- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
ইবি সংবাদদাতা: সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভূক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে রোববার (৩০ জুন) বেলা ১০ টায় প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন কর্মকর্তারা। সমাবেশ শেষে দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। প্রতিবাদ সমাবেশে কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান (মুকুট) এর নেতৃত্বে বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান (মুকুট) এর সঞ্চালনায় কর্মকর্তারা বলেন, সরকার সার্বজনীন যে পেনশন স্কিম চালু করেছেন, তা আমরা প্রত্যাহার…
স্পোর্টস ডেক্স মূল একাদশে নেই লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো নিয়মিত সব মুখ। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। মেসির সঙ্গে মার্কাস আকুনিয়া ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে। আবার নিষেধাজ্ঞার কবলে ছিলেন স্কালোনি নিজেই। কিন্তু ডাগআউটে পাবলো আইমার আর ওয়াল্টার স্যামুয়েলদের নিয়ে কিংবা মাঠে মূল একাদশের বাইরের খেলোয়াড় নামিয়ে দিয়েও আর্জেন্টিনাকে থামানো যায়নি। আরও স্পষ্ট করে বললে, থামানো যায়নি ‘এল তোরো’ খ্যাত লাউতারো মার্টিনেজকে। তার জোড়া গোলের সুবাদে টানা তিন জয় নিয়ে দাপটের সঙ্গেই কোপা আমেরিকার গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রেকর্ডেও নাম…
উজিরপুর বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিকারপুর বন্দরে কুকুরের কামড়ের ফলে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মৃত গরুর মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ই জুন শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুণ্ডপাসা গ্রামের করিম হাওলাদারের একটি গর্ভবতী গাভীকে কিছুদিন পূর্বে কুকুরের কামড় দিলে শুক্রবার রাতে মারা যায়। তখন তিনি পশ্চিম জয়শ্রী গ্রামের আব্দুর রহিম হাওলাদার এর পুত্র, ভূলু কসাই ও তার পার্টনার আবু সাঈদ কসাই নাম মাত্র মূল্যে গাভীর মালিকের কাছ থেকে চামড়া কিনে নিয়ে আসে।গরুর মালিক করিম হাওলাদার আরো জানান তখন কসাই দয় মৃত গাভীটির দেহকে নিরাপদ স্থানে পুঁতে ফেলার কথা বলে ভ্যানে…
নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার,গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনা জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার, আব্দুর রব হাওলাদার সহ অন্যান্যরা।
নিজস্ব প্রতিবেদক সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সাধারণ শিক্ষাবোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি (সিলেবাস) অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৯ জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্বঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। এতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-পেনশন বাবদ খরচ ধরা হয়েছে ২২১ কোটি ৭৭ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। শনিবার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব সিনেট ভবনে চলমান বার্ষিক সিনেট অধিবেশনে এই বাজেটের চূড়ান্ত অনুমোদন করা হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম। এবার বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল ৩৫৬ কোটি ৯৭ লাখ টাকা। কিন্তু ইউজিসি বরাদ্দ করেছে ৩১৮ কোটি…
বিনোদন ডেস্ক চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নিজের সবশেষ সিনেমায় কাজ করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ‘রিভেঞ্জ’ নামের এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। তবে সিনেমা মুক্তির পর থেকেই নায়িকা ও নির্মাতার দূরত্ব প্রকাশ্যে আসে। যেই দূরত্বের জন্য বুবলীকে দায়ী করেন ইকবাল। তিনি দাবি করেন, সিনেমা মুক্তির পরেও প্রচারণায় আসেননি নায়িকা। নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। যে কারণে বুবলীকে নিজের পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইকবাল। তবে বুবলী দাবি করেন, তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন। কারণ হিসেবে অভিনেত্রী বলেন, ‘আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় সমাপনী বক্তব্য রাখেন। ছবি : পিআইডি। নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। যারাই দুর্নীতি করবে আমরা তাদের ধরব। আজ (শনিবার) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক না কেন দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা ধরব। বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ পিছিয়ে যাবে না।…
নিজস্ব প্রতিবেদক ভয়ে মরে যাওয়ার চাইতে সাহস করে তরুণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কবিরা বলেছেন, মানুষের মৃত্যু হয় একবার, দুইবার নয়। তাই ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করার প্রতিরোধ করতে হবে। সকল অন্যায়ের প্রতিরোধ করতে হবে। এর জন্য তরুণদের জেগে উঠতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ (শনিবার) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে আজও হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। অবৈধ সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছে। রাতের…
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। শনিবার বিকেলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয় গান গাই। আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ…