- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
প্রতিনিধি নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বর্ষা শুরুতেই মধুমতী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতায় ইতোমধ্যে নদী গর্ভে চলে গেছে ফসলি জমি, বাড়ি ঘর, ভিটে মাটি। বর্ষার শুরুতে নদী ভাঙনে চোখের সামনে বিলীন হচ্ছে বসতবাড়ী, শতশত বিঘা আবাদী জমি, গাছপালা এমনকি বিদ্যুৎতের খুঁটি। ভাঙনের মুখে পড়ে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের নদী ভাংগন কবলিত বাসিন্দারা। ভুক্তভোগীরা জানান, একাধিকবার মধুমতি নদীর ভাঙনের শিকার হয়েছেন এখানকার মানুষ। গত বছর পানি উন্নয়ন বোর্ড শিয়রবর গ্রামের ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও এবার ভাঙনে ভেসে যাচ্ছে সেগুলো। ফলে আবারও ভাঙনের মুখে পড়েছে…
জেলা প্রতিনিদি শামীম কবির শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নিহত ছামেদুল হক কেনা সদর উপজেলার যোগিনীমুরা নামা পাড়া গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে। ২৯ জুন শনিবার সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী হারুন ও সিদ্দিক খলিফাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তাঁর লোকজন। এসময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত আট মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এসব হামলার কারণে এসব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর এসব হামলার তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যেই ইরানের জাতিসংঘের মিশন হুমকি দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ‘ধ্বংসকারী…
ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক শনিবার দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্য দুই বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী তিন দিন এমন বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার রাতে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে ; ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে…
স্পোর্টস ডেস্ক ব্রাজিলের জার্সিতে কবে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ভিনিসিয়ুস জুনিয়রের দেখা মিলবে, সেই প্রশ্ন অনেকদিনের। কোপা আমেরিকার প্রথম ম্যাচে সেলেসাওদের ড্রয়ের হতাশায় পোড়ার দিনে সেই প্রশ্ন আরও জোরালো হয়। সেই ভিনি ফিরেছেন স্বরূপে, জোড়া গোল এবং মাঠের উপস্থিতিতে তিনি সেই রিয়ালের ঝাঁজই এনে দিয়েছেন। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে দশজনের দলে পরিণত হওয়া প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে আজ (শনিবার) গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় দরিভাল জুনিয়রের শিষ্যরা। যেখানে জয় ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ ছিল না সেলেসাওদের সামনে। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর কোপায় টিকে থাকার লড়াইয়ে যা প্রয়োজন…
মোঃআল ইমরান রুবেল পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দুমকি সরকারি জনতা কলেজ নব গঠিত ছাত্রলীগ পাল্টা পাল্টি মিছিল করায় তিনজন কে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি জনতা কলেজ শাখা, দুমকী), আবু সুফিয়ান সুধা (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি জনতা কলেজ শাখা, দুমকী) ও আবু নাঈম (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি জনতা কলেজ শাখা, দুমকী) কে তাদের স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো ।
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের কুমারখালী এলাকা থেকে আজ দুটি কাতলা ব্রুড মাছ উদ্ধার করা হয়েছে। একটা ওজন ১০ কেজি এবং দৈর্ঘ্য ৫৮ সেন্টিমিটার, অপরটির ওজন ১২ কেজি ৫০০ গ্রাম দৈর্ঘ্য ৯৮ সেন্টিমিটার। ১০ কেজি ওজনের মাছটি পচে যাওয়াতে মাটি চাপা দেওয়া হয়। মৃত্যুর কারণ বিশ্লেষণের জন্য ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলা মাছটি হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়। হালদা নদীতে প্রায় বিগত দুই বছর পরে কয়েকদিনের মধ্যে চারটি ব্রুড মাছ এবং একটি ডলফিনের মৃত্যু অবশ্যই একটি অস্বাভাবিক ঘটনা। আরো একটি হতাশাজনক বিষয় বিগত ২০১৬ সালের পর…
আনোয়ার আহমেদ, কুমিল্লা প্রতিনিধি গত ২৬/০৬/২৪ ইং তারিখ অনুমানিক বিকাল ৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার ১০নং বাতিসা ইউনিয়ন চাঁন্দকরা গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াছ(৫০) ও তার আপন ভাই মোঃ বাহার (৩৩) দ্বয়ের মধ্যে তাঁদের বাড়ির উঠানে ছাগল পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী বাহার তাঁর ঘর হতে লোহার ধারালো বটি এনে পরিকল্পিতভাবে মোঃ ইলিয়াছকে হত্যার উদ্দেশ্যে বাম দিকের পাজরে স্বজোরে গুরুতর আঘাত করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষণিকভাবে মোঃ ইলিয়াছকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনার সংবাদ পাওয়া সাথে সাথে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকশ টিম…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ নিন এই শ্লোগানকে সামনে রেখে তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ফতেপুর লতিফ পাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা পরিসংখ্যান বিভাগের জোনাল অফিসার মনীশ শাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জায়নুল আবেদীন, আইটি কর্মকর্তা মামুন ইবনে এনাম,সাংবাদিক মোহাম্মদ এরশাদ আলি,ডা মোহাম্মদ রুবে,লেকচারার মন্জ্ঞুরান প্রমূখ। পরিশেষে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষন কর্মশালা শুভ উদ্বোধন করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জায়নুল আবেদীন।
বিনোদন ডেস্ক লন্ডনেই হচ্ছে শাহরুখ খানের আগামী ছবির শুটিং। আপাতত তাই সেদেশেই রয়েছেন সুহানা খান। তবে শুধুই কি কাজ! তারই ফাকে বেড়ানো, আনন্দ, সবই চলছে। সঙ্গে চলছে প্রেমিকের সঙ্গে সময় কাটানো। হ্যাঁ, ঠিকই ধরেছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন। লন্ডনের এক ক্লাবে শাহরুখ-সুহানার একান্তে সময় কাটানোর এক টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। রাতে লন্ডন ক্লাবের এক কোণে গিয়ে বিশেষ বন্ধু অগস্ত্যর সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছে সুহানাকে। হাসি-ঠাট্টায় মজেছিলেন তারা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, অগস্ত্য ও সুহানা লন্ডনের ওই জনপ্রিয় ক্লাবে বেদান্ত মহাজনের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন। রাতের সেই পার্টিতে অগস্ত্য…