ালা ছেলেই বেশি পছন্দ করে। এমনটাই বলছে ইউনিভার্সিটি অব মিসৌরির একটি সমীক্ষা। সমীক্ষা বলছে, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভুড়িওয়ালা ছেলেদেরই বেশি বিশ্বাসযোগ্য মনে করে বেশিরভাগ মেয়ে। তারা হালকা গোলগাল ও সাধারণ চেহারার মধ্যে নিরাপত্তা খুঁজে পায়। গবেষকরা মনে করেন, বেশি সুঠাম দেহের সঙ্গীকে নিয়ে অনিশ্চয়তায় ভোগে মেয়েরা। সূত্র জানায়, সাধারণ মানুষের ক্ষেত্রে পুরুষ সঙ্গী যদি নিয়ম মেনে চলে, সেক্ষেত্রে তার প্রভাব পড়ে সম্পর্কে। সমীক্ষায় অংশ নেওয়া মেয়েরা দাবি করে, ‘এটা খাব না, সেটা খাব না, মোটা…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তাতে আবারও প্রমাণিত হয়েছে- তারা যে অবস্থাতেই থাকুক না কেন, জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। সোমবার আওয়ামী লীগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধ পরিপন্থি। রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসাবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে সাইফার মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন। সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাদের বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ইমরান খানের বোন এবং শাহ মাহমুদ কুরেশির স্ত্রী ও কন্যারাও আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর বলেন, পাকিস্তান ও পাকিস্তানের ২৫ কোটি মানুষের জন্য আজ একটি খুশির দিন। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন মামলার অবসান হয়েছে।…