
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালামপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী হলেন, কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার জোয়ানী পাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার( ৪৫)।
স্থানীয়রা জানান, উপজেলার কালামপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহিনা আক্তারের মৃত্যু হয়েছে। শাহিনা আক্তার মানসিক রোগী ছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে গত চারদিন আগে স্বামীর সাথে নিজ বাড়ি থেকে কালামপুর এলাকায় ভাই মোস্তাফিজুর রহমানের বাসায় আসেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে বাসায় কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় শাহিনা আক্তার। সেই সকালেই কালামপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ইনর্চাজ সেতাফুর রহমান ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে এই বিষয়টি নিশ্চিত করেন।