Author: স্টাফ রিপোর্টার

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় চার তলা বিশিষ্ট বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে বাড়িটিতে অভিযান চালাবে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত পুলিশের এই বিশেষ ইউনিটটি। অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকালে এটিইউর একটি দল রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছু সময়ের মধ্যে…

Read More

স্পোর্টস ডেস্ক অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। সর্বশেষ ১৩ পেনাল্টিতেই গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো আজ স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাককে ফাঁকি দিতে পারেননি। তাতে নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে পর্তুগালের ওয়াল হয়ে ছিলেন গোলরক্ষক দিয়াগো কস্তা। তার অসাধারণ নৈপুণ্যে ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল পর্তুগাল। ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে শেষ ষোলোয় স্লোভেনিয়া ও পর্তুগালের মধ্যকার ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পর্তুগাল। প্রথম ১৫ মিনিটে দুবার ভালো জায়গায় হেডের সুযোপ পেয়েও মিস করেন রোনালদো। প্রথমার্ধের খেলার একেবারে শেষ শটে সবচেয়ে ভালো সুযোগটি পায় পর্তুগাল।…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিতর্ক সংগঠন ‘হিস্ট্রি ডিবেটিং ক্লাবের’ আয়োজনে নবীন বরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩০ জুন) তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে পুরষ্কার বিতরণী, ক্যারিয়ার আড্ডা ও নবীন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহান, অধ্যাপক আনিসা পারভীন জলি, সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি তাপসী দে প্রাপ্তি, হিস্ট্রি ডিবেটিং ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মুন্না,সাধারণ সম্পাদক জাকিউল সাকিব খান প্রীতম উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে, ৩দিন ব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে প্রথম দিন (২৭…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে টানা প্রায় ৯ মাস ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর এই ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। নিরলস এই হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এরপরও হামাসকে নির্মূল বা পরাজিত কোনোটিই করতে পারেনি ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, হামাসের সামরিক সক্ষমতা প্রায় শেষ করে ফেলেছে ইসরায়েল। সোমবার (১ জুলাই) রাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নেতানিয়াহুর মতে, গাজায় হামাসের সামরিক সক্ষমতা প্রায় শেষ করে ফেলেছে ইসরায়েল। তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা হামাসের সন্ত্রাসী বাহিনীকে নির্মূল…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা ও চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ আংশিক সংসদীয় আসন হতে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপির শ্রদ্ধেয় পিতা সিরাজুল ইসলাম মাহমুদের ৬৬তম মৃত্যুবার্ষিকী আজ ১লা জুলাই। হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের কৃতি সন্তান মরহুম সিরাজুল ইসলাম চৌধুরী এশিয়াটিক কটন স্পিনিং মিলস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৭ সালের আজকের এই দিনে (১ জুলাই) মাত্র ৪০ বছর বয়সে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। সে দুর্ঘটনায় প্রাণ হারানো সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন…

Read More

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ সোমবার (১ জুলাই) সকালে উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে চেক বিতরণের সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার,জাতীয় পাটির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী.সিনিয়র সাংবাদিক একে আজাদ প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩৬ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৪৬ হাজার…

Read More

স্পোর্টস ডেস্ক তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী ক্রিকেটের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। প্রায় তিন বছর ধরেই কার্যকর এই আইন। তাতে দেশটির নারী ক্রিকেটারদের বেশিরভাগই বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রায় নিয়েছেন। এবার অস্ট্রেলিয়ায় একটি শরণার্থী দল গঠনে সহায়তা করার জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছেন আফগান নারী ক্রিকেটাররা। ২০২০ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চুক্তিতে ছিলেন, এমন ১৭ নারী ক্রিকেটার শনিবার আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে এই চিঠি পাঠিয়েছেন। আফগানিস্তানের সরকারি নীতির কারণে এসিবি ও আইসিসি তাদের আফগানিস্তান জাতীয় দল হিসেবে স্বীকৃতি দিতে পারবে না বলে জানিয়েছেন সেই নাড়ি ক্রিকেটাররা। তাই তারা এসিবির ব্যানারে খেলার বা আফগান জাতীয় দল…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার এক ইউপি সদস্যের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ, বৃদ্ধাসহ দুই ছেলে। গত শুক্রবার (২৮ জুন) বিকেলে দাইন্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় বিন্যাফৈর গ্রামে হামলার এই বর্বরাচিত ঘটনাটি ঘটে। ওইদিন বিকেলে বড় বিন্যাফৈর ঈদ গাঁ মাঠ জামে মসজিদে সামাজিক অবক্ষয় প্রতিরোধে কমিটি গঠণ নিয়ে প্রতিবাদ করায় হামলার শিকার হন বৃদ্ধ, বৃদ্ধাসহ দুই ছেলে। পরে ৯৯৯ সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। বর্তমানে আহতরা টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। হামলার ঘটনায় ২৯ জুন ৭জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত মো. মুন্নাফ আলী। বর্বরাচিত…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নাগরপুরে বায়নাকৃত জমির মালিকানা হস্তান্তর করার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ উঠেছে দুইজন ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে তাদের পুরো বিচারকার্য নিয়ে সংশয় প্রকাশ এবং এক প্রকার জোরজবরদস্তি করে বিচারের রায় চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. আফাজ উদ্দিন খোকা। গত ২৩ নভেম্বর (২০২৩ ইং) দলিল লেখক মো. মোকলেছুর রহমানের সম্পাদনায় বায়নাপত্র চুক্তি সম্পন্ন করা হয়। বায়নাপত্র চুক্তি অনুযায়ী, মোছা. গোলাপী বেগম, স্বামী – মো. হুমায়ন কবির এই মর্মে উল্লেখ করেন, সাংসারিক নানা কারণ বশত নগদ টাকার প্রয়োজন হওয়ায় ৮ শতাংশ জায়গা (মৌজা – সহবতপুর, খতিয়ান – ৪৪১) ৪ লক্ষ টাকায় বিক্রয় করার প্রস্তাব দেওয়ার…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় জমা-জমি বিরোধের জের ধরে বদিয়াজ্জামাল ওরফে জামাল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইলফাত আলী গংদের বিরুদ্ধে। গত শনিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার-হাসেম বাজার সড়কের মোল্লা অটো ফার্নিচার সংলগ্ন চার রাস্তা নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত বদিয়াজ্জামাল খোলাহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আগপাড়া গ্রামের মৃত লাল বাহাদুরের ছেলে। নিহতের স্বজনরাসহ স্থানীয়রা জানান, পাশের বাড়ির মৃত খলিল মিয়ার ছেলে ইলফাত আলীর সাথে একই গ্রামের কৃষক বদিয়াজ্জামালের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত শনিবার সন্ধ্যার দিকে বদিয়াজ্জামাল ওরফে জামাল চার রাস্তা নামকস্থানে…

Read More