Author: স্টাফ রিপোর্টার

ইস্কান্দার রানা গাইবান্ধা জেলা প্রতিনিধি ‘সিঁধু-কানুহু স্মরণে ভয় করি না মরণে’ এই শ্লোগানে গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। গত রোববার (৩০ জুন) সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৯তম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। রবিবার দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গণেশ মুর্মুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিধি ছিলেন, আদিবাসী গবেষক ও রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী। সমাবেশে বক্তব্য দেন,…

Read More

জাবি প্রতিনিধি প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাসহ ৩০ শতাংশ কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করে আবারও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (১ জুলাই) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ হতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) পর্যন্ত যায় শিক্ষার্থীরা। এসময় বোটানি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, যারা আজকে কোটা বিরুধী আন্দোলনে অংশগ্রহণ করেননি তাদের হয়তো অল্টারনেটিভ প্ল্যান আছে, কিন্তু তারা আগামী প্রজন্মকে কি জবাব দিবে? তারা হয়তো বলবে আমরা ভীতু-কাপুরুষ ছিলাম তাই আমরা ছাত্র অধিকারের সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি। বক্তব্যে তিনি আরও সংযুক্ত করে…

Read More

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জার্মপ্লাজম সেন্টারে ফল চুরি করতে গিয়ে আটক হয়েছে তিন জন। সোমবার (১জুলাই ) বিকেল ৫টার দিকে ধরা পড়েছে ওই তিন জন। জানা যায়, তিনজনই বিশ্ববিদ্যালয় সংলগ্ন দয়ালের মোড় এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। নিরাপত্তা কাউন্সিলের পরিচালক বলেন, তিনজন ছেলে প্রায় অর্ধেক ব্যাগ ফলসহ জার্মপ্লাজম সেন্টারের কর্মীদের হাতে ধরা পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে তাদের নিরাপত্তা শাখায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্তরা মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read More

তানজিদ শাহ জালাল ইমন ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮ জুলাই। নবাগত এসকল শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। ২৯ জুন ২০২৪ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন ১৫৭০ টি। এর বাইরে কোটার সংখ্যা ১২৬ টি।##

Read More

কে এম হাবিবুল্লাহ সাকিব খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয় সোশিওলোজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. সঞ্জয় কুমার চন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম। ড. সঞ্জয় কুমার চন্দ সোশিওলোজি ডিসিপ্লিনের ‘০৩ ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। মো. শহিদুল ইসলাম ‘০৮ ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। গতকাল ২৯ জুন রাত ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনলাইনে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। ৪৮৭ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৩৮ জন। ভোটের হার ৮৯ শতাংশ। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে অদ্য ৩০/০৬/২০২৪ খ্রি. তারিখ পুলিশ লাইন্স ড্রিলসেডে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিপিএম সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)গাইবান্ধা সহ…

Read More

নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসাসেবা গ্রহণের কোনো নজির নেই। কিন্তু বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি করছে। এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উসকানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং দলটি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া। …

Read More

নিজস্ব প্রতিবেদক সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। রোববার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দাবি জানান। ডিইউজের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও হীন উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বড় বড় সাংবাদিককে কিনেই তারপর এসেছি। সব থেমে যাবে। তার এমন বক্তব্য সাংবাদিক সমাজকে মর্মাহত করেছে। এ ধরনের উদ্দেশ্যমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশী ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন—সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল (শনিবার) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। যা সফল করার অংশ হিসেবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে গত ২৮ জুন গাজীপুরের শ্রীপুরে প্রস্তুতি সভা করে। সভা শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ শ্রীপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চলতি মৌসুমে দ্বিতীয় ঝড় ‘হারিকেন বেরিল’ আরও শক্তিশালী রূপ নিয়েছে ক্যারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায়। রোববার (৩০ জুন) ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাতে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ঝড়টি ক্যাটাগরি-৪ বিপজ্জনক হারিকেনে রূপ নিতে পারে। এর আগে বলা হয়েছিল ঝড়টি ক্যাটাগরি-৩ বিপজ্জনক হারিকেনে রূপ নিতে পারে। এ সময় ঘণ্টায় এর বাতাসের গতিবেগ থাকতে পারে ১৭৯ কিলোমিটার। ঝড়টি বর্তমানে বারবাডোস উপকূল থেকে প্রায় ৮৫০ কিলোমিটার পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। যার কারণে সতর্কাবস্থা জারি করা হয়েছে অঞ্চলটিতে। দেশটির আবহাওয়া অফিসের বার্তায় সতর্ককরে বলা হয়েছে- হারিকেনটি দ্রুত একটি বড় ঝড়ে পরিণত হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০…

Read More