Author: স্টাফ রিপোর্টার

হিলি প্রতিনিধিঃ-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুরের হিলিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ সোমবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌর রহমানের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া খায়ের অনুষ্ঠিক হয়েছে। এসময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ তিন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও (হিলি) পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সংগঠনিক সম্পাদক হযরত আলী সরকার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে এক ছাত্রসহ তিন জন আত্মহত্যা করেছে। ২৫ জুন মঙ্গলবার উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানায়, পারিবারিক কলহের জেরে দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার উত্তর শোলক ৭ নং ওয়ার্ডের মোঃ সেলিম হাওলাদারের পুত্র মোঃ শাওন (১২) কীটনাশক পান করে এবং বেলা সারে ১২ টারদিকে বাহেরঘাট গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত তাহের হাওলাদারের পুত্র আঃ মন্নান হাওলাদার (৪০) নিজ বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দেয়। সন্ধা সাড়ে ৭ টার দিকে পীরের পাড় ৭ নং ওয়ার্ডের মৃত রমনী সমাদ্দার এর…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। গত (রবিবার, ২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই নারী ট্রেন দেখে শহরের গোরস্থান মোড়ের সামনে থেকে দৌঁড়ে রেলগেটে যান। সেখানেই সান্তাহার থেকে ছেড়ে আসা ‘১৯ ডাউন’ নামে একটি ‘লোকাল’ ট্রেনে কাটা পড়েন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বাইসাইলে বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপুসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার সাইকেল পেয়ে খুশি। তিনি বলেন, আমি হেঁটে স্কুলে যাইতাম। এখন আর…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি উত্তরের জেলা গাইবান্ধায় যমুনা-ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলে প্রাপ্ত পাঁচ ধরনের খনিজ আহরণে ৭৯৯ হেক্টর জমির ইজারা পেয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেড। গত বৃহস্পতিবার (২০ জুন) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক আব্দুল কাইয়ুম সরকার স্বাক্ষরিত পত্রে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে ২৮টি শর্তে ইজারা মঞ্জুর করেন। ইজারার চুক্তি অনুযায়ী, গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় যমুনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী ৭৯৯ হেক্টর চরাঞ্চল থেকে মূল্যবান ভারি খনিজ জিরকন, রুটাইল, গার্নেট, ম্যাগনেটাইট ও ইলমেনাইট আহরণ করা হবে। পরিবেশ সুরক্ষিত রেখে ইজারা চুক্তির ২৮টি শর্ত মেনে প্রতি ৩ মাস পর পর আহরিত খনিজের রয়্যালিটি সরকারকে দেবে এভারলাস্ট…

Read More

মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা ঘোষণা করে তিন দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি। সেই সঙ্গে দাবি না মানা হলে পয়লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। মঙ্গলবার (২৫ জুন) খুবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব ঘোষনা দেন। এসময় বক্তারা বলেন, উন্নত, বুদ্ধিদীপ্ত ও তারুণ্যদীপ্ত জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। তাদের আত্মমর্যাদা ক্ষুণ্নের অপচেষ্টায় সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের…

Read More

পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটায় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি…

Read More

নিজস্ব প্রতিবেদক ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া মতিউর রহমান এবং তার দুই স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট (বিও হিসাব) স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাদের সব হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে সংস্থাটি। আজ মঙ্গলবার বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে বিএফআইইউ। যাদের ব্যাংক ও বিও হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম স্ত্রীর…

Read More

বিনোদন ডেস্ক ঢাকাই চিত্রনায়িকা প‌রীম‌ণির সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ‌্যতামূলক অবসর দিতে পিএস‌সির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে সাকলায়েনের পক্ষ নিয়ে মুখ খুলেছেন প‌রীম‌ণি। চিত্রনায়িকার দাবি, সাকলায়েনের বরখাস্ত হওয়ার বিষয়টি অন্যায়। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন প‌রীম‌ণি। যদিও এ বিষয়ে কথা বলতে একরকম নারাজ ছিলেন এই চিত্রনায়িকা। তার কথায়, ‘বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে আসে, তখন আমি কথা বলব। এখনও মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে।’ সাকলাইনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কী…

Read More

সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার (ফাইল ছবি) আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর গত মাসেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সেসময় জানিয়েছিল দেশটি। এদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনঃনিশ্চিত করেছে। এছাড়া দুর্নীতি রোধে বাংলাদেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে পেন্টাগন সেগুলোকেও সমর্থন করে বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) সংবাদ…

Read More