Author: স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলার বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার ২৯ জুন এ কমিটি গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। কমিটি গঠন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে জানমাহমুদাবাদ বিদ্যাধাম (মাধ্যমিক) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর খানকে সভাপতি ও এলাসিন নাসিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি দেলদুয়ার উপজেলা শাখা কমিটি গঠিত হওয়ার পর নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শিক্ষা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতি‌নি‌ধি রাহিদ রানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার এইচএস‌সি পরীক্ষায় কেন্দ্রে মোমবা‌তি ও দেয়াশলাই নি‌য়ে আসার জন‌্য পরীক্ষার্থী‌দের নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে। শ‌নিবার (২৯ জুন) টাঙ্গাইল আন‌তে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ‌্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এই নো‌টিশটি ক‌লেজের ফেসবুকে পেইজে পোস্ট করা হয়। র‌বিবার (৩০জুন) থে‌কে সারা‌দে‌শে এক‌যো‌গে এইচএস‌সি ও সমমান পরীক্ষা শুরু হ‌বে। এতে ওই ক‌লে‌জ কেন্দ্রে প্রায় ১২০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ কর‌বে। দু‌র্যোগকালীন মোমবা‌তি ও দিয়াশলাই সামগ্রী আন‌তে এমন নো‌টিশ জা‌রি ক‌রে‌ছে ক‌লেজ কর্তৃপক্ষ। এদি‌কে ক‌লেজ কর্তৃপ‌ক্ষের এমন নো‌টি‌শ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হওয়ার পাশাপা‌শি নে‌টি‌জেনরা বি‌ভিন্ন ধর‌নের মন্তব‌্য কর‌ছেন। প‌রে নো‌টিশ‌টি ভাইরাল হওয়ার পর…

Read More

এ কে আজাদ খান নেত্রকোনার বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের কাঠের চেলার আঘাতে বাবা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফৌজদার মিয়া (৬৫)। এ ঘটনায় ঘাতক ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে। রবিবার (৩০ জুন) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফৌজদার মিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে ছোট ভাই রাজনকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাবাকে বলেন তাঁকে খুঁজে বের করে দিতে। বাবা খুঁজে বের করে না দেওয়ায় কাঠের চেলা দিয়ে তার বাবা ফৌজদার মিয়ার মাথায়…

Read More

বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে সরকারের চুক্তি আওয়ামী লীগ সরকারের অবৈধ রাষ্ট্রক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন শেখ হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবল আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্রক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এ সফরসহ ভারতের সাথে ইতোপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি…

Read More

শহিদুল্লাহ মনসুর, জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ৪১ তম বার্ষিক সিনেট অধিবেশনে বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার। তবে বাজেট বইয়ের হিসেব অনুযায়ী মোট ১০৮ দশমিক ২৫ শতাংশ বাজেট উত্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাজেট বইয়ে উল্লেখিত বরাদ্দ বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত মূল বাজেটের ৬৪.৫৫ শতাংশ বরাদ্দ দেয়া হয় বেতন-ভাতা খাতে। পণ্য ও সেবা খাতে ২৫.২৪ শতাংশ এবং পেনশন ও অবসর সুবিধা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১০.৮৪ শতাংশ । গবেষণা ও উদ্ভাবনে খাতে ২.৪৫ শতাংশ, স্বাস্থ্যসেবা খাতে ০.১৫ শতাংশ।…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর রোববার সকালে মনিরকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। মনির সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামের সমর আলীর ছেলে। শনিবার (২৯, জুন) রাত সন্ধা ৬টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেমি উপজেলার দিঘর ইউনিয়নের মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। তাদের সোহান(২) নামে একজন পুত্রসন্তানও রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় , মনির পেশায় একজন শ্রমিক। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিককলহ আগে থেকেই ছিলো। শনিবার সন্ধায় গৃহবধূ রান্না করতে ছিলো। এ সময় ছেলে সোহান কান্নাকাটি করলে স্বামী মনির হোসেন…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে একটি গ্রাম্য সালিশের মধ্যেই প্রকাশ্যে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া জয়নাল হাজীর টোলা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ জুন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি গ্রাম্য সালিশের মধ্যেই প্রবাসী আব্দুল খালেক টিংকুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করছে না। এমনকি হত্যাকারীরা এখনও নিহতের পরিবারকে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, হত্যাকান্ডের দিন থেকেই…

Read More

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে মহাসড়কের পাশে বন বিভাগের ৫টি গাছ অবৈধভাবে কাটা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পিরোজপুর বন বিভাগ কতৃপক্ষ। এ অবৈধ ভাবে গাছ কাটার সাথে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের এক নেতা জড়িত থাকায় ব্যবস্থা নিচ্ছে না পিরোজপুর বন বিভাগ বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত শুক্রবার (২১শে জুন) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডের আকন বাড়ির সামনে ইন্দুরকানী- চন্ডিপুর মহাসড়কের পাশে ৩টি চাম্বল ও ২মেহগনি গাছ দিনের বেলা কেটে নিয়ে যায় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মনিরুজ্জামান। তিনি একজন সংসদ সদস্যের অনুসারী বলে জানা গেছে। কাউকে কোন ভাবে না জানিয়ে গাছগুলো কেটেছেন তিনি বলে অভিযোগ স্থানীয়দের। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও…

Read More

(নাসিম আহমেদ শিমুল), কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গত শুক্রবার রাতে সাইফুল ইসলাম টেটা (মাছ ধরার সূচালো অস্ত্র বিশেষ) নিয়ে পাশের জলাশয়ে মাছ ধরতে যান।তখন তাকে বিষাক্ত সাপ কামড় দেয়, এতে সাইফুলের শরীরে বিষক্রিয়া শুরু হলে হাসপাতালে না নিয়ে পরিবারের লোকজন তাকে ওঝা,কবিরাজ দিয়ে ঝাড়ফুক করালে অবস্থার অবনতি হয়। অবশেষে সকালে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়াতে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন। নিহত সাইফুল বাশুরা এলাকার ইউনুস আলীর ছেলে। পর দিন শনিবার নিহত সাইফুলের মরদেহ কাফন পড়িয়ে দাফন করতে গেলে কথিত ওঝা কড়ি চালান দিয়ে এবং ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন। তাই নিহত সাইফুলের মরদেহ…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ সর্বজনীন পেনশনকে কেন্দ্র করে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার( ৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পূর্বঘোষিত মানববন্ধন থেকে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়। মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসলেও সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা-২০২৩ এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করে উপরোন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা সুপারিশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন বলে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। প্রকৃতপক্ষে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অভিন্ন নীতিমালা সুপারিশ করার পূর্বে…

Read More