Author: স্টাফ রিপোর্টার

স্পোর্টস ডেস্ক শেষ বাঁশি বাজার পর বেশ উত্তেজিতই দেখা গেল ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রকে। হওয়াটাই স্বাভাবিক। পুরো ম্যাচে সুবিধা করতে না পারা ব্রাজিল তখনই সম্ভাবনা দেখিয়েছিল ম্যাচে ফেরার। আরেকটা আক্রমণ পেতেই পারত তারা। কিন্তু রেফারির বাঁশিতে শেষ হলো ম্যাচ। তিন ম্যাচে দুই ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করলো নয়বারের চ্যাম্পিয়নরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে উরুগুয়ে। ‘ডি’ গ্রুপের ম্যাচে কলম্বিয়া মাঠে নেমেছিল টানা ২৫ ম্যাচ আর ২ বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বেও এই দলের কাছেই ২-১ গোলের হার সইতে হয়েছিল সেলেসাওদের। তবে এরপর কোচের বদল হয়েছে, ব্রাজিলের খেলার ধারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু…

Read More

নাটোর প্রতিনিধি নাটোরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আহ্বান করা বিএনপির সমাবেশে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। একই কর্মসূচিতে যোগ দিতে আসা প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজনকে আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও রয়েছেন- জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপল, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলু। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম-সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টায় নাটোরে…

Read More

নিজস্ব প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কেবিন থেকে ৪ কোটি টাকা মূল্যের ৪৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ায়লাইন্সের লাগেজ রাখার কেবিন থেকে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ৪ কেজি ৪২০ গ্রাম ওজনের সোনার বারগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম। বুধবার (৩ জুলাই) সকালে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। শুল্ক গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সাড়ে ৫টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি টিম ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট নং ওভি-৪৯৭ এ অভিযান…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি প্রায় প্রতিদিনই হালদা নদীতে মৃত অবস্থায় দেখা মিলছে মা মাছের। আবার কোনো দিন পাওয়া যাচ্ছে মরা ডলফিন। এভাবে প্রায় ১২ দিনে অন্তত ৬টি মরা মা মাছ ও দুইটি ডলফিন হালদা নদীতে ভেসে এসেছে। এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্টরা। এর সঠিক কারণ খুঁজতে সরকারি দুই সংস্থা থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সোমবার (১ জুলাই) রাতে আজিমের ঘাট এলাকায় জোয়ারের পানিতে একটি মরা মা মাছ ও ডলফিন ভেসে আসতে দেখেন হালদা নদীর ডিম সংগ্রহকারী রওশনগীর। তিনি বলেন, ওই সময় আমি আজিমের ঘাট এলাকায় ছিলাম। হঠাৎ দেখি একটি মরা মা মাছ ও ডলফিন জোয়ারের পানিতে ভেসে আসছে। কিন্তু নদীতে…

Read More

সুলতান মাহমুদ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছী এলাকায় কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কছিম উদ্দিন নিমগাছী বিলের পাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে গোতিথা এলাকার নিমগাছী থেকে শালিয়াগাড়ী যাওয়ার রাস্তার পাশের ডোবায় একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী রায়গঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে নিহত কছিম উদ্দিনকে ভোররাত ৪…

Read More

তানজিদ শাহ জালাল ইমন ববি প্রতিনিধি সার্বজনীন পেনশন ‘প্রত্যয়’ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবীতে গৃহীত কর্মসূচী (কর্মবিরতি ও বিক্ষোভ) পালনকালে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের দুই গ্রুপের মারামারির বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আজ সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত এক নোটিশে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে সব ধরনের আন্দোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।অপরদিকে মারামারির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৫ সদস্য বিশিষ্ট কমিটির গঠনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রক্টর স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কর্মকর্তাদের মাঝে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তা-…

Read More

নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার বরিশালের মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে শুভ খন্দকার (১৪) নামে এক স্কুলছাত্রকে হত্যার পর তার লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেয় বন্ধুরা। নিখোঁজের এক মাস পর সোমবার ( ১ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য চার বন্ধুকে আটক করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ স্বীকারোক্তি দেয়। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, শুভ খন্দকার লেঙ্গুটিয়া ৬নং ওয়ার্ডের ইব্রাহিম খন্দকারের ছেলে এবং জাঙ্গালিয়া ইউনিয়নের লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গত ২ জুন সকালে শুভকে সুকৌশলে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে নিয়ে রাত ৩টার দিকে পরিকল্পিতভাবে হত্যা করে। এরপর মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয় তার বন্ধুরা। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা লৌহজং নদীর উপর নির্মানাধিন ব্রিজ ভেঙে হেলে পরার ঘটনায় পৌরসভার মেয়রসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইলে জেলা শাখার সহকারী পরিচালক বিপ্লব হোসেন দাবি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান বিক্সস এন্ড ব্রিজেজ লি: এন্ডদি নির্মাতা (জেভি) সত্তাধিকারী মোস্তফা মোহাম্মদ মাসুদ, প্রকল্প পরিচালক একেএম রশীদ আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, পৌরসভার নির্বাহী প্রকৌশরী শিব্বির আহম্মেদ আজমী, সহকারী প্রকৌশলী রাজীব কুমার গুহ এবং উপসহকারী প্রকৌশলী একেএম জিন্নাতুল হক। টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা লৌহজং নদীর উপর…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নিয়ম বহির্ভুতভাবে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল শহরের দিঘুলীয়া শহীদ মিজানুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খানের নির্দেশে শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করছে। এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহারসহ সনদ পত্র দিয়ে শিক্ষার্থীকে বের করে দেয়ার হুমকি দেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের বেতন ৩০০ টাকা, অষ্ঠম শ্রেণীর বেতন ৪০০ টাকা, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বেতন ৫০০ টাকা। বিদ্যালয়ের ৬ ষ্ঠ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গাস্থ বিরতি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেণ্টে রোববার(৩০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তিন খদ্দের ও সাত যৌনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১ জুলাই) সকালে এ ঘটনায় মানবপাচার আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুর গ্রামের মৃত আ. করিমের ছেলে মো. মোজাম্মেল(৫৮), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন(৩৫), বগুড়া সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজাউল করিমের ছেলে কনক ইসলাম(৩০), টাঙ্গাইল শহরের বোয়ালী মধ্যপাড়ার মৃত আবু সাঈদের মেয়ে হাফিজা ওরফে হাবিবা(২৫), একই শহরের অলোয়াভবানী এলাকার আ. করিমের মেয়ে…

Read More