- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: স্টাফ রিপোর্টার
ছবি সংগ্রহীত স্পোর্টস ডেস্ক আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব-প্রতিপত্তির বিষয়টি এখন ওপেন সিক্রেট। আইসিসিও ভারতের কাছে নতজানু। বড় টুর্নামেন্টে তারা সবার চোখের সামনেই ভারতকে বাড়তি সুবিধা দিয়ে থাকে। এবারের বিশ্বকাপেই যেমন শ্রীলঙ্কার মতো দলকে যেখানে গ্রুপপর্বে চারটি ম্যাচ খেলতে হয়েছে ভিন্ন ভিন্ন ভেন্যুতে, বাংলাদেশকে করতে হয়েছে সবচেয়ে বেশি পথ ভ্রমণ; সেখানে ভারতের ছিল একই ভেন্যুতে তিন ম্যাচ, হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্বও ছিল কম। এর মধ্যে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ভারত কোন ভেন্যুতে খেলবে, সেটিও আগে থেকে ঠিক করা। সুপার এইটে প্রথম বা দ্বিতীয় দল যাই হোক, ভারতের জন্য সেমিতে গায়ানার উইকেট প্রস্তুত থাকবে, সেটি জানা ছিল আগেই। আর প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে…
পবিপ্রবি প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ও প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের তিন দিনের অর্ধবেলা কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। বুধবার কর্মসূচির দ্বিতীয় দিনে শিক্ষকরা তাদের নিয়মিত কার্যক্রম থেকে বিরতি নেন। এদিন কোনো ক্লাস হয়নি। তবে পরীক্ষা থাকলে তা নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধবেলা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, তিন দিনব্যাপী চলমান এ কর্মসূচিতে পরীক্ষা আওতামুক্ত থাকবে।…
ইবি সংবাদদাতা: ঈদের ছুটিতে গাছের গুড়ি ও খড়ি পাচারের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারী ফরিদুল ইসলামের বিরুদ্ধে। ফরিদুল বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার কর্মচারী। গত ১৪ জুন ভোর পাঁচটার দিকে ভ্যানযোগে এসব গড়ি পাচার করা হয়েছে বলে অভিযোগ আছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও আনসার সূত্রে জানা যায়, আনুমানিক ভোর পাঁচটার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ৭-৮টি ভ্যানযোগে গাছের গুড়ি ও খড়ি পাচার হয়। এসময় আনসার সদস্যরা ভ্যান বের হতে বাঁধা দেয়। পরে ওই নিরাপত্তাকর্মচারী নিজে গিয়ে ‘ভ্যান পাসের’ ব্যাবস্থা করেন। এসময় অভিযুক্ত সেই কর্মচারী বাইকযোগে ওই স্থানে টহলের মাধ্যমে প্রটোকল দিচ্ছিলেন এমন একটি…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গত মঙ্গলবার (২৫ জুন) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল। প্রথমেই তিনি উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে যাবতীয় নথি, রেকর্ডপত্র, রেজিস্টারসহ অন্যান্য সকল ডকুমেন্টস যাচাই-বাছাই করেন। এরপর রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও খোর্দ্দা পাটানোছায় রাস্তার উন্নয়ন কাজ এবং ইউএনও অফিসের সামনে চলমান উন্নয়ন কার্যক্রমও দর্শন করেন। পরবর্তীতে, তিনি সাদুল্লাপুর উপজেলা ভূমি অফিসসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং রেকর্ডপত্র, নথি, রেজস্টার পর্যবেক্ষণ করে যথাযথ অফিস ব্যবস্থাপনার জন্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় জমির ভুয়া দলিল সৃজন দায়েরকৃত একটি মামলায় মতিয়ার রহমান(৪৮), মাহাবুর রহমান(৩৬) ও মহাসিন আলী(৩৩) নামের ৩ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। গত ০৯-০৬-২০২৪ ইং তারিখে মামলায় আদালতে জামিন নিতে গেলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর আওতায় ওই ৩ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন গাইবান্ধা সদর বিজ্ঞ আমলী আদালত। জামিন নামঞ্জুর হওয়ায় আসামীগণ আজবধি কারাগারে অবস্থান করছেন। আটককৃত আসামী মতিয়ার রহমান, মাহাবুর রহমান, ও মহাসিন আলী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত নবাব আলীর পুত্র। উল্লেখ্য, ওই ৩ আসামীর পিতা নবাব আলী জীবদ্দশায় গত ২২-০৪-১৯৭৪ইং তারিখে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ-দুর্নীতির অভিযোগে তার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি। সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পক্ষে কর্মচরী আরতি রানীর ১২ লাখ টাকার দুর্নীতির বিরুদ্ধে স্বপক্ষে বক্তব্য নিতে গেলে সাব রেজিস্টার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল সকল দরজাগুলো বন্ধ করে দিতে বলেন। এতে ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার ও ক্যামেরা পার্সন আশিকুর রহমান অবরুদ্ধ হয়ে পড়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ জুন) দুপুরে কালিহাতী উপজেলা সাব রেজিস্টার এর কার্যালয়ের এজলাস কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কালিহাতীতে কর্মরত সকল সাংবাদিক কালিহাতী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর পৌরসভার সভার মেয়র সিদ্দিক হোসেন খানের বিরুদ্ধে কাউন্সিলর বাবলু আকন্দের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার পৌরসভার বর্তমান ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু আকন্দ। কাউন্সিলর বাবলু আকন্দ বলেন, আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মে দীর্ঘদিন ধরে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান বাধা দিয়ে আসছে। আমাকে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন ও হুমকি দিয়ে আসছেন। সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু পক্ষে নির্বাচনী প্রচারনা চালাই। সে সময় মেয়র সিদ্দিক হোসেন খান আমাকে…
নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. সেলিম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি। তিনি দেশ সেবায় জনগনের দোয়ারে দোয়ারে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের।…
নিজস্ব প্রতিবেদক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে একটি চুক্তিসই হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ চুক্তিসই করবে। বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে সে জন্য ভারতের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি। মিয়ানমার থেকেও যেন আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের উদ্বৃত্ত আছে। এ বিষয়ে একটি চুক্তি আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আগামী জুলাই মাসে সেই চুক্তিটা সই করতে চেষ্টা করব আমরা।…
নিজস্ব প্রতিবেদক দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৬ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি শুধু আমলারা করে রাজনীতিবিদরা করে না, সেটা নয়। তাই দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের বলি আয়নায় নিজেদের মুখ দেখুন। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না সেটা নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত যে আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা প্রসঙ্গে…