
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় বিদ্যুতের বন্ধ সংযোগ চালুর দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ২টায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সালাম বাজারে অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাজ্জাদুর রহমান সাজু, প্লাবন সরকার, আব্দুর রউফ, বিপ্লব মিয়া, নাজমুল মিয়া, রাসেল ও স্কুল শিক্ষার্থী জুঁই খাতুন প্রমুখ।
উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় গত ৩ দিন ধরে এলাকাটি বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে। এতে করে চরম ভোগান্তির শিকার হন বিদ্যুৎ গ্রাহকগণ। বিদ্যুৎ সংযোগ চালুর দাবীতে এ কমর্সুচী চলাকালে দ্রুত সংযোগ প্রদান করেন কর্তৃপক্ষ।