- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ার ঢাকা-টাঙ্গাইল সড়কের লোহার ব্রিজটি কালের পরিক্রমায় মরণ ফাঁদে পরিনত হয়েছে। স্থানীয়দের আশঙ্কা যে কোন সময় ধসে পড়তে পারে গুরত্বপুর্ণ এই ব্রিজটি। জানাগেছে, ১৯৫২ সালে তৎকালীন ঢাকা-টাঙ্গাইল সড়কের করটিয়ায় সা’দত কলেজের পুর্ব-উত্তর প্বার্শ লৌহজং নদী প্রকাশ সুন্দরী খালের উপর লোহার ব্রিজটি নির্মাণ করা হয়। স্বাধীনতার ৫২ বছরেও এই ব্রিজটি কোন ধরণের সংস্কার না করায় এবং এই ব্রিজটি মেয়াদকাল শেষ হওয়ার ফলে বর্তমানে ব্রিজটির অবকাঠামো বিপদজনক হয়ে পড়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্য জায়গায় করটিয়া বাইপাস স্থাপন করায় এই আঞ্চলিক সড়কটি গুরত্বহীন হয়ে পড়ে। ফলে সড়ক ও জনপদ বিভাগ এই ব্রিজটি সংস্কার…
বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তুফান’ সিনেমা। ইতোমধ্যেই এটি ব্লকবাস্টার তকমা পেতে যাচ্ছে। শুধু তাই নয়, গত তিন ঈদেই পরপর তিনটি সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তুফানের দারুণ সফলতার পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ঢালিউডের সুপারস্টার। সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ভক্ত-অুনরাগী, ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন শাকিব। বাংলাদেশের সুপারস্টার হওয়ার কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বড় পজিশন লিড করার সুবিধা-অসুবিধা সব জায়গায় আছে। বড় পজিশনে যিনি থাকেন, তিনি এটা অনুধাবন করতে পারেন। তার আশপাশের কাছের মানুষরা অনুভব করতে পারেন।…
উদ্ধারকৃত ফেনসিডিল মোহাম্মদ আব্দুন নুর রানা ফরিদপুর সদর প্রতিনিধি ফরিদপুর র্যাব-১০ এর কোম্পানি ক্যাপ্টেন লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আখতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (২৬ জুন) বিকাল সারে ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ইবি সংবাদদাতা: ঈদের ছুটিতে গাছের গুড়ি ও খড়ি পাচারের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারী ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশ সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর ফরিদ উদ্দিন-কে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা-বিধির ১২ এর ১ ধারা মোতাবেক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বন্ধকালীন সময়ে ক্যাম্পাস হতে গাছের গুড়ি ও খড়ি নিয়ে যাওয়ার অপরাধে তাকে কম্পিউটার অপারেটর পদের চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তবে বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি মোতাবেক জীবন-ধারণ ভাতা পাবেন। এর…
পিরোজপুর প্রতিনিধি : – পিরোজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৭ জুন)দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ মোরশেদ মিশু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়…
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজ (বৃহস্পতিবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। শেখ হাসিনা বলেন, স্বজন হারিয়ে বেঁচে থাকার কষ্টটা অনেক বেশি, তারপরও সেই শোক, ব্যথা বুকে নিয়েই নিজের ছোট ছোট ছেলে-মেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করে চলে এসেছিলাম। শেখ হাসিনা বলেন, ৬ বছর আসতে পারিনি, জাতির পিতা বঙ্গবন্ধু…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার এমটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমবাগান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট। তাই আরও বেশি করে বিদেশে আম রপ্তানি করতে চাই। আমের ব্র্যান্ডিং প্রয়োজন। আর আমরা সে লক্ষেই কাজ করছি। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা। তিনি আরও বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন আমের জাত রয়েছে। সবগুলোই সুন্দর এবং সুমিষ্ট। এ আমের প্রচার অত্যন্ত প্রয়োজন। প্রচার বাড়লে আম উৎপাদন বাড়বে।…
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালামপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী হলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার জোয়ানী পাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার( ৪৫)। স্থানীয়রা জানান, উপজেলার কালামপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা আক্তারের মৃত্যু হয়েছে। শাহিনা আক্তার মানসিক রোগী ছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে গত চারদিন আগে স্বামীর সাথে নিজ বাড়ি থেকে কালামপুর এলাকায় ভাই মোস্তাফিজুর রহমানের বাসায় আসেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে বাসায় কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় শাহিনা আক্তার। সেই সকালেই কালামপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গায় নির্মিত ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’-এ উচ্ছেদ অভিযান চলছে। অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে সেখানে রিকশার গ্যারেজ ও বস্তিঘরের মতো অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেগুলোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টার পর সাদিক অ্যাগ্রোর খামারে ভাঙার কাজ শুরু হয়। একপর্যায়ে খামারের আবাসিক কয়েকজন কর্মচারী বাধা দেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। উচ্ছেদ অভিযানের সময় আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলসহ অন্যান্য গবাদিপশু সরিয়ে নেওয়া হয়। যে ‘উচ্চবংশীয়’ ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। সরেজমিন দেখা যায়,…
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজস্ব প্রতিবেদক আজ (বৃহস্পতিবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট ১৮ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম-উন্নয়ন, আত্ম-নির্ভরশীলতা অর্জন এবং…