- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি সততা ও নিষ্ঠায় অধ্যাপক আবদুল কাদির ছিলেন গাইবান্ধার সর্বজন শ্রদ্ধেয় মানুষ। একেবারেই প্রচারবিমুখ, নির্লোভ মানুষটি গভীর ভালোবাসায় সমাজের অন্ধকার তাড়িয়ে আলোর সন্ধান করেছেন। অমায়িক, বন্ধুবৎসল, পরোপকারী, হৃদয়বান মানুষ হিসেবে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার লেখাগুেেলাতে চিন্তার খোরাক, অনুধ্যায়ী যুক্তি ও বিশ্লেষণ এবং যে স্বকীয়তা রয়েছে, তাতে তাকে একজন অগ্রসর ও প্রজ্ঞাবান মানুষ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। শনিবার (২৯ জুন) সকাল ১১টায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মিলনায়তনে মুক্তবুদ্ধি-মুক্তচর্চা ও বিজ্ঞানমনস্ক লেখক, গাইবান্ধার প্রিয় মুখ সদ্য প্রয়াত অধ্যাপক আবদুল কাদির’র প্রয়াণে নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ প্রগতি…
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম বন্দরের মেগা সম্প্রসারণ প্রকল্প বে টার্মিনাল নির্মাণের জন্য বাংলাদেশকে ৬৫০ মিলিয়ন অর্থাৎ ৬৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক, যা দেশীয় মুদ্রায় ৭ হাজার ৬৩৮ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে)। এই প্রকল্পের আওতায় দুটি কনটেইনার টার্মিনাল, একটি মাল্টিপারপাস টার্মিনাল এবং একটি তেল ও গ্যাস টার্মিনাল উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই টার্মিনালটি নির্মিত হলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতা-সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির ফলে অনেকাংশে কমে আসবে আমদানি ও রপ্তানি ব্যয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংক বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, যার অধীনে…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আজ। অধিবেশনে নেই কোনো ছাত্র প্রতিনিধি। নিয়মানুযায়ী এ অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৭৩ লাখ টাকার সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থবছরের ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার প্রস্তাবিত মূল বাজেট সিনেটরদের অনুমোদনের জন্য পেশ করেন। নতুন অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেটের প্রায় ৬৫ শতাংশ ব্যয় হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। অন্যদিকে মাত্র আড়াই শতাংশরও কম অর্থ ব্যয় হবে গবেষণা ও উদ্ভাবন খাতে। বাজেটে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেটে বেতন-ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২০৬ কোটি ৯৮ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪ দশমিক ৫৫ শতাংশ। পণ্য ও…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না’ এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর বানিয়ে ভারতের রেল চলতে কখনও দেওয়া হবে না। একই সঙ্গে মোংলা বন্দরে ভারতের জাহাজ ভিড়তে দেওয়া হবে না। ফারুক বলেন, আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে বিনা ভোটে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছে। আর এখন ভারতের সব আবদার একে একে পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ফারুক এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘অবৈধ এ সরকার বিএনপি…
বড়াইগ্রাম (নাটোর ) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার বিকেলে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম ও অন্যান্য সুধীজন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সহ অন্যান অতিথিরা বক্তব্য প্রদান করেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এএফপির ফাইল ছবি আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধ এবং তহবিলের ঘাটতি জাতিসংঘের প্রধান উন্নয়ন লক্ষ্যগুলোর অগ্রগতি ব্যাহত করেছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান এবং ক্ষুধা দূর করাসহ বিশ্বকে রূপান্তর করার জন্য ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। গুতেরেস শুক্রবার (২৮ জুন) এ বিষয় সতর্ক করে দিয়ে বলেন, ‘বিশ্ব এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।’ লক্ষ্যমাত্রার সর্বশেষ অগ্রগতি তুলে ধরে নিউইয়র্কে এক ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘শান্তি সুরক্ষিত করতে, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এবং আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধিতে…
নিজস্ব প্রতিবেদক চলিত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল রোববার (৩০ জুন) থেকে শুরু হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আজ শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ৪৪ দিন সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে আইইএলটিএস, বিসিএস পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কোচিং সেন্টার খোলা থাকলে সমস্যা নেই। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় বসবে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫০ হাজার ২৮১…
রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা। নিজস্ব প্রতিবেদক বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (২৯ জুন) ২টা ৪০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে প্রধান অতিথি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে জ্যেষ্ঠ নেতা ও অংঙ্গ, সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন। এর…
হিলি প্রতিনিধি:-দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার চলতি ২০২৪-২৫ অর্থবছরের ২৬তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সাড়ে ৪ টায় হাকিমপুর (হিলি) পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র জামিল হোসেন এ বাজেট ঘোষণা করেন। সাধারন সংস্থাপন,শিক্ষা,সংস্কৃতি ও খেলাধুলা,জনস্বাস্থ্য, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা,দূর্যোগ ব্যবস্থাপনা ও জারুরী ত্রানসহ জনগণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে মোট ৩৯ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৩৩৬ টাকার এ বাজেট ঘোষণা করেন তিনি। পৌর বাজেটে চলতি অর্থবছরের জন্য রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ২১২ টাকা। বিভিন্ন সংস্থা থেকে উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ১২৪ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে…
সুলতান মাহমুদ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার (২৮ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে পিক-আপ যোগে গাঁজা বহন করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় পিকআপ হতে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পুয়াবাড়ী গ্রামের আলী আশরাফের ছেলে আল আমিন (২৫), হোসেনপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯) ও মোরশেদের ছেলে আনিছ আহম্মেদকে (২৩) আটক করা হয়েছে। এছাড়াও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল,নগদ ৬ হাজার ৬শত ৭০টাকা এবং ১টি বলেরো পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা রুজু করা…