Author: স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ডেস্ক প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে মালদ্বীপে এক নারী মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ফাথিমাত শামনাজ আলী সালিম নামের ওই নারী দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে বলে কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। তবে দেশটির মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। দ্য সান নামে মালদ্বীপের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার দায়ে শামনাজকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি। পুলিশ…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্যরা ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা আরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এ বার তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল। গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এ বার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন পরিষ্কার অনেকটা। অনেকেই ইতোমধ্যে এই নিয়ে কানাঘুষো শুরু করেছে। আর এরপরই অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী। মালাইকা লেখেন, ‘আমি জীবনে এমন মানুষ চাই যাঁদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই…

Read More

বিনোদন ডেস্ক দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ক্যারিয়ারে অভিনয় দিয়েই নয়, সেচ্ছাসেবী কর্মকাণ্ড, গান আরও নানা গুণে আলো ছড়িয়েছেন তিনি। সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন এই তারকা। যেখানে বর্তমান স্বামী সৃজিত মুখার্জি ও সাবেক তাহসান খানকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। ওই সাক্ষাৎকারেই র্যাপিড ফায়ারে অংশ নিয়েছেন মিথিলা। এসময় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। যেখানে তাকে একটি করে শব্দে প্রশ্ন করা হয়, মিথিলারও কোনো কিছু না ভেবেই চট করে উত্তর দিতে হয়। মিথিলাকে প্রশ্ন করা হয়, পরকীয়া? অভিনেত্রীর উত্তর- এটা কী? আমি বুঝি না। আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না। এরপর স্বামী সৃজিত ও অভিনেতা মোশাররফ করিম প্রসঙ্গেও জানতে…

Read More

ছবি সংগ্রহীত নিজস্ব প্রতিবেদক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছু উন্নতি হয়েছে। তবে, অপারেশন পরবর্তী ঝুঁকি থেকে এখনো তিনি মুক্ত নন। সেই কারণে এখনো চিকিৎসকদের বাইরে অন্য কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, বর্তমানে খালেদা জিয়া কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবক্ষেণে চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিত তার শারীরিক অবস্থার পর্যালোচনা করছেন চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে ওষুধের পরিবর্তন আনা হচ্ছে। এখনো তিনি ভারী খাবার খেতে পারেন না। তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে তাকে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার এসব তথ্য জানান। তিনি বলেন, ম্যাডামের অবস্থা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে দেশটি সামরিক বাহিনী। এ লক্ষ্যে দেশটির সামরিক বাহিনীর একটি অংশ বলিভিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। তবে সামরিক অভ্যুত্থানের চেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হয়ে যায়। বুধবার অভ্যুত্থানের চেষ্টায় জড়িত দেশটির সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার হয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে এবং পরে সেনাবাহিনীর একজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সরকারের বিরুদ্ধে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। একইসঙ্গে সংকটময় এই সময়ে আন্তর্জাতিক সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি। এর আগে জেনারেল জুয়ান জোসে জুনিগার নেতৃত্বে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট লা…

Read More

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে কাজ না করে ভুয়া বিল ভাউচার তৈরি করে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গত ২০ জুন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল পরিমাণ ওই অর্থ আত্মসাতের বিষয়টি অবহিত করে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে কৃষি উন্নয়ন প্রকল্পের কাজ না করে ভুয়া বিল ভাউচার তৈরি করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস। বিভিন্ন প্রকল্পের কাজ মনগড়াভাবে পরিচালনা করেন তিনি। ঠিকভাবে কৃষি উপকরণ বিতরণ করেন না। কৃষকের প্রশিক্ষণের নাস্তা, খাবার ও ভাতাদি ঠিকমতো প্রদান না করে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছেন।…

Read More

নিজ খামারের গরু হাতে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান। ছবি : সংগৃহীত নিজস্ব প্রতিবেদক সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে আজ মোহাম্মদপুরে ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে এ অভিযান শুরু হবে বলে জানা গেছে। যার জন্য গতকাল বুধবার তিন প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও এক প্লাটুন নারী পুলিশ ফোর্স চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল-৫-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ-সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের…

Read More

তাপপ্রবাহের সময় ঠান্ডা হওয়ার জন্য করাচিতে এক ব্যক্তি তার মুখে পানি স্প্রে করছেন আন্তর্জাতিক ডেস্ক তীব্র গরমে পাকিস্তানে হাঁসফাঁস করছে মানুষ। গত ছয়দিনে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনেই উদ্ধার করা হয়েছে প্রায় দেড়শো জনের লাশ। এমনকি দেশটির করাচি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, সেখানে অনুভূত তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। দেশটির ইধি (Edhi) অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, তারা সাধারণত প্রতিদিন করাচি শহরের মর্গে প্রায় ৩০ থেকে ৪০ জনের…

Read More

স্পোর্টস ডেস্ক সেমিফাইনালে এসে এমন একপেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল। ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই নামে প্রোটিয়ারা। কিন্তু সেমিতে গিয়েই খেই হারানো স্বভাব তাদের। তার ওপর এবারে প্রতিপক্ষ টুর্নামেন্টের বে সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। সাতবার সেমিফাইনাল হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমন প্রত্যাশা নিয়েই টিভিসেটের সামনে বসেছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু ঘটনা যা হলো তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এক কথায় উড়িয়েই দিয়েছে আফগানিস্তানকে। লো-স্কোরিং ম্যাচে মার্কো জানসেন আর তাবরাইজ শামসিদের বোলিং তোপে আফগানিস্তান অলআউট…

Read More

ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। দীর্ঘ সাড়ে আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে অবরুদ্ধ ওই উপত্যকাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইহুদিবাদী সেনারা। বাড়িঘর, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। তাদের বর্বরতায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে উপত্যকাজুড়ে। এর মধ্যেই গাজায় আরেকটি নৃশংসতা দেখল বিশ্ববাসী। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি সেনাবাহিনী ৬৬ বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর ওপর কুকুর লেলিয়ে দিয়েছে। আলজাজিরার এক্সে হ্যান্ডলে প্রকাশিত ভিডিওটি ইসরাইলি সেনাবাহিনীর স্থাপিত ক্যামেরা থেকে ফাঁস হয়েছে। এতে দেখা যায়, ইসরাইলি বাহিনীর কুকুরটি এক ফিলিস্তিনি নারীকে তার বাড়ির ভেতরেই কামড়ে ক্ষতবিক্ষত করছে। দাওলত আবদুল্লাহ আল…

Read More