Author: স্টাফ রিপোর্টার

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের ২ দিন পর যমুনা নদী থেকে ওমর ফারুক (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার যুমনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মধ্যে ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ চর থেকে নিখোঁজ হন তারা। পরে অনেক খোঁজখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায় শুক্রবার সকালে যমুনা…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষক রাহাত আলমগীরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বনপাড়া-পাবনা মহাসড়কের উপজেলার বনপাড়া বাজারে উপজেলার তিন শতাধিক শিক্ষক মানববন্ধন করে। এসময় বিভিন্ন স্কুলের আরও ৩ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাত আলমগীর (৪৭) গত ১৭ জুন ঈদের দিন নগর ইউনিয়নের মসিন্দা গ্রামের নিজ এলাকায় ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে জমিজমা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব ঠেকাতে গিয়ে স্থানীয় উচ্ছৃঙ্খল চক্র তাকে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায়…

Read More

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজারের টেকনাফের মহেশখালীয়া পাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় জড়িত এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতারা হলেন,উখিয়া বালুখালী ৯নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/২৪,এফসিএন নং-১০৪৭৮৬ বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে মোঃ অছি উল্লাহ(৩৭)ও সাবরাং ইউনিয়নের ডেগিল্যারবিল এলাকার মোঃ হাকিম আলী ছেলে মোঃ ছব্বির আহম্মদ(৩৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃআবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বুধবার (২৬জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া ঘাট মেরিন ড্রাইভ এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-সিপিসি-২…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গত ২৬ জুন ২০২৪ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) ও ঋণস্থিতির ভিত্তিতে শীর্ষ ২০ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ সরকারের ন্যায় ২০২৪ – ২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০১৪-২০১৫ অর্থবছর হতে সরকারি কর্মকান্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ফলভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় এমআরএ সম্মেলন কক্ষে সনদপ্রাপ্ত ঋণস্থিতির ভিত্তিতে এসকেএস ফাউন্ডেশনসহ শীর্ষ ২০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অথরিটির পক্ষে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো: ফসিউল্লাহ্ ও এসকেএস ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী…

Read More

নেয়ামুল হক রনি স্টাফ রিপোর্টার,গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে বুধবার ইবিএম সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়া বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, গৌরনদী পৌর সভার সংখ্যা ৩৭ হাজার ২শত ৫৩ । কাষ্টিং ভোট ১৬ হাজার ২০। নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী ও আওয়ামীলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভূইয়া ১০হাজার ৫শত ৪৪ ভোট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীন ভোট পেয়েছেন…

Read More

মাটি খেকো ব্যবসায়ী আইয়ুব লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন নাথ পাড়া ১ নং ওয়ার্ড সংলগ্ন ডলু নদীর পাড় ও চড় সহ মঈনুদ্দিন ও কাজল নাথের খাস দখলীয় জমি সিট নং০২ বি এস খতিয়ান নং ০১ বি এস দাগ নং২৮৫৪ শ্রেনী ডলু নদী অবৈধ ভাবে পাড় সহ বালু ও মাটি দিন দুপুরে ও রাতের আঁধারে কেটে বিশাল বিশাল গর্তের সৃষ্টি করেছে। তথ্য সূত্রে জানা যায় মাটি ও বালু খেকো মোহাম্মদ আইয়ুব পিতা আবদুল মাবুদ সাং দক্ষিণ হরিনা আধুনগর সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাষী জমির মাটি টপসয়েল ও ডলু নদীর পাড় খাস দখলীয় চড় কেটে বালু উত্তোলন করে বিক্রি…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ একাডেমী অব সায়েন্সেসের (বিএএস) ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৭ জুন) বিএএস’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সোমবার (২৪ জুন) বিএএস কাউন্সিলের ১০ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ৮ নং অনুচ্ছেদ অনুযায়ী ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছে। অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ১৯৯৫ সালে বাকৃবির প্যাথলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৮ সাল থেকে অদ্যাবধি উক্ত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। উচ্চমাত্রার সূচকের জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি বহুল প্রচারিত ও গণমানুষের পছন্দের শীর্ষে থাকা দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা কৃষি কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। যায়যায়দিন পত্রিকার হাটহাজারী প্রতিনিধি ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক নয়াবাংলা প্রতিনিধি শ্যামলা নাথ। এতে হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন আমরা হাটহাজারীকে সুন্দর করে সাজাতে চাই। কোন সন্ত্রাস চাঁদাবাজি হাটহাজারীতে করতে দেয়া হবেনা। ভূমি দস্যুতা, মাটি খেকো,…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক মেট্রোরেলে প্রতিদিন তিন লাখ মানুষ চলাচল করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ নিরাপদে স্বাচ্ছন্দ্যে ও স্বল্প সময়ে মেট্রোরেলে যাতায়াতের সুফল ভোগ করছে। চালু হওয়ার পর থেকে প্রতিনিয়তই মেট্রোরেলের জনপ্রিয়তা বেড়ে চলেছে। বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল…

Read More

মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। নিজস্ব প্রতিবেদক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, সেখানে চিকিৎসা সেবার বিষয়ে দায় সরকারের নয়। ‘সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সরকারের ওপর বিষোদ্‌গার’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনার্য প্রকাশনী প্রকাশিত ড. সুবল রোজারিও প্রণীত গবেষণাগ্রন্থ ‘হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ এবং নাট্যব্যক্তিত্ব জুয়েল কবির রচিত ‘আমি প্রীতিলতা’ নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। প্রকাশক সফিক রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।…

Read More