- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
মো:আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ সুপেয় পানির ব্যবস্থা করতে উপকারভোগী সদস্যদের মাঝে চারকোল ফিল্টার বিতরণ করেছে এড্রা বাংলাদেশ। ৩০ জুন ২০২৪ খ্রী: রোজ রবিবার সকাল ১১:০০ টার সময় এড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) ও ওয়াটার এন্ড স্যানিটেশন সাপোর্ট প্রজেক্টে এর উদ্যোগে এড্রা সুইডেন, সিডা এবং ওয়াটার ফর অল এর আর্থিক সহায়তায় প্রকল্পের ৬০ জন উপকারভোগী সদস্যদের মাঝে আয়রন মুক্ত সুপেয় পানি পানের নিমিত্তে ৬০ সেট চারকোল ফিল্টার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিয়ান নুরেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব শুভকংর মন্ডল। প্রধান…
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপড়তায় নদের পাড় থেকে স্যুটকেসে গাঁজাসহ একজন নারীকে আটক করা হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে ঐ নারীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। জানা যায়, ওই নারীর নাম শিউলি। বাসা কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকায়। বাকৃবির জোন-১ এর দায়িত্বপ্রাপ্ত উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা এবং প্রক্টর অফিসের তৎপড়তায় বিকাল ৬ টায় নদের পাড় থেকে স্যুটকেসসহ একজন নারীকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত এস আই আজিজুর রহমান। পরে কোতোয়ালি থানা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুরে ঘরের ধর্ণার সঙ্গে গলায় দড়ি প্যাঁচিয়ে আত্নহত্যা করেছে পাপুল মিয়া (১৬) নামে এক কিশোর। মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ হাটবামুনী এলাকার কুমারপাড়া গ্রামে। নিহত পাপুল উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনী এলাকার কুমারপাড়া গ্রামের রিক্সা চালক মঞ্জিল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর পাপুলের বাবা মা রংপুর বিভাগীয় শহরে থাকেন। বাবা মঞ্জিল মিয়া শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্রামের বাড়ি কুমারপাড়ায় দাদা কেদা মিয়ার সাথে থাকেন পাপুল। সকাল ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে সবার অজান্তে শয়ন ঘরের ধর্ণার…
মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৪/২০২৫ সালের ১০৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ শে জুন -২০২৪) দুপুরে পৌর চত্তরে এ বাজেট ঘোষণা করেন নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির। বাজেটে সর্ব মোট আয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৬২২ টাকা। সর্ব মোট ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৭৭৭ টাকা। মোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮৪৫ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামিলীগ সভাপতি আব্দুস শুকুর, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম হাদু, নলডাঙ্গা উপজেলা আওয়ামিলীগ সাবেক সভাপতি রইচ উদ্দিন রুবেল, সাবেক সেক্রেটারী তৌহিদুর রহমান লিটন,…
ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্নক আন্দোলনের কর্মসূচী ঘোষণা দিয়েছে। ৩০ জুন (রবিবার) ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানানো হয়েছে। সর্বাত্নক আন্দোলনের কর্মসূচির মধ্যে আছে- ১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ক্লাশ বন্ধ থাকবে। ২। অনলাইন, সান্ধ্যকালীন ক্লাশ, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাশ বন্ধ থাকবে। ৩। সকল পরীক্ষা বর্জন করা হবে।…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়ন চারিয়া এলাকার মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু বরন করেছেন ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম (৫৬)। গতকাল শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ১২টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাকালীন তিনি মারা যান। নুরুল আলম ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মরহুম জালাল আহমেদের বাড়ির মৃত ছিদ্দিক আহমদের ছেলে। নিহত নুরুল আলমের চাচাতো ভাই ব্যাংকার মো. ইসহাক জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল নুরুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে ইসরাইল। এর নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব নিউজের। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরাইলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে।’ মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি ইসরাইলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে।’ এর আগে, ইসরাইলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা…
নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি থানায় জিডি করার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছে। এখন দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না। কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। এর আগে গতকাল রাতে ‘অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল হত্যার জন্য টিম নিয়ে মাঠে…
নিজস্ব প্রতিবেদক ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমানের কথা এখন টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুস লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানেই তার শত শত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তিনি নিজের নামে সম্পদ করেছেন কম। বেশি করেছেন স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের নামে। মতিউর পরিবার নিয়ে যে বাসা-বাড়িতে থাকেন সেগুলোও নিজের নামে করেননি। বসুন্ধরায় অত্যাধুনিক যে বাড়িতে থাকেন সেটা মেয়ে ফারজানা রহমান ইপ্সিতার নামে করেছেন। স্ত্রী ও ভাইদের নামে করেছেন শিল্পকারখানা, রিসোর্টসহ বিপুল সম্পত্তি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া…
স্পোর্টস ডেস্ক টি টোয়েন্টি বিশ্বাকাপের এবারের চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপ জেতায় আনন্দে কাঁদছিল বিরাট কোহলি, রোহিত শর্মাসহ পুরো ভারতীয় দল। আবেগ ধরে রাখতে পারেননি তারা। হাউ হাউ করে কেঁদেছেন সবাই। সতীর্থদের জড়িয়ে ধরেছেন। এমনকি আনন্দে বাঁধভাঙা কান্না ছিল ভারতীয় সমর্থকদের চোখেও। শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ম্যান ইন ব্লুরা। দীর্ঘ ১৩ বছর পর ভারতকে উল্লাসের উপলক্ষ এনে দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন রোহিত বলেন, ‘গত তিন-চার বছর ধরে আমরা কীসের মধ্যে দিয়ে গেছি, সেটা বলা খুব কঠিন। পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে। এটা শুধু…