Author: স্টাফ রিপোর্টার

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়িতে এসএসসি পরীক্ষার্থী ফরহাদ হোসেন (১৭) বজ্রপাতে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন তার বাবা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন কাতলামারি গ্রামের ব্যবসায়ী জিন্নাহ সরদারের ছেলে। তিনি স্থানীয় ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছিলেন। বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খুশি বলেন, মাগরিবের আজান দেওয়ার পর ফরহাদ হোসেন বাড়ির অদূরে নালা থেকে হাঁস তুলতে যায়। এসময় নামাজের ওজু করছিলেন তার বাবা। হঠাৎ করে বিকট শব্দে দুই-তিনটি বজ্রপাত হয়। এর একটি বজ্রপাত তাদের বাড়ির…

Read More

নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বর ব্রিজের ঢালে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. বেল্লাল হাওলাদার (৩৬) নিহত হয়েছেন। বেল্লাল বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস কর্মী সোহাগ জাহান বলেন, গত রাতের দিকে পথচারীরা আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখি মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। এ সময় মাইক্রোবাসের ভেতরেই চালক গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে দ্রুত তাঁকে…

Read More

বাঁ থেকে আমান উল্লাহ আমান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। পুরোনো ছবি বিনোদন ডেস্ক চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে প্রতারণা করা সেই আমান উল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (০২ জুন) ঢাকা মেট্রোপলিটনের সাত নম্বর আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন। নায়িকা ববির আইনজীবী অ্যাডভোকেট রাকিবুল হাসান (রানা) পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাজধানীর ‍গুলশানে চিত্রনায়িকা ববির রেস্টুরেন্টে লুটপাট ও হামলার অভিযোগে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। এর আগে গুলশানে নায়িকা ববি তার রেস্টুরেন্ট ‘ববস্টার ডাইনিং’ দখল, লুটপাট, প্রতারণা, ব্যবসায়িক অংশীদারকে হত্যাচেষ্টা ও মারপিট…

Read More

পানি উঠেছে বাঘাইছড়ি উপজেলা পরিষদে নিজস্ব প্রতিবেদক তিনদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির কাচাঁলং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। পানিবন্দি প্রায় ১০ হাজার মানুষ। বাঘাইহাট বাজারে পানি ওঠায় মেঘের রাজ্য সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছে। সোমবার (১ জুলাই) মধ্যরাত থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এতে উপজেলার সদর, বারবিন্দু, মাস্টার পাড়া, লাইন্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, পশ্চিম মুসলিম ব্লক, রুপকারি, পুরাতন মারিশ্যা গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়াও দীঘিনালা সাজেক সড়কের বাঘাইহাট বাজার প্লাবিত হওয়ায় সাজেকে আটকা পড়েছে শতাধিক পর্যটক এবং সকাল থেকে কোনো পর্যটক সাজেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যেকোনো উপায়ে দুর্নীতি-অর্থপাচার বন্ধ করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। দুর্নীতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেখা যাচ্ছে অনেক সরকারি কর্মকর্তা অঢেল সম্পদের মালিক হচ্ছেন। এটা বাঞ্ছনীয় নয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ…

Read More

নিজস্ব প্রতিবেদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২ জুলাই) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন সম্রাটের পক্ষে আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পেছাতে সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন। এ মামলায় সম্রাট স্থায়ী জামিনে রয়েছেন। উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত…

Read More

ইবি সংবাদদাতা:পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বন্ধকালীন সময়ে ক্যাম্পাস হতে গাছের গুড়ি ও খড়ি পাচারের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারী ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (০১ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান তথ্যটি নিশ্চিত করেন। ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করা হয়েছে। এ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ ও হিসাব শাখার উপ-রেজিস্ট্রার আসাদুজ্জামান এবং সদস্য হিসেবে আছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু। গঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন…

Read More

বাকৃবি প্রতিনিধি: সকল চাকুরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সম্প্রতি সরকারি চাকুরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুণর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে করে শিক্ষার্থীরা । সোমবার (১জুলাই) দুপুর সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনে অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থী সম্রাট বলেন, সকল সেক্টরে পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের কারণেই জাতির পিতা ১৯৭১ সালে স্বাধীনতার ডাক দেন এবং বাংলার দামাল ছেলেরা জয় ছিনিয়ে নিয়া আসে। আজকে আবারো সেই বৈষম্যনীতি চালু হচ্ছে সব ধরনের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরে এইচ‌এস‌সি পরীক্ষায় অংশগ্রহণ কর‌তে পা‌রে‌নি ২২ জন শিক্ষার্থী। ক‌লেজ কর্তৃপ‌ক্ষের অব‌হেলা ও এক শিক্ষ‌কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে তারা। রোববার (৩০ জুন) সকা‌লের পরীক্ষা শুরুর আগে নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ জন শিক্ষার্থী বিক্ষুব্ধ হ‌য়ে নিকরাইলের পল‌শিয়া রানী দীনম‌নি উচ্চ বিদ্যাল‌য় কে‌ন্দ্রে গি‌য়ে ভাঙচুর কর‌তে থা‌কে। পু‌লি‌শের সা‌থে পরীক্ষার্থী‌দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প‌রে অ‌তি‌রিক্ত পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ত‌বে শিক্ষার্থী‌দের অ‌ভি‌যোগ, বিনা কার‌ণে পু‌লিশের সদস্যরা পরীক্ষার্থীদের মার‌ধর করে‌ছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় কে‌ন্দ্রের বাইরে গে‌টে দাঁড়ি‌য়ে কান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। এসময় অ‌ভিভাবকরাও কে‌ন্দ্রের বাইরে পরীক্ষার্থী‌দের সান্ত্বনা দেন…

Read More

(এ,কে,আজাদ খান) পূর্বধলা উপজেলা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলার দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের লাল মিয়ার বাজার এলাকার নেত্রকোনা জেলার ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৮ বোতল ভারতীয় মদসহ মোঃ বাবুল আলম ওরফে রাকিবুল হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত (২৯ জুন) শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের মোঃ আব্দুস জব্বার এর ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, একটি যাত্রীবাহী মা-মনি এন্টারপ্রাইজ-৬ বাসে ( ঢাকা মেট্রো-ব- ১৩-১০-৬৬) করে ভারতীয় মদ নিয়ে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ৮বোতল…

Read More