- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রোটার্যাক্ট ক্লাবের ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী অজয় মজুমদারকে সভাপতি এবং গণিত ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে শুক্রবার (২৮ জুন) এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাহাবুব আলম যুবায়ের, মো: ইশতিয়াক আহমেদ সাজিত, জারিন রেশনী প্রভা, ও তৌফিকুর রহমান তামিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈকত প্রিয়ো, তাহেরা তুজ জোহরা ও আব্দুল্লাহ আল নোমান ।কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো: ইমজামাম-উল-হক, সহ-কোষাধ্যক্ষ তামিম হাসান, এডিটর পারভেজ মোশারফ। এছাড়া কমিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পদে মাহবুবুর রহমান আকাশ, ইন্টারন্যাশনাল…
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও একজন পলাতক গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী সহ ৪জন কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার মাদক সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। গ্রেফতারকৃত আসামীরা হলেন দক্ষিন বারপোতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেকেন্দার, বোয়ালিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আঃ সামাদ, বেনাপোল আমড়াখালী কাগমারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোক্তার হোসেন ও তার স্ত্রী স্বপ্না খাতুন। পুলিশ জানায়, মাদক ও চোরাচালান উদ্ধার অভিযানে ২৭ জুন দক্ষিন বারপোতা গ্রাম থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ মো. সেকেন্দার (৪৩) কে গ্রেফতার করা হয়। অপর…
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানন্দ সাহা বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগ বিলুপ্তপ্রায় তিন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় তিনি অবৈধ বাধাজাল চায়না দুয়ারী,কারেন্ট জাল ব্যবহারকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, সরকার নিষিদ্ধ জাল ব্যবহার করলে জরিমানার সাথে জেল খাটতে হবে, তিনি আরো বলেন দেশের জীববৈচিত্র্য রক্ষার্থে ও দেশীয় প্রজাতির মাছের বিকল্প নাই। ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় প্রজাতির মাছ চেনাতে হলে অবশ্যই দেশীয় প্রজাতির মাছকে রক্ষা করতে হবে। তাই যে সকল জাল দিয়ে দেশের রেনু পোনা, জাটকা সহ ছোট ছোট মাছের পোনা নিধন হয় সে সকল জাল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। যদি জেলেরা বন্ধ না করে, তাহলে আর্থিক…
বেরোবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের ৪র্থ গ্রেডের অতিরিক্ত পরিচালকের একটি শূন্য পদে নিয়োগে বাছাই বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে অর্থ মন্ত্রণালয়ের বাজেট-১২ শাখার উপসচিব ৫ম গ্রেডের কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের উপস্থিত হওয়ার কথা ছিল। শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অর্থ ও হিসাব দপ্তরের ৪র্থ গ্রেডের অতিরিক্ত পরিচালক ও ৯ম গ্রেডের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও বিকেলে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৭ জুন) মধ্যরাতে এক লিখিত বার্তা পাঠিয়ে উক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, গত ৮ জুন ‘দৈনিক…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর (জাবি) ৪১তম সিনেট অধিবেশনের দিন ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জুন) অনুষ্ঠিতব্য এ সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হবে। রেজিস্ট্রার অফিসসূত্রে জানা যায়, উপাচার্যের সভাপতিত্বে বিকাল চারটায় বিশ^বিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হবে এ সভা। ৪১তম সিনেট অধিবেশনের আলোচ্যসূচিগুলোর মধ্যে রয়েছে উপাচার্যের ভাষণ ও আলোচনা, সিনেটের ৪০তম অধিবেশনের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২৪ জুন ২০২৩ এ অনুষ্ঠিত সিনেটের ৪০ তম বার্ষিক সভার ভার্বেটিম রিপোর্ট অনুমোদন বিবেচনা, ২০২৩-২৪ সনের (সংশোধিত) এবং ২০২৪-২৫ সনের (মূল) রেকারিং বাজেট অনুমোদন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের খসড়া বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ২৩ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের ১৩৮ তম…
(নাসিম আহমেদ শিমুল),কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে আটাবহ ইউনিয়নের বড়ই-ছুটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল মান্নানের প্রায় দুই শতাধিক দেশি-বিদেশি ফলের গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগীর চাচা তায়েব আলী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ব্যাপারে আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, গত এপ্রিল মাসেও তার চাচা তায়েব আলী ও তার পরিবার আমার রোপন করা মাল্টা, লটকন, পেঁপে,আম,ভিয়েতনামি নারকেল,মালয়েশিয়ান রামবোটান সহ চায়না আম সূর্য ডিম, ব্রুনাই কিং, ব্ল্যাক স্টোন, ব্ল্যাকবেরি,সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক ফলের গাছ রোপন করে পরিচর্যা করে আসছিলেন। আব্দুল মান্নান বলেন এইসব বিদেশি ও…
হিলি প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ বছরের এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। নিহতরা হলো জেলার ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ৮ বছরের ছেলে তাহমিদ সরকার। অপরজন হাকিমপুর উপজেলার চারমাথা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের পলাশ মিনজি। বিরামপুর থানা পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পিষ্ট হয়ে তাহমিদ সরকার নামের ৮ বছরের এক শিশু নিহত হয়।অপরদিকে বেলা ৪টার দিকে জোয়ালকামড়া এলাকায় হিলি-দিনাজপুর সড়কে একটি চলন্ত ট্রাকের সামনের চারা ব্লাস্ট হয়ে বিপরিত দিক থেকে…
পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের বিশ্ব কূটনীতি ফোরাম (World Diplomacy Forum) কর্তৃক আয়োজিত এশিয়া প্যাসিফিক ডিপ্লোমেসি ফোরাম ২০২৪-এ আন্তর্জাতিক যুব নেতৃত্ব পুরস্কার (International Youth Leadership Award) ২০২৪ গ্রহণ করতে যাচ্ছেন। এই সম্মানজনক পুরস্কারটি জুবায়েরের নেতৃত্ব এবং সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সন্তান আবু জুবায়ের। ২০২১ সালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ২০২৩ সালে পার্বতীপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ফোরামটি আগামী ১ থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত নেপালের কাঠমান্ডু শহরের NTB হলে অনুষ্ঠিত হবে। এই ফোরামে এশিয়া…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় বিদ্যুতের বন্ধ সংযোগ চালুর দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ২টায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সালাম বাজারে অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, সাজ্জাদুর রহমান সাজু, প্লাবন সরকার, আব্দুর রউফ, বিপ্লব মিয়া, নাজমুল মিয়া, রাসেল ও স্কুল শিক্ষার্থী জুঁই খাতুন প্রমুখ। উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় গত ৩ দিন ধরে এলাকাটি বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে। এতে করে চরম ভোগান্তির শিকার হন বিদ্যুৎ গ্রাহকগণ। বিদ্যুৎ সংযোগ চালুর দাবীতে এ কমর্সুচী চলাকালে দ্রুত সংযোগ প্রদান…
লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোহাম্মদ মিনহাজ(২৪) নামে এক যুবককে ১লাখ ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ২৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টার্ফগণ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,কিছুদিন ধরে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে স্কেভেটর ও ডাম্পার জব্দ করা…